সংক্ষেপে দৃষ্টান্ত অলংকারের বর্ণনা দাও


সংক্ষেপে দৃষ্টান্ত অলংকারের বর্ণনা দাও

উত্তর : উপমেয়ের যে-ধর্ম, তার থেকে যদি উপমানের ধর্ম সম্পূর্ণ পৃথক হয় (শুধু ভাষারূপ নয়, ধর্মই স্বতন্ত্র) এবং এ দুয়ের মধ্যে (ধর্মের) থাকে কেবল একটা ভাবগত সাদৃশ্য-তাও আবিষ্কার-সাপেক্ষ ('প্রণিধানগম্য সাম্য'), তবে সেখানে দৃষ্টান্ত অলংকার হবে।

উপমেয়ের সাথে যে-ধর্মটি সংযুক্ত তার বিশ্ব এবং উপমানের ধর্মকে প্রতিবিম্ব বলা হয় ।

দৃষ্টান্তের প্রধান বৈশিষ্ট্য : 

(ক) উপমেয় ও উপমান ভিন্ন বাক্যে থাকে, (খ) সাধারণ ধর্ম ভিন্ন হওয়া সত্ত্বেও 'প্রণিধানগম্য সাম্য' থাকতে হবে এবং (গ) তুলনাবাচক শব্দের প্রয়োগ থাকবে না। সভাজন দুঃখী রাজদুঃখে ।

(i) আঁধার জগৎ, মরি ঘন আবরিলে দিননাথে- - মধুসূদন

উপমেয়- ‘সভাজন', উপমান-'জগৎ' 'দুঃখী-আঁধার'- বিশ্ব- প্রতিবিম্বভাবের সাধারণ ধর্ম। 'রাজ'-উপমেয়, “দিননাথ' উপমান। এখানে বিশ্ব-প্রতিবিম্বভাবের সাধারণ ধর্ম-'দুঃখ' এবং “ঘন” (মেঘ)। এটি মধুসূদনের একটি উজ্জ্বল ‘দৃষ্টান্ত’ এর দৃষ্টান্ত।

(ii) সেইসঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কী, কিন্তু চমৎকার- হীরে-বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? -রবীন্দ্রনাথ ঠাকুর

উপমেয়- 'কথা', উপমান- 'ফুল' ভিন্ন বাক্যে। 'বানানো কথা' আর 'হীরে বসানো সোনার ফুল'-ভাষা ভিন্ন, ধর্ম স্বতন্ত্র। ভুলনাবাচক শব্দ অনুপস্থিত। 'প্রণিধানগম্য ভাবসাদৃশ্যে এ ভিন্নধর্মের চারুত্বময় ঐক্যের প্রতি দৃষ্টি দেওয়া যাক। 

ভিন্ন ভাষার ধর্ম দুটো যতই বিভিন্ন বলে মনে হোক না কেন, আমরা জানি “হীরে বসানো সোনার ফুল' আসলে কৃত্রিম বা নকল, "বানানো কথাও সত্য নয় বা আসল নয়, সুতরাং ও-কৃত্রিম ফুল তেমনি এবং বানানো কথার মধ্যে একটা সুন্দর ভাব-সাদৃশ্য আবিষ্কার করা কষ্টকল্পনা নয়। 

ফলে 'কথা' আর 'ফুল' এখানে উপমেয় এবং উপমান (বিম্ব-প্রতিবিম্বভাবের)। উদাহরণটিতে 'চমৎকার' এবং 'তবুও কি সত্য নয়?- এ দুটোকে বিশ্ব-প্রতিবিম্বভাবের সাধারণ ধর্ম বলা যায়। কাকুবক্রোক্তির নিষেধার্থক 'তবুও কি সত্য নয়?- মানে 'তবুও সত্য'। 

সুতরাং 'বানানো কথা চমৎকার'; হীরে বানানো সোনার ফুল- তবুও কি সত্য নয় (তবুও সত্য)-এর [ ভাবসাদৃশ্য ।

(iii) তব জন্মপুরে, তাত, পদার্পণ করে “বনবাসী! হে বিধাতঃ নন্দন-কাননে ভ্রমে দুরাচর দৈত্য? প্রফুল্ল কমলে কীটবাস? কহ তাত, —মধুসূদন প্রথম বাক্যে 'পদার্পণ করে'; দ্বিতীয়টিতে 'ভ্রমে' (ভ্রমণ) এবং শেষ বাক্যে 'বাস' সাধারণ ধর্ম ভিন্ন, তবুও-জন্মপুরে (লঙ্কায়) বনবাসীর (রাম) পদার্পণ, 

নন্দনকাননে দূরাচারী দৈত্যের ভ্রমণ এবং প্রফুল্ল কমলে কীটের বাস এর মধ্যে ভাবসাদৃশ্য বর্তমান । এখানে উপমান বাক্য যেহেতু একাধিক (দুটো)- সেজন্য মালা দৃষ্টান্ত-এর উদাহরণ।

(iv) তাদের তরাতে চাবকানো ছাড়া অন্য উপায় কই? ...... ফুলের বরাত খুলে- মাল্যরচনে বেছে বেছে তুলে চড়ালে সূচীর শূলে । বেঁচে যায় চন্দন- ক্ষয়রোগ বরি 'তিলে তিলে মরি' রচি' পর প্রসাধন। -যতীন্দ্রনাথ সেনগুপ্ত

(v) অমিতা : তোমার কিছু ক্ষতি নাই, মোরে যদি দাও এতটুকু ভালোবাসা... সমুদ্র কি রিক্ত হয়ে যাবে- আমি যদি একমুঠো ফেনা নিয়ে যাই? -বুদ্ধদেব বসু


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ