খুজে না পেলে সার্চ করো

সমাজে বিদ্যমান বিভিন্ন প্রকার এলিটের বর্ণনা দাও

 

সমাজে বিদ্যমান বিভিন্ন প্রকার এলিটের বর্ণনা দাও
সমাজে বিদ্যমান বিভিন্ন প্রকার এলিটের বর্ণনা দাও

সমাজে বিদ্যমান বিভিন্ন প্রকার এলিটের বর্ণনা দাও

উত্তর : ভূমিকা : আধুনিক সমাজব্যবস্থায় এলিট একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়। রাষ্ট্র ব্যবস্থায় এলিটরা নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। সমাজে বিভিন্ন ধরনের এলিট লক্ষ্য করা যায়। যাদের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি ভিন্ন ভিন্ন প্রকৃতির ।

সমাজে এলিটের শ্রেণিবিভাগ : আধুনিক সমাজব্যবস্থায় বিভিন্ন ধরনের এলিট লক্ষ্য করি তা নিম্নরূপ । যথা :- ইতালীয় সমাজবিজ্ঞানী প্যারেটো তাঁর বিখ্যাত গ্রন্থ The mind and society তে সমাজে সকল মানুষকে দু'ধরনের 'এলিটে বিভক্ত করেছেন। যথা 

১. উচ্চস্তর বা এলিট; 

২. নিম্নস্তর বা অ-এলিট ।

প্যারেটো এলিট শ্রেণিকে আবার দুভাগে ভাগ করেছেন। যথা : 

১. শাসক এলিট ও 

২. অশাসক এলিট। 

গায়েটানো মস্কা এলিটকে দু'ভাগে ভাগ করেছেন। যথা : 

১. অভিজাত এলিট ও 

২. গণতান্ত্রিক এলিট । 

Scymoun নিম্নবর্ণিত এলিটে শ্রেণিবিভাগ করেছেন । যথা :

১. রাজনৈতিক এলিট; 

২. ধর্মীয় এলিট; 

৩. সাংস্কৃতিক এলিট; 

৪. শিল্প এলিট ও 

৫. শ্রমিক এলিট ।

এছাড়া নিম্নবর্ণিত এলিট রয়েছে :

১. সামরিক এলিট; 

২. আমলাতান্ত্রিক এলিট; 

৩. যোগাযোগ এলিট ও 

৪. পেশাগত এলিট ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজে বা রাষ্ট্রে স্ব-স্ব স্থানে প্রভাবশালী এবং নীতিনির্ধারণী, ও নিয়ন্ত্রণকারী কিছু ব্যক্তিত্বে উপস্থিতি লক্ষ্য করা যায়। যাদেরকে আমরা এলিট হিসেবে অভিহিত করি ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ