লোকসাহিত্য কাকে বলে | লোকসাহিত্য বলতে কি বুঝায়

লোকসাহিত্য কাকে বলে | লোকসাহিত্য বলতে কি বুঝায়

*অর্থবা, লোকসাহিত্য বলতে কী বুঝ

উত্তর : লোকসাহিত্য অত্যন্ত প্রাচীন লোকসাহিত্যের সৃষ্টিকাল নির্ণয় করা সম্ভব নয়। প্রাথমিক অবস্থায় লোকসাহিত্য কোন ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা সৃষ্টি হয়ে লোক মুখে মুখে বিস্তৃতি লাভ করে।এসব লোকসাহিত্যে সমসাময়িক চিন্তা-চেতনা, আশাআকাঙ্ক্ষা সামাজিক নানা সমস্যা রূপলাভ করেছে। শুরুতে সংরক্ষণের অভাবে লোকসাহিত্য নানা মনের

লোকসাহিত্যর সংজ্ঞার্থ লেখ। লোকসাহিত্য বলতে কী বুঝ
লোকসাহিত্যর সংজ্ঞার্থ লেখ। লোকসাহিত্য বলতে কী বুঝ

নানা মুখে পরিবর্তন পরিবর্ধন সূচিত হয়েছে। সাধারণত লোকসাহিত্যের লিখিত রূপ না থাকায় সময়ের বা কালের পার্থক্যে এবং সমাজ ও সংস্কৃতির রূপভেদের জন্য লোকসাহিত্যের ভিন্নতা লক্ষ করা যায়। সমাজচক্ষুর অন্তরালে লোকসাহিত্যের সৃষ্টি হয়। 

ঐতিহ্যগতভাবে আমাদের লোকসাহিত্য যথেষ্টভাবে সমৃদ্ধ। লোকসাহিত্যের জন্মভূমি গ্রামে হলেও শহরেও লোকসাহিত্য একেবারে অপরিচিত নয়। এজন্য লোকসাহিত্য প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হলেও তার সর্বজনীন একটি আবেদন রয়েছে। 

তাছাড়া যুগের রুচির উপর নির্ভর করে লোকসাহিত্যের বহিরঙ্গ চিরদিন পরিবর্তিত হচ্ছে। সমসাময়িক সমাজের সমসায়িক বিষয়টা প্রধান হওয়ায় আধুনিক সাহিত্য সমাজে এর আবেদন এতটুকু ক্ষুণ্ণ হয় নি। অবশ্যই লোকসাহিত্য বহুলাংশে রক্ষণশীল। 

তবুও বলা যায় লোকসাহিত্য যেমন লিখিত সাহিত্যের নিকট ঋণী- তেমনি লিখিত সাহিত্যও লোকসাহিত্যের নিকট বহুলাংশে ঋণী। 'Folklore' লোকসাহিত্যের সমার্থক শব্দ। ১৮৪৬ সালে William John Thoms (ইংল্যান্ড) The athenaeum পত্রিকায় 'Folklore' শব্দটি প্রথম ব্যবহার করেন।

রূবীন্দ্রনাথ ঠাকুর এর মতে, “মুখে মুখে যা ছড়াইয়াছে তাহাই লোকসাহিত্য।*রুশ লোকসাহিত্যবিদ ওয়াই. এম. সকোলভ এর মতে, “ফোকলোর হলো অতীতের প্রতিধ্বনি এবং একই সাথে বর্তমানের প্রবল কণ্ঠস্বর।”

 অর্থাৎ জাতীয় জীবনের অতীত ও বর্তমানের কথা ফোকলোর এর মাধ্যমে ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়। "Folklore is a traditional literature orally transmitted. " এ সংজ্ঞার মধ্যে তিনটি বিষয় বা বৈশিষ্ট্য খুব স্পষ্ট। তা হলো :ক. লোকসাহিত্য হলো ঐতিহ্য নির্ভর।...... 

লোকসাহিত্য মৌখিক ভাবে বা হাতে-কলমে পুরুষানুক্রমে প্রবাহিত হয়।গ. লোকসাহিত্য সমষ্টি মনের ফসল।Arcier Taylor তাঁর রচিত 'Folklore and the Student of Literature' গ্রন্থে বলেন, "Folklore is the material that is handed on by tradition' either by word of mouth or by custom and practice. It may be folk songs, folktales, riddles, proverbs on other matter also preserved in words." 

লোকসাহিত্য হলো সেই সমস্ত উপকরণ, যা ঐতিহ্যের মাধ্যমে আমাদের হস্তগত হয় মুখে মুখে আচার ব্যবহারে মাধ্যমে এবং চেষ্টা প্রসূত অনুসরণ পদ্ধতির মধ্য দিয়ে তা লোকসংগীত হতে পারে, হতে পারে লোককাহিনি, হেঁয়ালি কিংবা প্রবাদ অথবা অন্যান্য উপকরণসমূহ যেগুলো শব্দের বাঁধনে বিধৃত। 

চার্লস ফ্রান্সিস পটার: ফোকলোর জাতির জীবনের ফসিল। তা মরে না, আবহমান ধারায় প্রবাহিত হয়ে বর্তমানকে সবল করে।লোকসাহিত্যের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে কেউ কেউ সাধারণভাবে বলেছেন যে, "Unwritten literature of any group, whether having writing or being without it." 

অর্থাৎ, এটি কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর অলিখিত সাহিত্য। এই সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে লেখার ব্যবহার প্রচলিত থাকতেও পারে, নাও থাকতে পারে। এই সংজ্ঞানুযায়ী অলিখিত সাহিত্য মাত্রই লোকসাহিত্য। ইংরেজিতে একে oral literature বলা হয়।

* উপর্যুক্ত আলোচনা প্রসঙ্গে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, যে সাহিত্য সুপ্রাচীনকাল থেকে গোষ্ঠীগত ভাবে একটি সংহত সমাজের বংশানুক্রমে মুখে মুখে প্রচলিত বা হাতে কলমে লব্ধ জ্ঞানের এবং স্বীয় অভিজ্ঞতার আলোকে ঐতিহ্যনির্ভর যা কিছু সৃষ্টি করে তাকেই লোকসাহিত্য বলে।100%

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ