প্রদর্শন তত্ত্ব কাকে বলে
প্রদর্শন তত্ত্ব কাকে বলে
![]() |
| প্রদর্শন তত্ত্ব কাকে বলে |
উত্তর : লোক সাহিত্যের গবেষণা করতে গিয়ে লৌকিক উপাদানের উপকরণের ভিন্নমুখিতা থেকে লোকসাহিত্যের বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটেছে। বিভিন্ন ব্যক্তির স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির কারণে ও বিভিন্ন তত্ত্বের যৌক্তিক কারণ দেখাতে চেষ্টা করেছেন । প্রধান প্রধান তত্ত্বগুলোর মধ্যে প্রদর্শন তত্ত্ব অন্যতম।
লোকসাহিত্যে 'Performance Act' নামে কতকগুলো বিষয় আছে যেমন ছড়া, পালাগান, গীতিকা। এগুলো প্রদর্শন তত্ত্ব অনুসারে সৃষ্টি হয়েছে। মানুষের প্রদর্শনমূলক মনোভাব থেকে গীতিকা পালাগানের উদ্ভব বলে মনে করা হয়।
ডানবেস আমোস এ পদ্ধতির একজন প্রবক্তা। এই তত্ত্বে মূল উপকরণ (Text) তথ্যদাতা (Informant) এবং পরিবেশ পরিস্থিতি (Context) এগুলোর সমন্বয় সাধনের চেষ্টা করা হয়।
