মন্ত্র কি উদাহরণসহ লিখ

মন্ত্র কী | উদাহরণসহ লিখ

মন্ত্র কী  উদাহরণসহ লিখ
মন্ত্র কী  উদাহরণসহ লিখ

অথবা, মন্ত্র কী? উদাহরণসহ লিখ।

উত্তর : ইন্দ্রজাল বা মন্ত্রতন্ত্রের বিশ্বাস আমাদের দেশে জনসাধারণের মধ্যে প্রচলিত আছে। ইংরেজিতে একে 'Magic' বলে আখ্যায়িত করা হয়। ঝাড় ফুঁক, বশীকরণ, চোর বন্দী করা, প্রেমে সফলতা লাভ, বিবাহ, ব্রতপালন, সিদ্ধিলাভ, ভালো ফসল ফলানো, 

বাঘের হাত থেকে রক্ষা পাওয়া, ঘোড়ার দৌড়-নৌকা বাইচ-সাপ খেলা প্রভৃতি বিষয়ে মন্ত্রতন্ত্রের প্রক্রিয়া আমাদের সমাজে প্রচলিত। তাই মন্ত্রের একটা গুরুত্ব আছে। কেননা মন্ত্র আমাদের সমাজে অনেকদিন ধরে প্রচলিত আছে। 

বনে মধু বা কাঠ সংগ্রহের জন্য প্রবেশ করার সময় মন্ত্র পাঠ করলে বাঘের হাত থেকে রক্ষা পাওয়া বলে যায় অনেকে বিশ্বাস করে। যেমন-

                                                “আনাদি বন্ধন আনাদি বন্ধন-

                                                  গাজী কালুর চলোর বন্ধন-

                                                  বাঘে যেন না ছোয় আমায়

                                                     স্মরণ করি শুধু তোমার।”

মন্ত্র কি লোকসাহিত্য : মন্ত্রগুলো দীর্ঘদিন ধরে আমাদের সমাজে লোকমুখে মুখে প্রচলিত হয়ে আসছে। তাছাড়া মন্ত্রগুলো ক্ষেত্রবিশেষ ছড়ার আকার নিয়ে আমাদের সমাজে প্রচলিত আছে। তাই সার্বিক বিবেচনায় বলা যায়। মন্ত্রগুলোও লোকসাহিত্য হিসেবে বিবেচিত।

Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ