লোক উৎসব বলতে কি বুঝায়
লোক উৎসব বলতে কি বুঝায়
![]() |
| লোক উৎসব বলতে কি বুঝায় |
উত্তর : উৎসব মানব সমাজে আনন্দময় প্রাণের স্পন্দনের পরিচায়ক। তা মানুষকে ব্যক্তি জীবনের ক্ষুদ্র গণ্ডি থেকে নিয়ে বৃহত্তর জীবনের উদার অঙ্গনে, তাকে সঞ্জীবিত করে মুক্ত প্রাণের হাওয়ায়। লোকসাহিত্য লোক-মানসের সৃষ্টি।
স্বাভাবিক কারণেই আবহমান পল্লিবাংলার প্রবহমান উৎসব পার্বণাদির একটি স্পষ্ট চিত্র আমরা লোকসাহিত্যে লক্ষ করি- আর এখানেই আমরা খুঁজে পাই বাংলার লোকউৎসবের বিভিন্ন প্রতিচ্ছবি।
বাংলার লোকউৎসবের মধ্যে বিবাহ, পুণ্যাহ, হালখাতা, ফসল কাটা, গ্রাম্যমেলা বা আড়ঙ, ঘৌড়দৌড়, বারোয়ারি গানের আসর, গাজনের গান, প্রতিযোগিতার মাধ্যমে মাছ ধরা উল্লেখযোগ্য। এ জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাংলার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। লোকসাহিত্যেও তার পরিচয় পাওয়া যায় । যেমন-
ক. আয়রে আয় ছেলের পাল মাছ ধরতে যাই। মাছের কাঁটা পায়ে ফুটলো দোলায় চেপে যায়। (মাছ ধরা সংক্রান্ত লোকউৎসব)
খ. উলু উলু মাদারের ফুল- বর আসছে কত দূর। (বরে সংক্রান্ত লোকউৎসব।
গ. প্রথম অঘ্রান মাসে নয়া হেউতি ধান। কেও কাটে কেও সাড়ে কেও করে নবান। (ফসল কাটা সংক্রান্ত লোকউৎসব
