শ্রাবণসন্ধ্যা' আমাদের মনকে কীভাবে প্রভাবিত করে?


শ্রাবণসন্ধ্যা' আমাদের মনকে কীভাবে প্রভাবিত করে?

উত্তর : 'শ্রাবণসন্ধ্যা' আমাদের বিচিত্র ভাবের উদ্রেক করে অচিনপুরীতে নিয়ে যায় এবং বিরহকাতর, ভালোলাগা, মন্দলাগা, নতুন সুরের আলাপন সবই আমরা এ শ্রাবণসন্ধ্যায় খুঁজে পায়। 

প্রকৃতি যে বিভিন্ন সময় বিচিত্র রূপ ধারণ করে এবং বিভিন্ন রং এর সমারোহ ঘটায় তা শ্রাবণসন্ধ্যায় বর্ষণমুখর পরিবেশই আমাদের ভালোভাবে স্মরণ করিয়ে দেয়।

শ্রাবণসন্ধ্যার আকাশ এবং রং ভাবুক মনে বিভিন্ন দ্যোতনা সৃষ্টি করে। এ সময় মানুষের প্রতিদিনের ভাষার সাথে প্রকৃতির ভাষায় মিলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ করা যায়। প্রকৃতি হতে রং রেখা নিয়ে নিজের চিন্তাকে মানুষ ছবি করে তোলে এবং সুর হতে ছন্দ নিয়ে নিজের ভাবকে মানুষ কাব্য করে তোলে। 

এ উপায়ে চিন্তা অচিন্তনীয়ের দিকে ধাবিত হয় এবং ভাব অভাবনীয়ের মধ্যে এসে পড়ে। এ উপায়ে মানুষের মনের জিনিসগুলো বিশেষ প্রয়োজনের সংকোচ এবং নিত্যব্যবহারের মলিনতা ঘুচিয়ে দিয়ে চিরন্তনের সঙ্গে যুক্ত হয়ে এমন সরস নবীন এবং মহৎ মূর্তিতে দেখা দেয়। 

শ্রাবণসন্ধ্যার অন্ধকার ভাষা মানুষের ভাষার সাথে মিলিত হবা জন্য ব্যাকুল হয়ে ওঠে। শ্রাবণধারার ধারাবর্ষণকে অবারিত অন্তরের মধ্যে আহ্বান করে নেয়। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটি বড় বিচিত্র। বাইরে তার কর্মক্ষেত্রে একরকম এবং অন্তরের মধ্যে তার আর এক মূর্তি ।





Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ