কাবুলি দোকানদারদের ঐতিহ্য কোনোটি? তারা কার কাছে বাজার গপ' বলতে আগ্রহী?
কাবুলি দোকানদারদের ঐতিহ্য কোনোটি? তারা কার কাছে বাজার গপ' বলতে আগ্রহী?
![]() |
| কাবুলি দোকানদারদের ঐতিহ্য কোনোটি? তারা কার কাছে বাজার গপ' বলতে আগ্রহী? |
উত্তর : জিনিসপত্র বেচার জন্য কাবুলি দোকানদার মোটেই ব্যস্ত নয়। কুইক টার্নওভার নামক পাগলা রেসের রেওয়াজ প্রাচ্যদেশীর কোনো দোকানে নেই।
এমনকি কলকাতা থেকেও এ গদাইলস্করী চাল সম্পূর্ণ লোপ পায় নি। চিৎপুরের শালওয়ালা, বড় বাজারের আতরওয়ালা এখনো এ আরামদায়ক ঐতিহ্যটি বজায় রেখেছে।
সুখদুঃখের নানা কথা হবে কিন্তু পলিটিক্স ছাড়া। তাও হবে, তবে তার জন্য দোস্তি ভালো করে জমিয়ে নিতে হয়। কাবুলের বাজার ভয়ংকর ধূর্ত-তিনদিন যেতে না যেতেই তামাম বাজার জেনে যাবে আপনি ব্রিটিশ লিগেশনে ঘন ঘন যাতায়াত করেন বি না— ভারতবাসীর পক্ষে রাশিয়ান দূতাবাস অথবা আফগান ফরেন আপিসের গোয়েন্দা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
যখন দোকানি জানতে পারে যে, আপনি হই-পলিটিক্স নিয়ে বিপজ্জনক জায়গায় খেলাধুলা করেন না, তখন আপনাকে 'বাজার গপ' বলতে তার আর বাধবে না। আর সে অপূর্ব গপ্-বলশেভিক তুর্কিস্থানের স্ত্রী-স্বাধীনতা থেকে আরম্ভ করে, পেশওয়ারের জানকী বাঈকে ছাড়িয়ে দিল্লির বড়লাটের বিবিসায়েবের বিনে পয়সার হীরা-পান্না কেনা পর্যন্ত।
সেসব গল্পের কতটা গাঁজা কতটা নিট ঠাহর হবে কিছুদিন পরে, যদি নাক-কান খোলা রাখেন। তখন বাদ দরকার টাকায় বারো আনা, চৌদ্দ আনা ঠিক ঠিক ধরতে পারবেন।
