ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় mcq, সৃজনশীল, জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
![]() |
| ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় mcq, সৃজনশীল, জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় mcq, সৃজনশীল, জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের ১ম পত্রের ১ম অধ্যায় ব্যবসায় ও অর্থনৈতিক জগতের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তোলে। এই অধ্যায়ে অর্থ, ব্যবসা, ব্যাংকিং ও বিমার মৌলিক ধারণা সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
নিচে MCQ, সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নসহ সংক্ষিপ্ত উত্তর দেওয়া হলো যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
এক পোস্টের ভিতরে আপনারা mcq, সৃজনশীল, জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পেয়ে যাবেন।
ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। অর্থায়ন কী?
উত্তর : প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলিকে অর্থায়ন বলা হয়।
প্রশ্ন ২। ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর : ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করতে হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে ইত্যাদি বিষয়সমূহকে বোঝায়।
প্রশ্ন ৩। সরকারি অর্থায়ন কী?
উত্তর : সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায় ।
প্রশ্ন ৪। প্রাইভেট অর্থায়ন কী?
উত্তর : সরকারি অর্থায়ন ছাড়া অন্য যেকোনো প্রকার অর্থায়নকে প্রাইভেট অর্থায়ন বলে ।
প্রশ্ন ৫। পারিবারিক অর্থায়ন কী?
উত্তর : পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনামাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পারিবারিক অর্থায়ন বলে।
প্রশ্ন ৬। আর্থিক পরিকল্পনার মাধ্যম কোনটি?
উত্তর : আর্থিক পরিকল্পনার মাধ্যম হলো অর্থায়ন ।
প্রশ্ন ৭। আর্থিক পরিকল্পনা কাকে বলে?
উত্তর : ব্যবসায়ের লক্ষ্য অর্জন করার জন্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আর্থিক পরিকল্পনা বলে ।
প্রশ্ন ৮। আর্থিক ব্যবস্থাপনা কী?
উত্তর : আর্থিক ব্যবস্থাপনা বলতে ঐসব পদ্ধতিকে নির্দেশ করে, যা দ্বারা তহবিল সংগ্রহ করা যায় এবং তহবিলের ব্যবস্থাপনা ও বণ্টন সম্ভবপর হয় ।
প্রশ্ন ৯। সরকারি অর্থায়নে তহবিলের প্রধান উৎস কী?
উত্তর : সরকারি অর্থায়নে তহবিলের প্রধান উৎস হচ্ছে কর
প্রশ্ন ১০। অব্যবসায়ী অর্থায়ন কী?
উত্তর : যেসব প্রতিষ্ঠান আইনসম্মতভাবে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত নয় তাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় ।
প্রশ্ন ১১। আন্তর্জাতিক অর্থায়ন কী?
উত্তর : আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে আন্তর্জাতিক অর্থায়ন বলে । অর্থায়নের কার্যাবলি; সামষ্টিক অর্থনীতির কাঠামো এবং অর্থায়নের ভূমিকা
প্রশ্ন ১২। কাম্য মূলধন কাঠামো কী?
উত্তর :*যে মূলধন কাঠামোতে গড় মূলধন ব্যয় সর্বনিম্ন হয়, তাকে কাম্য মূলধন কাঠামো বলে ।
প্রশ্ন ১৩। তহবিল বণ্টন কী?
উত্তর : তহবিলের বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ারমালিকদেরকে লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়।
প্রশ্ন ১৪। তহবিল সংগ্রহ কী?
উত্তর : তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায় ।
প্রশ্ন ১৫। স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা কী?
উত্তর : স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা বলতে নগদ অর্থ, মজুদপণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়।
প্রশ্ন ১৬। লভ্যাংশ নীতি কী?
উত্তর : প্রতিষ্ঠানের নিট মুনাফা বণ্টন অথবা সংরক্ষণ করে পুনর্বিনিয়োগের সিদ্ধান্তই লভ্যাংশ নীতি ।
প্রশ্ন ১৭। সংরক্ষিত তহবিল কী?
উত্তর : আয়ের যে অংশ শেয়ারমালিকদের মধ্যে বণ্টন করা হয় না তাকে সংরক্ষিত তহবিল বলে ।
প্রশ্ন ১৮। কে পত্রকোষ তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তর : Harry Markowitz (হ্যারী মারকুয়িজ) পত্রকোষ তত্ত্ব উদ্ভাবন করেন।
প্রশ্ন ১৯। ব্যষ্টিক অর্থনীতি কী?
উত্তর : অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন- একক ব্যক্তির চাহিদা, একক ব্যক্তির যোগান, একক ব্যক্তির আয় ইত্যাদি।
প্রশ্ন ২০। সমষ্টিক অর্থনীতি কী?
উত্তর : সমষ্টিক অর্থনীতি হলো একটি দেশের সার্বিক অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক কাঠামো, রাজস্ব নীতি ও আর্থিক নীতি নির্ধারণ নিয়ন্ত্রণ সামগ্রিক প্রক্রিয়াই সমষ্টিক অর্থনীতি। যেমন- সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক আয় ইত্যাদি। পাঠ। অর্থায়নের নীতিসমূহ
প্রশ্ন ২১। তারল্য কী?
উত্তর : কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে ।
প্রশ্ন ২২। তারল্য নীতি কী?
উত্তর : প্রতিষ্ঠানের চলতি ব্যয় বহনে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণের নীতিকে তারল্য নীতি বলে।
প্রশ্ন ২৩। তারল্য ও মুনাফা নীতি কী?
উত্তর : তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারল্য ও মুনাফা নীতি বলে ।
প্রশ্ন ২৪। পোর্টফোলিও কী?
উত্তর : একের অধিক আর্থিক সম্পদ বা সিকিউরিটিজের সমাহারকে পোর্টফোলিও বলে ।
প্রশ্ন ২৫। পোর্টফোলিও নীতি কী?
উত্তর : একটিমাত্র সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাসের কৌশলকে পোর্টফোলিও নীতি বলা হয় ।
প্রশ্ন ২৬। ঝুঁকি-মুনাফা নীতি কী?
উত্তর : ঝুঁকি মুনাফা নীতি বলতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত বিনিয়োগের ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয়সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়।
প্রশ্ন ২৭। মুনাফা সর্বাধিকরণ কী?
উত্তর : মুনাফা সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা (শেয়ারপ্রতি আয়) বৃদ্ধি করাকে বোঝায়।
প্রশ্ন ২৮। EPS কী?
উত্তর : EPS-এর পূর্ণরূপ হলো Eamings Per Share.
প্রশ্ন ২৯। সম্পদ সর্বাধিকরণ কী?
উত্তর : সম্পদ সর্বাধিকরণ বলতে ব্যবসায় বা ফার্মের শেয়ারের বাজারমূল্য সর্বাধিকরণ বা নিট বর্তমানমূল্য সর্বাধিকরণকে বোঝায়।
প্রশ্ন ৩০। ব্যবসায় নৈতিকতা কী?
উত্তর : ব্যবসায় নৈতিকতা বলতে ব্যবসায়ের কোন কাজ করা উচিত বা কেমন আচরণ প্রদর্শন করা উচিত এবং কোন কাজ করা উচিত নয়
প্রশ্ন ৩১। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা কী?
উত্তর : অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে বোঝায় ব্যবসায়ের স্বার্থসংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ করা।
প্রশ্ন ৩২। কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট পক্ষ কারা?
উত্তর : কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলো হলো- শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা, ভোক্তা, সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী, সরকার ও ঋণদাতা।
প্রশ্ন ৩৩। স্টকহোল্ডার কী?
উত্তর : কোনো কোম্পানির ব্যবসায়ের কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পক্ষ যেমন— শেয়ারহোল্ডার, ঋণদাতা, ব্যবস্থাপক, কর্মচারী, ক্রেতা, সরকার ইত্যাদি স্টকহোল্ডার হিসেবে পরিচিত।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল
১। পদ্মা কোম্পানি এবং শাপলা কোম্পানি উভয়ই উৎপাদনকারী প্রতিষ্ঠান। পদ্মা কোম্পানি জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ করে থাকে এবং অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে থাকে। অন্যদিকে, শাপলা কোম্পানিটি জার্মানত ছাড়াই অর্থসংস্থান করে থাকে এবং বায় নির্ধারণ করে অর্থসংস্থান করে থাকে।
ক. পোর্টফোলিও নীতি কী?
খ.মুনাফা সর্বধিকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে পদ্মা কোম্পানি কোন ধরনের অর্থসংস্থান করে। থাকে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে পদ্মা কোম্পানি ও শাপলা কোম্পানির মধ্যে কোন কোম্পানি জনগণের কল্যাণসাধনের জন্য অধিক ভূমিকা রাখে?
উত্তর
ক.একটিমাত্র সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাসের কৌশলকে পোর্টফোলিও নীতি বলা হয়।
খ.মুনাফা সর্বাধিকরণ বলতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে বোঝায়।। প্রতিযোগিতামূলক বাজারে, ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ ভোক্তাদের চাহিদা মোতাবেক সর্বোৎকৃষ্টমানের পণ্য ও সেবা সরবরাহের মাধ্যমে মুনাফা বৃশ্মির চেষ্টা করে থাকে। মুনাফা সর্বাধিকরণ ধারণার মূলকথা হলো, কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ, অর্থসংস্থান এবং লভ্যাংশ নীতিসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকেই সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা।
গ.উদ্দীপকে পদ্মা কোম্পানি ব্যবসায় অর্থায়ন করেছে। ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন তহবিল সংগ্রহ, বিনিয়োগ বিল সংক্রান্ত কাজের সমষ্টি অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসা অর্থায়ন সম্প সর্বাধিকরণ ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য।
উদ্দীপকে পদ্মা কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ব্যবসায় পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি জামানতের ভিত্তিতে ঋণ নেয়। এরূপ ঋণ ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎস হিসেবে বিবেচিত হয় প্রতিষ্ঠানটি অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে। অর্থাৎ পণ্য বিক্রি করে কী পরিমাণ আয় পাওয়া যাবে তার সাথে ব্যয় সমন্বয় করা হয়। প্রতিষ্ঠানটির এই কাজ ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, উদ্দীপকে পদ্মা কোম্পানির অর্থসংস্থান প্রক্রিয়াটি ব্যবসায় অর্থায়ন।
ঘ.উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে শাপলা কোম্পানি সরকারি অর্থায়নের মাধ্যমে জনগণের কল্যাণ সাধনে বেশি ভূমিকা রাখে। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয় নির্ধারণ করে পরবর্তীকালে আয়ের উৎস নির্ধারণ করা হয়। এ ধরনের অর্থায়নের মূল লক্ষ সমাজকল্যাণ। মূলত জনগণের কল্যাণের উদ্দেশ্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন যেমন রাস্তাঘাট নির্মাণ, হাসপাতাল প্রতিষ্ঠা প্রভৃতি কাজের জন্য সরকারি অর্থায়ন করা হয়।
উদীপকে পদ্মা কোম্পানি অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে। অন্যদিকে শাপলা কোম্পানি ব্যয় নির্ধারণ করে অর্ধসংস্থান করে। এখানে পদ্মা কোম্পানি ব্যবসায় অর্থায়ন ও শাপলা কোম্পানির মূল লক্ষ্য অবশ্যই সমাজকল্যাণ। সমাজের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি ব্যয় নির্ধারণ করে। পরবর্তী সময়ে এই বায় নির্বাহের জন্য সরকারের কাছ থেকে জামানত ছাড়াই অর্থসংস্থান করে। তাই বলা যায়, শাপলা কোম্পানির কাছে জনগণের কলাপ সাধনই মুখ্য বিষয় ।
২।বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের সাথে একটি কটূক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু বিশ্বব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করায় বাংলাদেশ সরকার অর্থায়নের বিকল্প উৎস হিসেবে নিজস্ব অর্থায়নের কথা ভাবল। সরকার নিজস্ব এবং বেসরকারি সহায়তায় অর্থায়নের মাধ্যমে সেতুটি নির্মাণের উদ্যোগ নিল।
ক. তারল্য নীতি কী?
খ. অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কেন?
গ. পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে কোন ধরনের অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা হয়? বর্ণনা কর।
ঘ. পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়নের উদ্যোগ গ্রহণ ব্যবস্থা যুক্তিসংগত কিনা? বিশ্লেষণ কর।
উত্তর
ক. প্রতিষ্ঠানের চলতি ব্যয় বহনে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণের নীতিকে তারল্য নীতি বলে।
খ. তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত প্রক্রিয়াকৌ অর্থায়ন। অর্থায়নের নানাবিধ নীতি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে মুনাফা অর্জন ও টিকে থাকতে হলে ব্যবসায়ীকে কীভাবে সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে অর্থ সংগ্রহ ও অর্থের সদ্ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা দেয়। অর্থায়ন প্রক্রিয়া বিভিন্ন পরিস্থিতি বিচার- বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগে সহায়তা করে। তাই অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয়।
গ. উদ্দীপকে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে সরকারি অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল।
সরকারি অর্থায়নে বায়ের উৎসগুলো আগে নির্ধারণ করা হয়। পরবর্তীতে সে অনুযায়ী আয়ের খাত শন্যস্ত করা হয়। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। এর উৎসগুলো হলো ADB (Asian Development Bank), বিশ্বব্যাংক ইত্যাদি।
উদ্দীপকে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণ করতে চায়। এজন্য বিশ্বব্যাংকের সাথে ক্ষণের চুক্তি করার উদ্দ্যোগ নেয়। কিন্তু বিশ্বব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কঠিন শর্ত জুড়ে দেয়। ফলে সুরকার বিকল্প অর্থায়নের কথা ভাবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার সরকারি অর্থায়ন করতে চেয়েছিল। দেশের অবকাঠামোগত উন্নয়ন করা সরকারের কাজ। পদ্মা নেতৃ ধরনের একটি অবকাঠামো। এটি জনকল্যাণমূলক একটি সেবা। সুতরাং বলা যায়, পদ্মা সেতু নির্মাণের প্রথম পদক্ষেপটি সরকারি অর্থায়ন ছিল।
ঘ.উদ্দীপকে পদ্মা সেতুটি নির্মাণে চূড়ান্তভাবে সরকারি-বেসরকারি যৌথ অর্থায়নের ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা যৌক্তিক বলে আমি মনে করি।
সরকারি-বেসরকারি যৌথ অর্থায়ন ব্যবস্থাকে PPP (Public Private Partnership) বলে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্পে অর্থায়ন করা হয়।
উদ্দীপকে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণে আগ্রহী। এর অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সাথে ঋণ নেওয়ার জনা চুক্তিবদ্ধ হতে চায়। কিন্তু বিশ্বব্যাংক বিভিন্ন শর্ত জুড়ে দেয়। তাই সরকার অর্থায়নের বিকল্প চিন্তা করল। সেক্ষেত্রে সরকার নিজে এবং বেসরকারি সহায়তায় অর্থায়নের মাধ্যমে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। এটি সরকারি-বেসরকারি যৌথ অর্থায়নের একটি প্রকল্প।
বড় প্রকল্প বাস্তবায়নে অনেক অর্থের প্রয়োজন হয়। সরকারের নিজস্ব অর্থায়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত প্রায়ই সম্ভব হয় না। এ কারণে সরকারি ও বেসরকারি যৌথ বিনিয়োগের সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে মোট অর্থায়নের কিছুটা করে সরকার এবং বাকি অংশ করে বেসরকারি প্রতিষ্ঠান। পদ্মা সেতু নির্মাণেও এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং বলা যায়, পদ্মা সেতু নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP)-এর মাধ্যমে অর্থায়নের উদ্যোগ গ্রহণ যৌক্তিক।
৩।হোসেন ও হাসান দু'ভাই। তারা দুজনই মুরগির খামারী এবং সমপরিমাণ মূলধন নিয়ে তারা ব্যবসা শুরু করেন। হোসেনের খামারটি ব্রয়লার মুরগির। তিনি একটি নির্দিষ্ট সময় পর সেগুলো বাজারজাত করেন। বিক্রয়করণের ১৫/২০ দিন পূর্ব থেকে প্রায়ই হোসেন অর্থ সংকটে পড়েন। পক্ষান্তরে হাসানের খামারে ব্রয়লার মুরগির পাশাপাশি লেয়ার মুরগি ও মুরগির খাবারও তৈরি করে ব্রিক্রয় করেন। এত কিছু করার পরও হাসানকে কখনো অর্থ সংকটে পড়তে হয়নি।
ক. মূলধন রেশনিং কী?
খ. পরম্পর বর্তনশীল প্রকল্প বলতে কী বোঝ?
গ. হোসেনের খামারে অর্থ সংকটের কারণ কী? উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
ঘ. "এত কিছু করার পরও হাসানকে কখনো অর্থ সংকটে পড়তে হয়নি"- কেন? বিশ্লেষণ কর। 8
উত্তর
ক. মূলধন রেশনিং বলতে মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থাপনা কর্তৃক মূলধন বরাদ্দ দেওয়াকে বোঝায়।
খ.যে সকল প্রকল্প অন্যটির সাথে প্রতিযোগিতা করে তাদেরকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে।
পরস্পর বর্জনশীল প্রকল্পগুলোর মধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হলে বাকিগুলোকে বর্জন করা হয়। অর্থাৎ এ ধরনের প্রকল্পগুলোর মধ্য থেকে কেবল একটি গ্রহণ করা হয় এবং অন্যান্যগুলো বাতিল করা হয়। যেমন: কোনো প্রতিষ্ঠানের একটি মেশিন ক্রয়ের প্রয়োজন এবং বাজারে উক্ত মেশিনের তিনটি ব্র্যান্ড রয়েছে। ফলে কোম্পানি যেকোনো একটি ব্র্যান্ডের মেশিন ক্রয় করবে এবং অন্যগুলো বাতিল করবে।
গ.হোসেনের খামারে অর্থ সংকটের কারণ হলো মূলধন একটি খাতে বিনিয়োগ করা এবং যথাযথ তারল্য সংরক্ষণ না করা।
একটি প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে বিনিয়োগ করলে সেক্ষেত্রে অর্থ সংকটে পড়তে হয় না। আবার একাধিক।ব্যবসায়ে বিনিয়োগ করলে সেক্ষেত্রে বিক্রাসেদ্ধ আয় দ্বারা চলতি মূলধনজনিত সমস্যা দূর করা যায়।
উদ্দীপকের হোসেন একজন মুরগির খামারি। তিনি শুধু রয়লার মুরগির ব্যবসায় করেন। তিনি একটি নির্দিষ্ট সময় পর সেগুলো বাজারজাত করেন। কিন্তু বিক্রণয়করণের ১৫/২০ দিন পূর্বথেকেই প্রায়ই তাকে অর্থ সংকটে পড়তে হয়। এর কারণ হলো সে পর্যান্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখেনি। এছাড়া শুধু ব্রয়লার মুরগির খামারে বিনিয়োগ করায় তার নিয়মিত আয়ের ঘাটতি রয়েছে। কারণ ব্রয়লার মুরগির বিক্রয়ের জন্য স্বাভাবিকভাবেই তাকে নির্মিন্ট সময় অপেক্ষা করতে হবে। ঐ সময়েও যেন তার বিক্রয়লব্ধ আয় হয় তা নিশ্চিত করতে সে অন্য কোনো ব্যবসায় শুরু করেননি। যার ফলে তাকে অর্থ সংকটে পড়তে হয়।
ঘ.উদ্দীপকের হাসান বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করতে পারায় তাকে অর্থ সংকটে পড়তে হয়নি বলে আমি মনে করি।
পর্যাপ্ত পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করলে সাধারণত ব্যবসায়ে অর্থ সংকটে পড়তে হয় না। এছাড়া একাধিক ব্যবসায় শুরু করা সম্ভব হলে সেক্ষেত্রে কোনো না কোনো ব্যবসায়ের আয় দ্বারা অর্থ সংকট মোকাবিলা করা যায়।
উদ্দীপকের হাসান একজন মুরগির খামারি। তিনি ব্রয়লার মুরগির পাশাপাশি লেয়ার মুরগি ও মুরগির খাবারও তৈরি করে বিক্রয় করেন। এত কিছু করার পরও তাকে অর্থ সংকটে পড়তে হয়নি। কারণ সারাবছরই তার ব্যবসায়ে আয় হয়।
উদ্দীপকের হাসান যদি শুধু ব্রয়লার মুরগির খামারে বিনিয়োগ করত তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেগুলো বাজারজাত করার জন্য অপেক্ষা করতে হতো বিধায় অর্থ সংকটে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু তিনি। লেয়ার মুরগি ও মুরগির খাবারও বিক্রয় করেন।
যার ফলে একটি ব্যবসায়ের আয়ের ওপর তাকে নির্ভর করতে হয় না। এছাড়া মুরগির খাবার বিক্রি থেকে সে নিয়মিত আয় অর্জন করতে পারে। অর্থাৎ নগদ অর্থের ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছিল। এ কারণেই বলা হয়েছে "এত কিছু করার পরও হাসানকে কখনো অর্থ সংকটে পড়তে হয়নি।"
৪| মি. রাকিব ও মি. সাকিব দুইজন চাকরিজীবী। বাঁকিবের প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুদ্ধ ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।
ক. অর্থায়ন কাকে বলে?
খ. মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের মি, রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ কর। 8
উত্তর
ক.প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলিকে অর্থায়ন বলে।
খ.তারল্য ও মুনাফার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান।কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে। আর লাভজনক খাতে বিনিয়োগ করে আয় উপার্জন হলো মুনাফা। তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায় এবং তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায়।
গ.উদ্দীপকে মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়ন হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে সরকার কর্তৃক অর্থ সংগ্রহ, ব্যবহার, নিয়ন্ত্রন, সমন্বয়সাধনসহ যাবতীয় আর্থিক কার্যাবলিকে বোঝায়। সরকারি অর্থায়নের উদ্দেশ্য সামাজিক কল্যাণ, মুনাফা অর্জন নয়।
উদ্দীপকে মি. রাকিব যে প্রতিষ্ঠানে চাকুরি করেন সেটি জনকল্যাণের উদ্দেশ্য পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। যেহেতু জনাব রাকিবের প্রতিষ্ঠানটি জনকল্যাণে পরিচালিত তাই মিঃ রাকিবের অর্থায়ন হলো সরকারি অর্থায়ন।
ঘ.উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাব অর্থায়নের বৈচিত্রায়ণের নীতির অন্তর্গত। ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করলে তাকে অর্থায়নের বৈচিত্র্যায়ণ নীতি বলে।
এর ফলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়। প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়ণ নীতি অনুসরণ করলে তারল্য সমস্যা হ্রাস পায়। এ'প্রকল্পের মূল কথা হলো একটি প্রকল্পে খুব বেশি বিনিয়োগ না করে অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা।
উদ্দীপকে মি. সাকিব ওষুধ উৎপাদক কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ওষুধ উৎপাদনের পাশাপাশি খাদ্য উৎপাদন, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। এতে করে মি. সাকিবের প্রতিষ্ঠান অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও মুনাফা অর্জন করতে পারবে যা অর্থায়নের বৈচিত্র্যায়ণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
সুতরাং, মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের বৈচিত্র্যায়ণ নীতি অনুযায়ী যৌক্তিক।
৫। মি. রফিক ও মি. শফিক দুইজন চাকরিজীবী। রফিকের কর্মরত প্রতিষ্ঠানটি মূলত জনগণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানটির আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে শফিকের কর্মরত প্রতিষ্ঠানটি স্বনামধন্য ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান। শফিক উত্ত প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি প্রতিষ্ঠানটি সাফল্য বজার রাখার জন্য বর্তমান উৎপাদিত পণ্যের পাশাপাশি সাবান, শ্যাম্প ও কসমেটিক তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে।
ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. মূলধন বাজেটিং কার্যক্রম কেন করা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মি, রফিকের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে মি. শফিকের পরিকল্পনাটি অর্থায়নের নীতির আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর। 8
উত্তর
ক.ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করতে হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে ইত্যাদি বিষয়সমূহকে বোঝায়।
খ. সঠিক বিনিয়োগ সিন্ধান্ত নেওয়ার জন্য মূলধন বাজেটিং করা হয়। বিনিয়োগ থেকে ভবিষ্যতের সম্ভাব্য নগদ প্রবাহের বর্তমান মূল্য এ পদ্ধতির মাধ্যমে জানা যায়। ফলে বিনিয়োগটি লাভজনক হবে কি না, তা সহজে মূল্যায়ন করা যায়। এছাড়া অনেকগুলো বিকল্প থেকে কোন প্রকল্পটিতে বিনিয়োগ সর্বোত্তম হবে, তা এ পদ্ধতিতে জানা যায়,। অর্থাৎ বিনিয়োগ কাজটি সর্বোত্তম এবং সঠিক বিনিয়োগ উৎস নির্বাচনের জন্য মূলধন বাজেটিং করা হয়।
গ.উদ্দীপকের দি. রফিকের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে সরকারের জনকল্যাণমূলক উদ্দেশ্য বাস্তবায়নে অর্থ সংগ্রহ, ব্যবহার, নিয়ন্ত্রন, সমন্বয়সাধনসহ যাবতীয় আর্থিক কার্যাবলিকে বোঝায়। সরকারি অর্থায়নের উদ্দেশ্য সামাজিক কল্যাণ, মুনাফা অর্জন নয়।
উদ্দীপকে মি. রফিক একজন চাকরিজীবী। তার প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট ও ফ্লাইওভার নির্মাণ করে। অর্থাৎ মি. রফিকের প্রতিষ্ঠানটির মূল লক্ষ হলো সমাজকল্যাণ।
আবার এই প্রতিষ্ঠানটির আয়ের উৎস হলো জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। সুতরাং, দেশের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি অর্থায়ন করছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানের অর্থায়নটি নিঃসন্দেহে সরকারি অর্থায়ন।
ঘ.উদ্দীপকে মি. শফিকের পরিকল্পনাটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে বিনিয়োগযোগ্য সব অর্থ একটি সম্পদ বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এর ফলে কোনো একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্য প্রকল্পের মুনাফা দিয়ে তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়।
উদ্দীপকে মি. শফিক একজন চাকরিজীবী। তার প্রতিষ্ঠানটি হলো একটি স্বনামধন্য ওষুধ কোম্পানি। তিনি উক্ত প্রতিষ্ঠানের আর্থিক, ব্যবস্থাপক। সম্প্রতি মি. শফিক ওষুধ উৎপাদনের পাশাপাশি সাবান, শ্যাম্পু ও কসমেটিক তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে।
উদ্দীপকের মি. শফিক একটি পণ্য উৎপাদনের পরিবর্তে একাধিক পণ্য উৎপাদনের পরিকল্পনা করে। এতে একটি পণ্যের ওপর ক্ষতি হলেও অন্যান্য পণ্যের মুনাফা দিয়ে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাতে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পাবে।
এভাবে একটি সম্পদের পরিবর্তে - একাধিক সম্পদে বিনিয়োগের পরিকল্পনা করায় বলা যায় মি. শফিকের - পরিকল্পনাটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্যায়নের নীতি অনুযায়ী যৌক্তিক। পাঠ অর্থায়নের কার্যাবলি; সামষ্টিক অর্থনীতির কাঠামো - এবং অর্থায়নের ভূমিকা।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. কোনো ব্যক্তির আয়-ব্যয় নিয়ে যে অর্থায়নে আলোচনা করা হয় তাকে কী বলা হয়?
- অব্যবসায় অর্থায়ন
- সরকারি অর্থায়ন
- ব্যক্তিগত অর্থায়ন
- আন্তর্জাতিক অর্থায়ন
২। অব্যৎসায় প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কী?
- বিনিয়োগ
- মুনাফা অর্জন
- মুনাফা বণ্টন
- সামাজিক কল্যাণ
৩.মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়?
- ৫
- ২
- ৩
- ১
৪.কত সালে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?
- ১৯২৯
- ১৯৩৭
- ১৯৫৭
- ১৯৪১
৫.অর্থায়নের মূল বিষয়বস্তু কী?
- শ্রম
- পরিকল্পনা
- তহবিল
- উৎপাদন
৬. সরকারি অর্থায়নের উৎস-
- i.আমদানি শুদ্ধ
- ii. রপ্তানি শুদ্ধ
- iii. আয়কর
নিচের কোনটি সঠিক?
(ক) i,ii (খ) i,iii (গ)ii,iii (ঘ) i,ii,iii
৭.আয়ের পূর্বে ব্যয়ের পরিকল্পনা করা হয় কোন অর্থায়নে? এব. বো. ২১১
- সরকারি অর্থায়ন
- বেসরকারি অর্থায়ন
- ব্যক্তিগত অর্থায়ন
- ব্যষ্টিক অর্থায়ন
৮.বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ করা যায়-
- সরকারি অর্থায়নে
- ব্যক্তিগত অর্থায়নে
- ব্যবসায় অর্থায়নে
- অব্যবসায় অর্থায়নে
৯. কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ?
- আয় বিবরণী প্রস্তুত করা
- আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা
- আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা
- পণ্য উৎপাদন ও বণ্টন করা
১০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উদ্দেশ্য কী?
- মুনাফা অর্জন
- আয়-ব্যয় নিয়ন্ত্রণ
- জনসেবা প্রদান
- ব্যবসায় অর্থায়ন
১১. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের অর্থায়নের ধরন কোনটি?
- ব্যক্তিগত অর্থায়ন
- ব্যবসায় অর্থায়ন
- সরকারি অর্থায়ন।
- অব্যবসায় অর্থায়ন
১২. ব্যবসায়ের জীবনীশক্তি কোনটি?
- পরিচালক
- শ্রমিক
- ব্যবস্থাপনা
- পুঁজি
১৩. 'অর্থায়নের ক্রমবিকাশে শিল্পবিপ্লব ও প্রযুক্তির উন্নয়ন নিচের কজ সময়সীমায়?
- ১৯১০-১৯২০
- ১৯৫০-১৯৬০
- ১৯৬০-১৯৭০
- ১৯৮০- বর্তমান
১৪. একটি দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়
তার্কে কী বলে?
- সরকারি অর্থায়ন
- ব্যবসায় অর্থায়ন
- ব্যক্তিগত অর্থায়ন
- আন্তর্জাতিক অর্থায়ন
১৫. সরকারি অর্থায়নের প্রথম কাজ কোনটি?
- আয়
- দেশজ উৎপাদন
- ভ্যায়
- জাতীয় আয়
১৬. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো-
- মুনাফা সর্বোচ্চকরণ
- সম্পদ সর্বোচ্চকরণ
- জনকল্যাণ
- ব্যবসায় সম্প্রসারণ
১৭. মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কী বলে?
- ব্যক্তিগত অর্থায়ন
- ব্যবসায় অর্থায়ন
- ব্যবসায় অর্থায়ন
- সরকারি অর্থায়ন
১৮. সরকারি অর্থায়নের উদ্দেশ্য হলো-
- i. সামাজিক কল্যাণ
- ii. ব্যবসায়িক প্রসার
- iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার
নিচের কোনটি সঠিক?
(ক) i,ii (খ) i,iii (গ)ii,iii (ঘ) i,ii,iii
১৯. সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কোনটি?
- আর্থ-সামাজিক কল্যাণ সাধন
- মুনাফা অর্জন
- সম্পদ সর্বাধিকরণ
- জনপ্রিয়তা বৃদ্ধি
২০. ট্রেজারি বিল কে ইস্যু করে?
- সরকার
- প্রাইভেট লি. কোম্পানি
- কেন্দ্রীয় ব্যাংক
- পাবলিক লি. কোম্পানি
২১. নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত?
- আয়কর
- রপ্তানি শুল্ক
- আমদানি শুল্ক
- শেয়ার বিক্রয়
২২. ব্যবসায় অর্থায়নের প্রধান লক্ষ্য হলো-
- ব্যবসায় অর্থ সরবরাহ
- ব্যবসায়ের সম্পদ সর্বাধিকরণ
- ব্যবসায়ের ঝুঁকি হ্রাস
- ব্যবসায়ের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা-
২৩. একটা দেশের সরকার যদি উন্নয়নমূলক কোনো কাজ করতে চায়, তাহলে তারা কিভাবে এর অর্থায়ন করবে?
- নিজস্ব অর্থায়ন
- সরকারি অর্থায়ন
- বে-সরকারি অর্থায়ন
- আন্তর্জাতিক অর্থায়ন মাদল
২৪.. William Sharp কত সালে মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল (CAPM) উন্নয়ন করেন?
- ১৯৬০
- ১৯৬২
- ১৯৬১
- ১৯৬৪
২৫. পোর্টফোলিও তত্ত্বের উন্নয়নে কার অবদান সর্বাধিক?
- Modigliani
- Marton H. Miller
- Harry Markowitz
- Black & Scholes
২৬. মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কী বলে?
- ব্যক্তিগত অর্থায়ন
- ব্যবসায় অর্থায়ন
- অব্যবসায় অর্থায়ন
- সরকারি অর্থায়ন
২৭. তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
- বিনিয়োগ
- অর্থায়ন
- ব্যবস্থাপনা কার্যাবলি
- ঘতহবিল ব্যবস্থাপনা
২৮. বর্তমানে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে কী ব্যবহার করা হয়?
- অর্থায়ন
- বিনিয়োগ
- উদ্যোগ
- উৎপাদন
২৯. Finance শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
- ল্যাটিন শব্দ 'Finis'
- ল্যাটিন শব্দ 'Financia'
- গ্রিক শব্দ 'Fintos'
- উপরের কোনোটিই নয়
৩০. আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয় কোন অর্থায়নে?
- ব্যবসায় অর্থায়নে
- আন্তর্জাতিক অর্থায়নে
- সরকারি অর্থায়নে
- সামাজিক অর্থায়নে
