Search Here

শ্বাসাঘাত কি শ্বাসাঘাত কত প্রকার উদাহরণসহ লেখ


 শ্বাসাঘাত কি শ্বাসাঘাত কত প্রকার উদাহরণসহ লেখ

উত্তর : মাত্রা অক্ষর উচ্চারণের সময় বা কাল পরিমাপের একককে মাত্রা বলে। সব ছন্দেই মুক্তাক্ষর উচ্চারণে সময় লাগে একমাত্রা। 

কিন্তু তিনটি ছন্দের বদ্ধাক্ষরের মাত্রা গণনা হয় বিভিন্ন মাপে। যেমন- অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষরের মাত্রা গণনা করা হয় এভাবে- শব্দের আদিতে ও মধ্যে বদ্ধাক্ষর থাকলে এক মাত্রা, শেষের বদ্ধাক্ষরে দুই মাত্রা। আবার একটি একক বন্ধাক্ষরে হবে দুই মাত্রা। 

মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে বদ্ধাক্ষর সর্বদাই দুই মাত্রা। স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সর্বদাই এক মাত্রা। কিন্তু মুক্তাক্ষরের স্বাভাবিক উচ্চারণে যে সময় লাগে তাতে সব মুক্তাক্ষরই এক মাত্রা হিসেবে গণনা করা হয়।

উদাহরণ :

'সুন্দর' - সুন+দর= ১+১ স্বরবৃত্ত

'সুন্দর' - সুন+দর = ২+২ মাত্রাবৃত্ত 'সুন্দর' সুন+দর = ১+২ অক্ষরবৃত্ত

শ্বাসাঘাত বা স্বরাঘাত বা প্রস্বর (Accent of stress) : কবিতা আবৃত্তির সময় পর্বের প্রথমে যে বিশেষ ঝোঁক বা জোর পড়ে তাকেই শ্বাসাঘাত বা স্বরাঘাত বা প্রস্বর বলে। বাক্য যদি একাধিক পর্বে বিভক্ত হয়, তবে প্রতি পর্বের শুরুতে এই ঝোঁক পড়ে। শ্বাসাঘাত রেফ (') চিহ্ন দিয়ে দেখানো হয়। যেমন-

কাঁপিয়ে পাখা নীল পতাকা / জুটল অলিকুল । "রাত পোহালো / ফরসা হলো / ফুটল কত / ফুল । শ্বাসাঘাতের কারণে ছন্দের লয় খুব দ্রুত হয়। স্বরবৃত্ত | ছন্দেই শ্বাসাঘাতের প্রয়োগ পাওয়া যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ