খুজে না পেলে সার্চ করো

বাংলায় পর্তুগিজদের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখ


বাংলায় পর্তুগিজদের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখ
বাংলায় পর্তুগিজদের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখ

বাংলায় পর্তুগিজদের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখ

  • অথবা, বাংলায় ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে পর্তুগিজদের কী অবদান ছিল?

উত্তর : ভূমিকা : বাংলায় যেসকল ইউরোপীয় বণিকদের আগমন ঘটেছে তাদের মধ্যে পর্তুগিজরাই সর্বপ্রথম এসেছিল। ১৬ শতকের প্রথমার্ধে এরা এখানে এসে বসতি স্থাপন করে। 

সমকালীন ঘটনাপ্রবাহে তারা বাংলার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। বাংলার ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তারা যথেষ্ট অবদান রেখেছিল। তাছাড়া তারা বাংলার কৃষি, ব্যবসা, ভাষা ও সাহিত্যের উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছিল।

→ বাংলায় পর্তুগিজদের অবদান : নিম্নে পর্তুগিজরা বাংলায় যে সকল অবদান রেখে গিয়েছিল তার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো :

১. ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে : পর্তুগিজরা এদেশের ব্যবসা- বাণিজ্য সম্প্রসারণে যথেষ্ট সহায়ক ছিল। তাদের প্রচেষ্টায় বাংলার কুটির শিল্পের সম্প্রাসরণ ঘটে। 

তাদের উৎসাহে এদেশে ব্যবসায়ী ও বণিকের সংখ্যা বৃদ্ধি পায়। পর্তুগিজ বণিকরা এদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখে। 

তারা সুদূর চীন থেকে কারুকার্য মণ্ডিত রেশমি কাপড়, মালাক্কা দ্বীপপুঞ্জ থেকে এলাচি, দারুচিনি, লবঙ্গ এবং মালাবার থেকে গোলমরিচ, বর্নিও থেকে কর্পূর, সিংহল থেকে চীনাবাদাম আমদানি করতো। তাছাড়া তারা বাংলার ঘি, মোম, চাল, মধু, ডাল প্রভৃতি রপ্তানি করতো।

২. কৃষিক্ষেত্রে অবদান : পর্তুগিজ বণিকদের এদেশে আগমনের ফলে এখানকার কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয়। পর্তুগিজদের আগমনের পূর্বে এদেশের মানুষ অনেক ফুল ও ফল সম্পর্কে অপরিচিত ছিল। 

এখানে উল্লেখ্য যে, পর্তুগিজরাই প্রথম উত্তর আমেরিকা থেকে এদেশে আলুর মতো অতি পরিচিত খাদ্যদ্রব্য আমদানি করে। 

এছাড়া পর্তুগিজদের আমদানিকৃত অন্যান্য ফল হচ্ছে পেঁপে, কামরাঙ্গা, পেয়ারা, আনারস, চীনাবাদাম, গোলমরিচ, লাল আলু প্রভৃতি ।

৩. ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অবদান : বাংলা ভাষায় বহু পর্তুগিজ শব্দ হরহামেশা ব্যবহৃত হচ্ছে। তাছাড়া বাংলা সাহিত্যে পর্তুগিজদের প্রভাব রয়েছে। 

এমনকি সর্বপ্রথম বাংলা গদ্যসাহিত্য রচনা করেন একজন পর্তুগিজ, অপর একজন পর্তুগিজ বাংলা ব্যাকরণ ও অভিধান রচনা করেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, পর্তুগিজরা বাংলায় বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করলেও তারা বাংলার ভাষা- সাহিত্য, ব্যবসা-বাণিজ্য ও কৃষিক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিল । মূলত তাদের কার্যক্রমই এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের পথকে সুগম করে দেয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ