Download Our Official App

সমাজে এলিটদের গুরুত্ব উল্লেখ কর

সমাজে এলিটদের গুরুত্ব উল্লেখ কর
সমাজে এলিটদের গুরুত্ব উল্লেখ কর

সমাজে এলিটদের গুরুত্ব উল্লেখ কর

উত্তরঃ ভূমিকা : এলিটরা উন্নয়নশীলদেশে বহুবিধ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলিটদের অস্তিত্ব পরিলক্ষিত হয় । নিম্নে সমাজে এলিটদের ভূমিকা পর্যালোচনা করা হলো ।

উন্নয়নশীল দেশে এলিটদের ভূমিকা : সমাজে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনায় এলিটদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । সমাজে এলিট শ্রেণিই নেতৃত্ব ও পরিচালনার দায়িত্ব লাভ করে ।

১. রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে : বিশ্বের উন্নয়নশীল দেশের রাজনৈতিক উন্নয়নে এলিট শ্রেণির ভূমিকা অনস্বীকার্য। সরকারের সফলতা নির্ভর করে দক্ষ রাজনৈতিক নেতৃত্বের উপর। 

এক্ষেত্রে এলিট শ্রেণি বুদ্ধিবৃত্তি, দক্ষতা, বিচক্ষণতা ও প্রজ্ঞার মাধ্যমে সরকার গঠন, সরকারের পরিকল্পনা প্রণয়ন, জনমত গঠন প্রভৃতি কার্যসম্পাদনের ক্ষেত্রে এলিট শ্রেণি সহায়তা করে থাকে।

২. অর্থনৈতিক উন্নয়ন : উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জনগণের জীবনযাপন উন্নতকরণে নতুন নতুন দাবিদাওয়া পূরণে এলিট শ্রেণি কাজ করে থাকে ।

৩. শিল্পের উন্নয়নে : উন্নয়নশীল সমাজে মূলধন, সংগ্রহ, শিল্পস্থাপন, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে এলিট শ্রেণি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।

৪. গণতন্ত্রের বিকাশ : গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে এলিটগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নয়নশীল রাষ্ট্রের জন্য সঠিক গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার মূল দায়িত্ব পালন করেন সমাজের এলিট শ্রেণি ।

৫. আধুনিকীকরণের ক্ষেত্রে : উন্নয়নশীল দেশকে আধুনিকীকরণে এলিট শ্রেণি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে । মানুষের আচার আচরণে ও কৃষ্টির ক্ষেত্রে আধুনিক ধ্যানধারণার সার্বিক দিক বিশ্লেষণ করেন এলিট শ্রেণি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন সাধন করেন এলিটগণ ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, উন্নয়নশীল দেশের সার্বিক তথা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অগ্রগতিতে এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ