মালিক অধরের সংস্কার নীতি কী ছিল

মালিক অধরের সংস্কার নীতি কী ছিল
মালিক অধরের সংস্কার নীতি কী ছিল

মালিক অধরের সংস্কার নীতি কী ছিল

  • অথবা, মালিক অম্বর কি কি সংস্কার গ্রহণ করেন?

উত্তর : ভূমিকা : ইসলামের ইতিহাসে যেসব দাস কর্মচারীরা নিজ যোগ্যতা ও সাহসের গুণে স্বীয় অবদান রেখে গেছেন তাদের মধ্যে মালিক অম্বর ছিলেন অন্যতম। 

মালিক অম্বর তার দৃঢ় মনোবল ও সাহসের কারণেই আহমদনগরের উজির ও সেনাপতি হওয়ার গৌরব অর্জন করেন। তবে তার সংস্কার আহমেদ নগরের অনেক অগ্রগতি সাধন করেন।

→ মালিক অম্বরের সংস্কার : মালিক অম্বর বিভিন্ন সময় জনগণের কষ্ট লাঘবের জন্য বিভিন্ন সংস্কার নীতি গ্রহণ করতেন । 

নিম্নে মালিক অম্বরের সংস্কার নীতি আলোচনা করা হলো :

১. আহমদনগরের সংস্কার : সম্রাট জাহাঙ্গীরের সময় খসরু শাহের বিদ্রোহ ও অন্যান্য সমস্যার জন্যে জাহাঙ্গীর দক্ষিণে নজর দিতে পারেননি। আর এ সুযোগে মালিক অম্বর বিভিন্ন শাসন সংস্কার দ্বারা আহমদ নগরকে শক্তিশালী রাজ্যে পরিণত করেন।

২. জমি জরিপ : মালিক অম্বর টোডরমলের জাবতি প্রথার অনুকরণে জমি জরিপ করে ফসলের দুই-পঞ্চমাংশ থেকে এক- তৃতীয়াংশ সরকারি রাজস্ব হিসেবে ধার্য করেন। কৃষকদের নগদ টাকায় রাজস্ব দিতে বলা হয়।

৩. অতিরিক্ত কর লাঘব : মালিক অম্বর গরিবদের প্রতি দৃষ্টি রেখে বিভিন্ন প্রকার অতিরিক্ত কর রদ করেন এবং ইজারা দানের প্রথাও রদ করেন।

৪. বিচার ব্যবস্থার সংস্কার : মালিক অম্বর রাজ্যের শান্তি- শৃঙ্খলার জন্যে সরকারি কর্মচারীদের উপর কঠোর শৃঙ্খলা স্থাপন করেন। সর্বপ্রকার দুর্নীতি রোধ করার জন্য বিচারব্যবস্থার সংস্কার - সাধন করেন।

৫. জমি জরিপ : মালিক অম্বর সুষ্ঠুভাবে রাজস্ব ধার্য করার জন্য জমি জরিপ করতেন। জমিদার ও স্থানীয় করদাতাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন।

৬. হিন্দুদের প্রাধান্য : মালিক অম্বর তার সংস্কার নীতিতে হিন্দুদের প্রাধান্য দেন। তিনি হিন্দুদের বিভিন্ন উচ্চপদে বসান। বিশেষ করে তিনি হিন্দুদের রাজস্ব সংগ্রহের পদে বসান।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মালিক অম্বর তার সংস্কার কার্যের জন্য বিখ্যাত হয়ে আছেন। মালিক অম্বরের সংস্কারের ফলে একদিকে কৃষকদের সচ্ছলতা বাড়ে অপরদিকে সরকারি রাজকোষে প্রচুর অর্থ জমা হয় এবং এ অর্থ সামরিক সংস্কার কাজে ব্যয় করা হয় । এর মাধ্যমে আহমেদ নগর অনেক উন্নত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ