নৃতাত্ত্বিক তত্ত্ব কী
নৃতাত্ত্বিক তত্ত্ব কী
![]() |
| নৃতাত্ত্বিক তত্ত্ব কী |
উত্তর : লোক সাহিত্যের গবেষণা করতে গিয়ে লৌকিক উপাদানের উপকরণের ভিন্নমুখিতা থেকে লোকসাহিত্যের বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটেছে। বিভিন্ন ব্যক্তির স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির কারণে ও বিভিন্ন তত্ত্বের যৌক্তিক কারণ দেখাতে চেষ্টা করেছেন ।
প্রধান প্রধান তত্ত্বগুলোর মধ্যে নৃতাত্ত্বিক তত্ত্ব অন্যতম।যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী বোয়াজ এ তত্ত্বের মাধ্যমে প্রমাণ করেন যে কোনো উপজাতির বা একেবারে অশিক্ষিত সমাজের লোককাহিনীতে ও সেই সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির ছায়া পড়ে।
তিনি তাঁর মতবাদ ব্যাখ্যা প্রসঙ্গে আরো বলেন লোককাহিনীতে প্রাচীন সমাজের জীবনচিত্র বিধৃত এবং এ কারণেই লোককাহিনী একটি উপজাতির ইতিহাস প্রণয়নে প্রচুর পরিমাণে উপাদান উপস্থিত করে। লোককাহিনীর বিভিন্ন উপাদানের গঠন আকৃতি ও উৎসের ভিত্তিতে এই মতবাদ সৃষ্টি হয়েছে।
