শিয়াল পণ্ডিত' গল্পে শিয়াল পণ্ডিত কার কাছ থেকে কী নেয় তার বর্ণনা দাও
শিয়াল পণ্ডিত' গল্পে শিয়াল পণ্ডিত কার কাছ থেকে কী নেয় তার বর্ণনা দাও
![]() |
| শিয়াল পণ্ডিত' গল্পে শিয়াল পণ্ডিত কার কাছ থেকে কী নেয় তার বর্ণনা দাও |
অথবা, কুমির থেকে পালিয়ে 'শিয়াল পণ্ডিত' কার কার বাড়ি গিয়েছিল
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত শিয়াল পণ্ডিত' গল্পে শিয়াল পণ্ডিত কুমিরের হাত থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় পলায়ন করে।
কিন্তু ক্ষুধার জ্বালায় সে ছটফট করলে একদা এক কৃষকের বেগুন ক্ষেতে প্রবেশ করে এবং বেগুন খায়। বেগুন ক্ষেতে বেগুন খেতে গিয়ে শিয়ালের নাকে কাঁটা ফোটে। নাকের কাঁটা তুলতে শিয়াল পণ্ডিত যায় নরসুন্দরের কাছে। নাকের কাঁটা তুলতে গিয়ে নরসুন্দর নাক কেটে ফেলে।
শিয়াল নাকের বদলে নরসুন্দরের কাছে নরুন দাবি করে। কুমোর শিয়াল পণ্ডিতের কাছ থেকে নরুন নেয়। কুমোর নরুন নিয়ে নাড়াচাড়া করার সময় নরুন ভেঙে গেলে কুমোরের কাছ থেকে শিয়াল একটা হাঁড়ি নেয়।
আতসবাজিতে হাঁড়ি ভেঙে গেলে বরের কাছ থেকে শিয়াল বিয়ের কনে গ্রহণ করে। বিয়ে করার জন্য শিয়াল পণ্ডিত ঢুলীর বাড়ি কনে রেখে পুরুত এর বাড়িতে যায়। বিয়ের কনে ঝিমাতে ঝিমাতে বটির উপর পড়ে দুভাগ হয়ে যায়। ঢুলী বউ এর কাছে কনের পরিবর্তে শিয়ালকে ঢোল সংগ্রহ করে।
ঢোল নিয়ে মনের আনন্দে সে তালগাছে উঠে বাজনা বাজায় এবং গান শুরু করে -“তাক্ ডুমা ডুম ডুম্।।।বেগুন ক্ষেতে পুটল কাটা তাক্ ডুমা ডুম ডুম্ কাঁটা খুলতে কাটল নাক,তাক ডুমা ডুম্ ডুম্।
নাকুর বদল নরুন পেলাম,তাক ডুমা ডুম ডুম্।নরুন দিয়ে হাঁড়ি পেলাম- তাক্ ডুমা ডুম্ ডুম্। হাঁড়ির বদল কনে পেলাম- তাক্ ডুমা ডুম্ ডুম্ কনে গিয়ে ঢোল পেয়েছি- তাক্ ডুমা ডুম্ ডুডাম ডাত্তম ডুগ ডুমা ডুমা ডুম্!! ডুমডুমা ডু ডুম!!
