খুজে না পেলে সার্চ করো

মোটিফ তত্ত্ব বা মোটিফ সূচি কি

মোটিফ তত্ত্ব বা মোটিফ সূচি কি

মটিফ তত্ত্ব বা মটিফ সূচি কী
মোটিফ তত্ত্ব বা মোটিফ সূচি কি

উত্তর : স্টিথ টমসনের মতে মটিফ হচ্ছে গল্প বা গল্পাংশের ক্ষুদ্রতম একক বা উপকরণাংশ যা ঐতিহ্যগতভাবে বৈশিষ্ট্য ধারণে সক্ষম। টাইপসূচির সাথে মটিফের সম্পর্ক কাছাকাছি। এ্যান্টি আর্নে নিজেও এর গুরুত্ব উপলব্ধি- করেছিলেন।

 স্টিথ টমসনের হাতেই ১৯২৮ সালে মটিফ সূচির কাজ শুরু হয় এবং ১৯৩৬ সালে ছয় খণ্ডে তাঁর মটিফ ইনডেক্স বিশালাকারে প্রকাশিত হয়।অন্যভাবে বলা যায়, লোককথার অভ্যন্তরীণ বৈশিষ্ট্যপূর্ণ এককই (Unit) হলো মটিফ।

 অসাধারণ আকর্ষণীয় ও মৌলিক ক্ষুদ্রতম উপাদান হিসেবে ঐতিহ্য সম্পৃক্ত বলে কথকের প্রভাবে বা কালের প্রভাবেও এর কথন পরিবর্তন হয় না। সুতরাং এগুলো নির্দিষ্ট মটিফ বা পরিবর্তন হীন কথনে বা গল্প চারিত্র্যের পরিবর্তনের মটিফ প্রভাবান্বিত হয় স্টিথ টমসন তাঁর উল্লিখিত 

৬ খণ্ড Motif Index of Folk literature গ্রন্থে মটিফকে লোকসাহিত্য গবেষণায় বৈজ্ঞানিক ভিত্তি কাঠামো দান করেন এবং একে ইংরেজি বর্ণমালার A থেকে Z পর্যন্ত বর্ণগুলো দিয়ে তার অধ্যায়গুলো নির্দেশ করেন, প্রতিটি ভাগকে আবার ১০০টি সংখ্যায় এবং প্রতিটি শত সংখ্যাকে ১০টি করে উক্ত সংখ্যায় বিভক্ত করেন। মূল মটিফসূচির তালিকায় ধরনটি এরূপ :

A (পোরাণিকতা), B (জীবজন্তু), C (বিধিনিষেধ), D (জাদুবিষয়ক), E (মৃত্যু বিষয়ক), F (দুঃসাহসিক অভিযান), G (অলৌকিক), H (পরীক্ষা), K (প্রতারণ), L (বিপর্যয়), M (ভবিতব্য), N (সুযোগ লাভ) প্রভৃতি ।অবশ্য এরূপ তালিকায় I, O এবং Y অক্ষরের কোনও মটিফ দেখানো হয় না। মটিফ সূচিতে মটিফের স্থান 

উল্লিখিত অক্ষর ও সংখ্যাগতভাবে সুনির্দিষ্ট। মটিফকে নির্দিষ্টভাবে সূচিত করার জন্য প্রতিটি মটিফের পরিচিতি সাধারণ ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ও উপবিভাগের ক্ষেত্রে দশমিক সংখ্যায় প্রদান করা হয়। তাতে নতুন মটিফের সংযোজনে অসুবিধা ঘটে না এবং নির্দিষ্ট স্থানে অন্তর্ভুক্ত করা সহজ হয়।*

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ