আতুরি বুড়ির পরিচয় দাও


আতুরি বুড়ির পরিচয় দাও 

উত্তর : প্রকৃতির কাব্যকার বিভূতিভূষণের প্রথম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস ‘পথের পাঁচালী'র আভুরি বুড়ি একটি নিম্নবিত্তের চরিত্র। 

নিশ্চিন্দিপুর গ্রামে নতুন যে মাঠটাতে চড়কের মেলা বসে, তার কাছেই ছিল আতুরি বুড়ির দোচালা ঘর। গ্রামের একধারে লোকালয়ের বাইরে বুড়ি একা বাস করতো। গরিব অসহায়, তার ছেলে ছিল না, মেয়ে ছিল না, দেখারও কেউ ছিল না। 

ঝড়ের সময়ে বুড়ি আম কুড়িয়ে আমসি আমচুর তৈরি করে রেখে দিত ও তা হাটে হাটে বিক্রি করে দিনাতিপাত করতো। চড়কের দিন আতুরি বুড়ি মারা যায় ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ