যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো’–বুঝিয়ে বল
যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো’–বুঝিয়ে বল ।
![]() |
| যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো’–বুঝিয়ে বল |
উত্তর : জালালাবাদের আশপাশের গাঁয়ের ছেলেরা রাস্তায় খেলাধুলা করে। তারই এক খেলা মোটরের জন্য রাস্তায় গোলকধাঁধা বানিয়ে দেওয়া।
কায়দাটা নতুন। কাবুলিরা যে আন্ডার মত শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায়, ছেলেরা সেই টুপি এমনভাবে রাস্তায় সাজিয়ে রাখে যে, হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে দুটো চারটে থেঁতলে দেবার সম্ভাবনা। দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজী দাড়িগোঁফের ভিতরে বিড়বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান।
কয়েকবার এ রকম লক্ষ্য করার পর লেখক প্রশ্ন করলেন, “দিন না দুটো-চারটে থেঁতলে । ছোঁড়াদের তাহলে আক্কেল হয়।' সর্দারজী বললেন, ‘খুদা পানাহ। এমন কর্ম করতে নেই। আর টায়ার ফাঁসাতে চাই নে।' আমি বুঝতে না পেরে বললুম, ‘সে কি কথা, এ টুপিগুলো আপনার টায়ার ছ্যাদা করে দেবে?' তিনি বললেন, 'আপনি খেলাটার আসল মর্মই ধরতে পারেন নি।
টুপির ভিতরে রয়েছে মাটিতে শক্ত করে পোঁতা লম্বা লোহা। যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো, যদি টুপি থেঁতলাই, তবে সঙ্গে সঙ্গে নিজের পায়েও কুড়োল মারা হলো।
