ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সংক্ষেপে বর্ণনা কর

ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সংক্ষেপে বর্ণনা কর
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সংক্ষেপে বর্ণনা কর

ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সংক্ষেপে বর্ণনা কর

  • অথবা, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সংক্ষেপে বর্ণনা কর।

উত্তর : ভূমিকা : ভারতবর্ষে অন্যান্য ইউরোপীয় জাতির ন্যায় ফরাসিরাও প্রথমে বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করে। তারা ফরাসি সরকারের সুপারিশ ও পৃষ্ঠপোষকতাও পায়। 

তবে ফরাসিরা ভারতে আসে অনেক পরে। একটা পর্যায়ে তারা এখানে ব্যবসায় সুবিধা করতে পারেনি। তদুপরি এখানকার রাজনীতিতেও ইংরেজদের সাথে পেরে উঠেনি। ফলে তাদের ব্যবসা ফরাসি সরকার অধিগ্রহণ করে।

→ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি : নিম্নে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমসমূহ বর্ণনা করা হলো :

১. প্রতিষ্ঠা : মূলত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসায়িক প্রতিযোগিতার জন্য অর্থাৎ ডাচ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রতিযোগিতার জন্য তিনটি মিলিত অর্থনৈতিক প্রতিষ্ঠানের রূপ।

জ্যা ব্যপ্তিস্ত কোলবার্টের পরিকল্পনা অনুযায়ী রাজা চতুর্দশ লুইয়েরই সনদ অনুযায়ী পূর্ব গোলার্ধে ব্যবসা-বাণিজ্যের লক্ষ্যে Compagnie de chine ( 1660 ), compagnied orient এবং Compagnie de madagaskar নামে তিনটি পূর্বতল একত্রিত হয়ে ১৬৬৪ সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৬০৩ সালে ফরাসি রাজার প্রযোজলায় Compagnie des Indes orientales নামে রাজা চতুর্দশ হেনরি ভারতে আসার অনুমতি প্রদান করে। 

এই কোম্পানি ভারতে ১৫ বছর একচেটিয়া ব্যবসা করার অনুমতি পায়। রাজাই এই কোম্পানির অর্থের যোগান দিতেন। ১৭১৯ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তী ৫০ বছর বাণিজ্যের অনুমতি পায়।

২. অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ : কিছু ব্যবসা করার পর কোম্পানির অব্যবস্থাপনা ও কর্মচারীদের দুর্নীতির কারণে কোম্পানির আর্থিক দুরবস্থা শুরু হয়। 

তাছাড়া মুঘল সাম্রাজ্যের পতনের পর কোম্পানি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। এ ব্যাপারে ইংরেজদের সাথে তাদের প্রতিযোগিতা শুরু হয়।

৩. বাণিজ্য স্থাপন : ফরাসিরা ভারতে আসার পর তারা প্রথমে চন্দননগরে বাণিজ্য কুঠি স্থাপন করেন পরে পণ্ডিচেরিতেও বাণিজ্য কুঠি স্থাপন করেন। 

যা ১৮৫৪ সাল পর্যন্ত ফরাসি অধিকারভুক্ত ছিল। তবে শেষ পর্যন্ত ফরাসিরা ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি।

৪. মুদ্রার প্রচলন : ফরাসিরা এদেশের বাণিজ্যের সুবিধার জন্য এবং নিজেদের প্রভাব বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের তাম্র, রৌপ্য ও স্বর্ণমুদ্রার প্রচলন করেন। 

তাদের মুদ্রাগুলো খুবই সুন্দর ছিল। তাছাড়া তারা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দক্ষিণ ভারতে স্বর্ণ প্যাগোডা নির্মাণ করেন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, অন্যান্য ইউরোপীয় জাতির মতো ফরাসিরা বাণিজ্যের জন্য এসে এদেশে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। 

তবে তারা দুর্নীতিপরায়ণ হওয়ায় এবং রাজার কাছ থেকে পর্যাপ্ত না পাওয়ায় ভারতে ইংরেজদের সাথে পেরে উঠেনি। পরে ফরাসি সরকার কোম্পানি অধিগ্রহণ করে নেয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ