গড়ের পুকুর সম্পর্কে যা জান লেখ
গড়ের পুকুর সম্পর্কে যা জান লেখ
উত্তর : ঔপন্যাসিক বিভূতিভূষণের 'পথের পাঁচালী'তে গড়ের পুকুরের কথা আছে। অপু ও দুর্গা যখন গড়ের পুকুরে পানফল তুলতে যাওয়ার পরিকল্পনা করে তখনই আমরা গড়ের পুকুর সম্পর্কে জানতে পারি।
গ্রামের একেবারে উত্তরাংশে চারদিকে বাঁশবন ও আগাছা এবং প্রাচীন আম-কাঁঠালের বাগানের ভিতর দিয়ে পথ। লোকালয় থেকে অনেক দূরে গভীর বন যেখানে শেষ হয়েছে, সেখানে মাঠের ধারে মজা পুকুরটা।
কোনকালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারদের বাড়ির চতুর্দিকে যে গড়খাই ছিল তার অন্য অংশ এখন ভরাট হয়ে গেছে- কেবল এখানে বারো মাস জল থাকে, এরই নাম গড়ের পুকুর।
এখানে মজুমদারদের বাড়ির কোনো চিহ্ন এখন নেই।
.png)