টেবি কে? তার সম্পর্কে যা জান লেখ। নিত্যকর্ম পরিচালিত হয়।
টেবি কে? তার সম্পর্কে যা জান লেখ। নিত্যকর্ম পরিচালিত হয়।
![]() |
টেবি কে? তার সম্পর্কে যা জান লেখ। নিত্যকর্ম পরিচালিত হয়।
উত্তর : লন্ডনে গিয়ে রবীন্দ্রনাথ বেশ কিছুকাল ক এর পরিবারে বাস করেছিলেন। সে পরিবারে একটি কুকুর ছিল। তার নাম টেবি। এ পরিবারে টেবির গুরুত্ব পরিবারের অন্যান্য সদস্যের মতোই।
ঠাণ্ডা লাগলেই টেবি কুকুরটি আগুনের কাছে বসে শরীর গরম করে। টেবির ঝাঁকড়া ঝাঁকড়া রোঁয়া। রোঁয়াতে চোখমুখ ঢাকা। বুড়ো হয়েছে, আর তার একটা চোখ কানা হয়ে গেছে। আদর পেয়ে পেয়ে এ এর অভ্যাস হয়েছে নবাবি চালের। ড্রয়িংরুম ছাড়া অন্য কোনো ঘরে তার ম বসে না।
ঘরের সকলের চেয়ে ভালো কেদারাটিতে অম্লানবদনে লাফিয়ে উঠে বসে পড়ে, এক পাশে যদি আর কেউ এসে বসল, অমনি সে সদর্পে পাশের কৌচটির উপর গিয়ে বসে পড়ে। সকালবেলায় ব্রেকফাস্টের সময় তার তিনটি বিস্কুট বরাদ্দ। সে বিস্কুটগুলো নিয়ে খাবার ঘরে বসে থাকে।
লেখক সুযোগ পেলেই সে বিস্কুটগুলো নিয়ে কুকুরটির সাথে খেলা করে। একবার তার মুখ থেকে কেড়ে নেন, একবার গড়িয়ে দেন। যতক্ষণ লেখক সে বিস্কুটগুলো নিয়ে তার সঙ্গে খানিকটা খেলা না করেন, ততক্ষণ সে বিস্কুটগুলো খায় না। আগে আগে যখন লেখকের উঠতে দেরি হতো, সে তার বরাদ্দ বিস্কুট নিয়ে তাঁর শোবার ঘরের কাছে বসে ঘেউ ঘেউ করতো।
কিন্তু গোল করলে বিরক্ত দেখে সে তখন আর ঘেউ ঘেউ করে না। আস্তে আস্তে পা দিয়ে দরজা ঠেলে, যতক্ষণ দরজা না খুলে চুপ করে বাইরে বসে থাকে। দরজা খুলে ঘর থেকে বেরুলেই লাফিয়ে ঝাঁপিয়ে লেজ নেড়ে উৎসাহ প্রকাশ করে। তার পরে একবার বিস্কুটের দিকে চায় একবার লেখকের মুখের দিকে। টেবির স্বভাব ঠিক একটি প্রাণবন্ত শিশুর মতই। রাগ, দুঃখ, আনন্দ, অভিমান প্রকাশ করতো মানুষের মতোই ।
