গম্ভীরা বলতে কি বুঝ

গম্ভীরা বলতে কি বুঝ

গম্ভীরা বলতে কী বুঝ
গম্ভীরা বলতে কি বুঝ

উত্তর : লৌকিক সূর্যদেবতার স্মরণে অনুষ্ঠিত চৈত্র মাসে শিবের উৎসবে যে গাজন হয় তাকে শিবের গম্ভীরা বলা হয়। গম্ভীরা উপলক্ষে উন্মুক্ত প্রান্তরে গীত গানই গম্ভীরা গান। পশ্চিম মালদহ (ভারত) এবং মেদিনীপুরে এই গানের জনপ্রিয়তা অত্যধিক।

 তবে বাংলাদেশ তথা পূর্ববঙ্গে (রাজশাহী, চাপাইনবাবগঞ্জ) এ গানের আরেক রূপ বর্তমান, তাকে বর্ষ-বিবরণী পর্যালোচনাও বলা যায়। এছাড়া এতে প্রসিদ্ধ ঘটনাসমূহ সংগীত আকারে উপস্থাপিত হয়। এ গানে মানুষের সুখ দুঃখ প্রকৃতিকেন্দ্রিক অনাবৃষ্টি খরা, বন্যা প্রভৃতি চিত্র এখানে স্থান পায়। 

পূর্ববঙ্গে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জেলায় এ গানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। উল্লেখ্য, গম্ভীরা গান একজন নানা ও নাতি এবং তাদের সহযোগীদের মাধ্যমে গীত হয় বলে অনেকে গম্ভীরা গানকে বর্তমানে নানা-নাতির গান হিসেবে আখ্যায়িত করেন। জনপ্রিয়তার মাপকাঠিতে লোকসাহিত্যের মধ্যে গম্ভীরার স্থান সর্বাগ্রে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ