জাহাঙ্গীরের কান্দাহার সমস্যা আলোচনা কর

জাহাঙ্গীরের কান্দাহার সমস্যা আলোচনা কর
জাহাঙ্গীরের কান্দাহার সমস্যা আলোচনা কর

জাহাঙ্গীরের কান্দাহার সমস্যা আলোচনা কর

  • অথবা, কান্দাহার সমস্যায় জাহাঙ্গীর কেন জড়িয়ে পড়েন?

উত্তর : ভূমিকা : ১৬০৫ খ্রিষ্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মুঘল সিংহাসনে আরোহণ করেন। তিনি ১৬১০ সালে ইসলাম খানের মাধ্যমে বাংলা জয়লাভ করে এর নামকরণ করেন জাহাঙ্গীর নগর। এরপর তিনি কান্দাহার সমস্যায় জড়িয়ে পড়েন। তবে কান্দাহার সমস্যা তার ব্যর্থতা ডেকে আনে।

→ জাহাঙ্গীরের কান্দাহার সমস্যা : কান্দাহার সমস্যা জাহাঙ্গীরের রাজত্বকালের একটি উল্লেখযোগ্য বিষয়। কান্দাহার নিয়ে বিভিন্ন শাসকদের সময়ও বিভিন্ন সমস্যা হয়েছিল। 

নিম্নে জাহাঙ্গীরের কান্দাহার সম্পর্কিত সমস্যা আলোচনা করা হলো :

১. কান্দাহারের অবস্থান : কান্দাহার ভারতের অন্যতম একটি প্রদেশ। এটি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের একটি প্রবেশ পথ। কান্দাহারের পথে বছরে অন্তত ১৪ হাজার উটের কাফেলা ভারত থেকে মাল নিয়ে পারস্য যেত। এজন্যে প্রবেশ পথ হিসেবে কান্দাহার একটি গুরুত্বপূর্ণ টানেল হিসেবে কাজ করে ।

২. কান্দাহারের গুরুত্ব : ব্যবসায়ের বাণিজ্যের দিক দিয়ে কান্দাহারের গুরুত্ব ছিল সর্বাধিক। এজন্য বাবর এবং আকবর কান্দাহার অধিকার করেছিলেন। পারস্যের শাহ আব্বাসও কান্দাহার জয়ের জন্য উদগ্রীব হয়ে ওঠেন।

৩. শাহ আব্বাসের কান্দাহার জয় : জাহাঙ্গীরের রাজত্বকালে ১৬২২ সালে শাহ আব্বাস কান্দাহার আক্রমণ করে তা জয় করতে সমর্থ হন। জাহাঙ্গীর শাহজাহানকে কান্দাহার পুনরুদ্ধারের জন্য প্রেরণ করতে চাইলেন। 

কিন্তু শাহজাহান নূরজাহানের ষড়যন্ত্র জানতে পেরে কান্দাহার পুনরুদ্ধার করতে অস্বীকার করেন। ফলে কান্দাহার অভিযান ব্যর্থ হয়।

৪. কান্দাহার পুনরুদ্ধারে ব্যর্থতা : শাহ আব্বাস কর্তৃক কান্দাহার বিজিত হয়ে গেলে সম্রাট জাহাঙ্গীর তা পুনরুদ্ধার করার চেষ্টা করেন। 

এ উপলক্ষ্যে তিনি শাহজাহানকে কান্দাহার পুনরুদ্ধার করতে প্রেরণ করেন। কিন্তু শাহজাহান তার বিমাতার সিংহাসন নিয়ে ষড়যন্ত্র জানতে পেরে তিনি কান্দাহার জয়ের আশা ছেড়ে দেন।

৫. কান্দাহারের রাজনৈতিক গুরুত্ব : কান্দাহার ভারতের উত্তর পশ্চিম সীমান্ত স্থানে অবস্থিত হওয়ার কারণে রাজনৈতিক দিক দিয়ে কান্দাহারের ব্যাপক গুরুত্ব রয়েছে। রাজনৈতিক সমস্যা সমাধানে কান্দাহার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো।

৬. কান্দাহারের প্রশাসনিক গুরুত্ব : প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় কান্দাহারের গুরুত্ব ছিল অনেক। মুঘল সম্রাট বাবর ও আকবর কান্দাহার জয় করে এখানে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, জাহাঙ্গীরের কান্দাহার সমস্যার মূল কারণ ছিল পারস্যের শাহ্ আব্বাস কান্দাহার দখল করে নিলে মুঘল সাম্রাজ্যের সীমান্ত দুর্বল হয়ে পড়ে। 

পরবর্তীতে এ পথে আক্রমণকারীরা ভারতে সহজে ঢুকে পড়ে। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে, “জাহাঙ্গীর ছিলেন মুঘল ইতিহাসের একটি অন্যতম আকর্ষণীয় চরিত্র এবং তার রাজত্বকালে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল।"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ