দওলৎ আমার কাছে ভগবানের দাদা মশায়ের চেয়েও বড়, আমি দওলতের পূজারী। কথাটি কে, কোন প্রসঙ্গে উপস্থাপন করে তা আলোচনা কর।

উত্তর তরুণ আদর্শনিষ্ঠ দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসায় তার আত্মীয় ও অমাত্যবর্গের স্বার্থ নষ্ট হচ্ছে, তাই সিরাজকে সবাই মিলে সিংহাসনচ্যুত করতে চায়। সিরাজের বড় খালা ঘসেটি বেগমের প্রাসাদে গোপনীয় ষড়যন্ত্রের জন্য সবাই সমবেত হয়েছে। 

সিরাজকে সিংহাসনচ্যুত করে শওকতজঙ্গকে সিংহাসনে বসাতে চায় রায় দুর্লভ, উমিচাঁদ, জগৎশেঠ, ঘসেটি বেগম- সবাই একমত। প্রধান সেনাপতি মীরজাফর মন্ত্রণাসভায় আসতে না পারলেও সে ঘসেটি বেগমকে লেখা পরে শওকতজঙ্গকে সমর্থন দিয়েছে এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে শওকতজঙ্গকে যুদ্ধে যাত্রার পরামর্শ দিয়েছে। 

তাদের ষড়যন্ত্রের মূল কথা প্রকাশ পেয়েছে উমিচাদের মুখ দিয়ে। উমিচাদ মীরজাফরের সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করে জানায় যে, ইংরেজরাও সিরাজের পতনে সংঘবদ্ধ ও সোচ্চার। শওকতজঙ্গ এক্ষুণি আঘাত হানলে ইংরেজের সহযোগিতা পাবে। নিঃসন্দেহে, জয় তাদের অনিবার্য। এভাবেই নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে ভেতর বাইরে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে।

কিন্তু সিরাজ পতনের সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হলেই সবার মধ্যে দেখা দিল স্বার্থচিন্তা। সিরাজকে সিংহাসনচ্যুত করা তাদের দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা স্ব-স্ব স্বার্থ। এ বিষয়ে উমিচাঁদ ঘসেটি বেগমের কাছে বলে যে অর্থই তার কাছে জীবন। অর্থ হচ্ছে তার কাছে ঈশ্বর। সে অর্থের পূজারি। তার জীবন কেবল অর্থময়। শওকতজঙ্গকে নবাব করলে উমিচাঁদ কত টাকা পাবে তা আগে নিশ্চিত হয়ে তবেই সে কাজে নামবে। মূলত উমিচাদ যে অর্থলোভী এবং স্বার্থপর সে কথাই এখানে বুঝান হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ