খুজে না পেলে সার্চ করো

ওপেন হেইমারের আলোকে রাষ্ট্রের স্তরগুলো বর্ণনা দাও

ওপেন হেইমারের আলোকে রাষ্ট্রের স্তরগুলো বর্ণনা দাও
ওপেন হেইমারের আলোকে রাষ্ট্রের স্তরগুলো বর্ণনা দাও

ওপেন হেইমারের আলোকে রাষ্ট্রের স্তরগুলো বর্ণনা দাও

  • অথবা, রাষ্ট্রের পর্যায়গুলো ওপেন হেইমারের মতামতের আলোকে বর্ণনা দাও।

উত্তর : ভূমিকা : রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যেসব রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী আলোচনা করেছেন তাঁদের মধ্যে ওপেন হেইমার অন্যতম । তিনি কতকগুলো স্তরে ভাগ করে রাষ্ট্রের উৎপত্তি আলোচনা করেছেন।

ওপেন হেইমারের ৬টি স্তর : নিম্নে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ওপেন হেইমার যে ৬টি স্তর আলোচনা করেছেন সেগুলোর বর্ণনা দেয়া হলো :

১. প্রথম স্তর : রাষ্ট্রের উৎপত্তির প্রথম স্তরে ছিল গোষ্ঠীসমূহের মধ্যে অব্যাহত লুণ্ঠন, খুন, রাহাজানি, ধর্ষণ প্রভৃতি।

২. দ্বিতীয় স্তর : এ স্তরকে সম্প্রসারণ স্তর বলা যেতে পারে। কৃষককুল বিদ্রোহে পরাজিত হয় এবং তাদের ভাগ্যকে মেনে নেয় । তারা দলগতভাবে শাসকদের নিকট আনুগত্য প্রকাশ করে।

৩. তৃতীয় স্তর : এ স্তরটিকে মূলত সংহতির স্তর বলা হয়। এ স্তরে দাস প্রভুরা তাদের সাধারণ স্বার্থ মানবতার মাধ্যমে প্রকাশ করে।

৪. চতুর্থ স্তর : এ পর্বে শাসক শ্রেণি ও শাসিত গোষ্ঠীসমূহের ভূখণ্ডগত ঐক্য প্রতিষ্ঠা করা হয় । শাসকগোষ্ঠী প্রজাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে ।

৫. পঞ্চম স্তর : রাষ্ট্রের উৎপত্তির ক্রমোন্নতির এ পর্বে শাসক শ্রেণি বিচারের অধিকার গ্রহণ করে। স্থানীয় এবং সাধারণ আইনের প্রেক্ষিতে বিচারমূলক কার্যাবলির দায়িত্ব গ্রহণ করে।

৬. ষষ্ঠ স্তর : এ পর্বে জাতীয়তার সৃষ্টি হয়। অভ্যাস, আচার আচরণের কারণে জনগণের মধ্যে ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়। 

উপসংহার : উপর্যুক্ত বিশ্লেষণের মাধ্যমে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি সংঘাতের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আধুনিক পুঁজিপতি সমাজেও এ সংঘাত দেখা যায় । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ