৩০ বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর
৩০ বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন- এ বড় লজ্জার কথা। কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর?
![]() |
| ৩০ বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন- এ বড় লজ্জার কথা। কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর? |
তবে ক্যাপ্টেন ব্রেটন যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে। কিন্তু সেও শেষ পর্যন্ত পালিয়ে যায়। সার্জন হলওয়েল বৃটিশপক্ষের সেনাপতির দায়িত্ব নেয়। হলওয়েলের কাছে উমিচাদ ইংরেজদের পালানোর কথা শুনে এ সংলাপটি উচ্চারণ করে।
বৃটিশ সৈন্য শুয়ে পালিয়েছে- একথা হলওয়েলের কাছে প্রকাশ করে উমিচাদ এক ধরনের আনন্দ পেয়েছে। ইংরেজের কাপুরুষতায় উমিচাদ আনন্দে ও ঠাট্টায় বিগলিত হয়েছে। উমিচাদের এ উক্তির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, সিংহের মত সাহস ও শক্তির অধিকারী বলে জাহির করলেও ভেতরে ভেতরে ইংরেজরা কাপুরুষই বটে।
ইংরেজদের এই কাপুরুষতাকে বিদ্রূপ করতে গিয়ে উমিচাদ এ কথা বলেছে। উমিচাদ ইংরেজের দালালি করলেও এ উক্তির মধ্যে তার অন্তরের গোপন প্রদেশের সত্য আবিষ্কৃত হয়েছে। অর্থ ও ক্ষমতার মোহে উমিচাদ ইংরেজের পক্ষ নিলেও সংগোপনে দেশের প্রতি তার যে ভালোবাসা রয়েছে তা এখানে স্পষ্ট হয়েছে।
.png)