ইংরেজদের সাথে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্ক আলোচনা কর

ইংরেজদের সাথে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্ক আলোচনা কর
ইংরেজদের সাথে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্ক আলোচনা কর

ইংরেজদের সাথে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্ক আলোচনা কর

  • অথবা, সম্রাট জাহাঙ্গীরের সাথে ইংরেজদের সম্পর্ক কেমন ছিল?
  • অথবা, সম্রাট জাহাঙ্গীরের সাথে ইংরেজদের সম্পর্ক বর্ণনা কর।

উত্তর : ভূমিকা : ভারতবর্ষের মুঘল সম্রাটদের মধ্যে কূটনৈতিক কৌশলে সম্রাট জাহাঙ্গীর ছিলেন অন্যতম। সম্রাট জাহাঙ্গীরের সময় ইউরোপীয়রা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে। 

ইউরোপীয়দের সাথে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্ক উন্নত ছিল। তার সময়ে ইংরেজরা ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে সক্ষম হয়।

→ ইংরেজদের সাথে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্ক : সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ প্রভৃতি জাতি বাণিজ্যিক সুযোগ-সুবিধা লাভের জন্য ভারতে আগমন করে সম্রাটের সাথে মিত্রতার সম্পর্ক স্থাপন করতে যত্নবান ছিলেন। সম্রাটও তাদের সাথে যথেষ্ট বন্ধুভাবাপন্ন ছিলেন। 

নিম্নে সম্রাট জাহাঙ্গীরের সাথে ইংরেজদের সম্পর্ক আলোচনা করা হলো :

১. ক্যাপ্টেন্স হকিন্সের আগমন : সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজ কোম্পানির অন্যতম দূত হকিন্স সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন। 

কিন্তু পর্তুগিজদের বিরোধিতার জন্য হকিন্স শত চেষ্টা করেও সম্রাটের কাছ থেকে ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ-সুবিধা আদায় করতে পারেননি।

২. এডওয়ার্ড-এর আগমন : ক্যাপ্টেন হকিন্সের পর এডওয়ার্ড নামে এক ইংরেজ প্রথম জেমসের কাছ থেকে অনুরূপ এক অনুরোধ পত্র নিয়ে মুঘল দরবারে আগমন করেন। কিন্তু তার আশা ও চেষ্টা ব্যর্থ হয়।

৩. টমাস রোর আগমন : অতঃপর ১৬১৫ সালে ইংরেজ সম্রাট প্রথম জেমসের রাষ্ট্রদূত হিসেবে স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আগমন করেন। শিক্ষা, অভিজ্ঞতা ও কূটনৈতিক জ্ঞানে তিনি তার পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি প্রতিভাসম্পন্ন ছিলেন

৪. সম্রাট জাহাঙ্গীরের সম্পর্কে ধারণা : সম্রাট সম্পর্কে টমাস রো ধারণা করতেন, তিনি মদ্যপায়ী ছিলেন। কিন্তু তবুও মদ্যপায়ীদেরকে কঠোর শাস্তি দিতেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইংরেজদের সাথে সম্রাট জাহাঙ্গীরের সুসম্পর্ক ছিল এবং তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। প্রথম দিকে পর্তুগিজদের বিরোধিতা থাকলেও হকিন্স ইংরেজ বণিকদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করতে সক্ষম হন। তার দৃঢ় মনোবলের কারণেই সুরাটে কুঠি স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ