খুজে না পেলে সার্চ করো

ফাতেমীয় খিলাফতে বদর আল জামালীর অবদান আলোচনা কর


ফাতেমীয় খিলাফতে বদর আল জামালীর অবদান আলোচনা কর
ফাতেমীয় খিলাফতে বদর আল জামালীর অবদান আলোচনা কর

ফাতেমীয় খিলাফতে বদর আল জামালীর অবদান আলোচনা কর

  • অথবা, ফাতেমীয় খিলাফতে বদর আল জামালীর অবদান লিখ।

উত্তর : ভূমিকা : মিশরে ফাতেমীয় খিলাফতের ইতিহাসে বদর আল জামালী নামে একজন আর্মেনীয় উজিরের আবির্ভাব এক নব যুগের সূচনা করে । 

আর্মেনীয় অধিবাসী বদর আল জামালী তৎপুত্র আল মালিক আল আফজাল এবং আফজালের পুত্র আবু আলী আহমদ মূলত ফাতেমীয় খিলাফতে আর্মেনিয় উজির হিসেবে অভিহিত। ইতিহাসে ফাতেমীয় খিলাফত রক্ষায় বদর আল জামালীর অবদান অনস্বীকার্য।

→ বদর আল জামালীর অবদান : নিয়ে ফাতেমীয় খিলাফতের বদর আল জামালীর অবদান আলোচনা করা হলো :

১. বদর আল জামালির মিশরে আগমন : ফাতেমীয় খলিফা আল মুসতানসির আক্কার শাসনকর্তা বদর আল জামালীকে মিশরে আসার আমন্ত্রণ জানান। 

বদর আল জামালী একটি চিঠির মাধ্যমে খলিফাকে জানায় যে তিনি নিজস্ব সৈন্য নিয়ে মিশরে আসবেন এবং তার আসার কথা যেন গোপন রাখা হয়। খলিফা বদরের শর্তে রাজি হলে তিনি আর্মেনীয় সেনাবাহিনী নিয়ে মিশরে গমন করেন।

২. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা : বদর আল জামালী রাজধানীতে প্রবেশ করেই কায়রোর গভর্নর হলদে গুজরাকে বন্দি করেন। এরপর ১০৭৪ সালে বদর আল জামালী রাজধানীর বাদ বাকি তুর্কি নেতাদের হত্যা করেন। তিনি তুর্কিদের সাথে বন্ধুত্বের ভান করে তাদেরকে দাওয়াত দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেন।

৩. মন্ত্রিত্ব গ্রহণ : রাজধানীতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য খলিফা আল মুসতানসির বিল্লাহ বদর আল জামালীকে মন্ত্রীত্বের পদে বসান । তিনি প্রাদেশিক বিদ্রোহ দমন করতে সক্ষম হন।

৪. সামরিক ক্ষেত্রে অবদান : বদর আল জামালী সামরিক ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি আলেকজান্দ্রিয়া দখল করে সমগ্র মিশরে ফাতেমীয় প্রভুত্ব কায়েম করেন। 

১০৬০ সালে তুর্কিরা জেরুজালেম এবং ১০৭০ সালে দামেস্ক দখল করেন। বদর আল জামালী তখন প্যালেস্টাইন দখল করতে সক্ষম হলেও সিরিয়া দখল করতে ব্যর্থ হয়।

৫. মসজিদ, মাদ্রাসা স্থাপন : বদর আল জামালীর সম্রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি আলেকজান্দ্রিয়াতে একটি বৃহৎ মসজিদ নির্মাণ করেন ।

৬. চরিত্র : বদর আল জামালী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ছিলেন ভদ্র ও দয়ালু।

উপসংহার : পরিশেষে বলা যায়, মিশরে ফাতেমীয় খিলাফতে বদর আল জামালীর অবদান অপরিসীম। মিশরে ফাতেমীয় খিলাফতে শান্তি-শৃঙ্খলা যখন চরম নৈরাজ্য অবস্থা বিরাজ করছিল ঠিক ঐ সময় বদর আল জামালী ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন । 

বদর যে আর্মেনীয় উজির পরিবার প্রতিষ্ঠা করে তা দীর্ঘ ৫৫ বছর অত্যন্ত সফলতার সাথে শাসনকার্য পরিচালনা করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ