Search Here

দেবতা না যদি থাকে ব্রাহ্মণ রয়েছে কী কারণে রঘুপতি এ কথা বলেছে আলোচনা কর

উত্তর: ত্রিপুরা রাজ্যের রাজা গোবিন্দমাণিক্য। কিন্তু মন্দিরের রাজা রঘুপতি। সে দেবীভক্ত ব্রাহ্মণ পুরোহিত। দীর্ঘদিন যাবৎ মন্দিরকে কেন্দ্র করে সে হয়ে উঠেছে ক্ষমতা সম্পন্ন অহংকারী। মন্দিরের পূজা এবং বলিদান তার অস্তিত্বের অভিজ্ঞান। দীর্ঘদিন ধরে এ প্রথা চলে আসছে। দরিদ্রকন্যা অপর্ণার কথা শুনে রাজা গোবিন্দমাণিক্য মন্দিরে বলি নিষেধ করে দিয়েছে।

 রাজ আদেশের প্রতি প্রায় সবাই অনুগত, এমনকি তার শিষ্য মন্দিরের সেবক জয়সিংহও। রঘুপতি তাই জয়সিংহের উপর ক্ষেপে আছে। রঘুপতির প্রতিজ্ঞা যে সবাই একত্রে মিলে রাজার সুরে সুর মিলিয়ে পবিত্র মন্দিরকে অপবিত্র করে তুলছে। বৈকুণ্ঠধামে দানবের দৌরাত্ম্য বেড়ে চলেছে। সবাই অধর্মের পঙ্কিল সলিলে অবগাহন করছে। 

মানব এবং দানব সবাই মিলে আজ দেবীর বলি বন্ধ করে দর্প দেখাচ্ছে। কিন্তু দেবীকে বাঁচাতে দেবতা বা অন্য কোন মানুষ যদি এগিয়ে না আসে তবে ব্রাহ্মণ রঘুপতি এখনও রয়েছে। সে বেঁচে থাকতে কোনভাবেই দেবীর পাদপদ্মে বলিদান বন্ধ হবে না। রক্তপিপাসু দেবীর পিপাসা সে মেটাবেই- এই তার প্রতিজ্ঞা। ব্রাহ্মণের অভিশাপে সব কিছু ধ্বংস করে ছাড়বে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ