বিজ্ঞান, দর্শনাদি অনুমানের উপরেই নিৰ্ম্মিত।”- ব্যাখ্যা কর


বিজ্ঞান, দর্শনাদি অনুমানের উপরেই নিৰ্ম্মিত।”- ব্যাখ্যা কর 

উত্তর : প্রাবন্ধিক মনে করেন মনের শক্তি দ্বারা আকাশ- কুসুম ভাবনা সম্ভব। কিন্তু সে জ্ঞান দর্শনের উদ্দেশ্য নয়। 

যথার্থ জ্ঞানই দর্শনের উদ্দেশ্য। এ যথার্থ জ্ঞানকে প্রমাজ্ঞান বা প্রমা প্রতীতি বলে। যে পদার্থ প্রত্যক্ষ হয় তদ্বিষয়ে আমাদের জ্ঞান জন্মে এবং সে বিষয়ে জ্ঞানও সূচিত হয়। তবে অধিকাংশ জ্ঞানই অনুমান নির্ভর। কেননা ঘরের মধ্যে থেকে আমরা মেঘের গর্জন শুনে বুঝতে পারি আকাশে মেঘ করেছে- এখনি বৃষ্টি আসতে পারে। 

মেঘের গর্জন আমাদের কাছে শ্রবণধ্বনি কিন্তু মেঘ-বৃষ্টি আমাদের কাছে অনুমান নির্ভর। ঘরের মধ্যে অন্ধকারের ফুলের গন্ধ অনুভব করে 'ফুলের অস্তিত্ব অনুমান করা যায়। আর এ কারণে প্রাবন্ধিক বলেছেন :

“মনুষ্য অল্প বিষয়ই প্রত্যক্ষ করিতে পারে। অধিকাংশ জ্ঞানই অনুমিতির উপর নির্ভর করে। অনুমিতি সংসার চালাইতেছে। আমাদিগের অনুমান শক্তি না থাকিলে আমরা প্রায় কোন কার্যই করিতে পারিতাম না। বিজ্ঞান, দর্শনাদি অনুমানের উপরেই নির্ম্মিত।"

বস্তুত প্রত্যক্ষ এবং অনুমানই জ্ঞানের মূল। তাই বলা যায় একটি অনুমানের মূল বহুতর, বহুজাতীয় এবং পূর্বপ্রত্যক্ষ। এক একটি বৈজ্ঞানিক নিয়ম সহস্ৰ জাতীয় প্রত্যক্ষের ফল। প্রত্যক্ষ জ্ঞানের একমাত্র মূল- সকল প্রমাণের মূল ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ