ক্রিয়াশীল তত্ত্ব বলতে কী বুঝায়

ক্রিয়াশীল তত্ত্ব বলতে কী বুঝায়

ক্রিয়াশীল তত্ত্ব বলতে কী বুঝায়
ক্রিয়াশীল তত্ত্ব বলতে কী বুঝায়

উত্তর : লোক সাহিত্যের গবেষণা করতে গিয়ে লৌকিক উপাদানের উপকরণের ভিন্নমুখিতা থেকে লোকসাহিত্যের বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটেছে। বিভিন্ন ব্যক্তির স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির কারণে ও বিভিন্ন তত্ত্বের যৌক্তিক কারণ দেখাতে চেষ্টা করেছেন । প্রধান প্রধান তত্ত্বগুলোর মধ্যে ক্রিয়াশীল তত্ত্ব অন্যতম।

লেডিস্ট্রম এবং ভ্লাদিমির প্রপ ক্রিয়াশীল তত্ত্বের উদ্ভাবক। প্রপ ফোকলোরের মধ্যে গঠনগত বৈশিষ্ট্য ও কতকগুলো নিয়মের অনুবর্ত আবিষ্কার করেন। তাঁর মতে ফোকলোরের গঠন বৈশিষ্ট্য বলতে মূলত ভাষা ও আঙ্গিকগত রূপায়ণ বুঝায় এবং তিনি মনে করেন যে ফোকলোরের বিশেষ বিশেষ শাখায় বিশেষ বিশেষ ধ্বনি ও শব্দভাণ্ডারে ভাষাকে তাঁর উপযুক্ত বাহন করে সাজানো হয়।

অনুরূপভাবে ফোকলোরের প্রত্যেক শাখারই এক একটি আঙ্গিকগত স্বাতন্ত্র্য আছে। তিনি তথ্যের মাধ্যমে প্রমাণ করেন যে, ফোকলোরের কতকগুলো শাখায় অর্থনৈতিক বৈষম্যের ফলে উদ্ভূত বা শ্রেণি শোষণের ফলে উদ্গত অনুভূতিকে যেমন মূল্য দিয়েছে, সেই অনুভূতি প্রকাশের পদ্ধতি ও কতকগুলো নিয়মের অনুসারী।

বিশ্বের সমস্ত লোক সাহিত্যের অনেক কিছু পরিবর্তন বা রূপান্তর হয় কিন্তু ক্রিয়াশীলতা অপরিবর্তিত থাকে। লোকসাহিত্যের এই অপরিবর্তিত ক্রিয়াশীলতাকেই ক্রিয়াশীল তত্ত্ব বলে আখ্যায়িত করা হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ