সুখু আর দুখু' গল্পের দুখুর পথ যাত্রার পরিচয় দাও
সুধু আর দুখু' গল্পে দুখুর পথ যাত্রার পরিচয় দাও
![]() |
| সুধু আর দুখু' গল্পে দুখুর পথ যাত্রার পরিচয় দাও |
অথবা, যাত্রাপথে দুখু কার কী কাজ করে দিয়েছিল তার বর্ণনা দাও
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'সুখ আর দুখু' গল্পে দুখুর তুলা বাতাসে উড়িয়ে নিয়ে যায়। এ অবস্থায় দুখু তুলার উড়ে যাওয়া পথে বসে কাঁদতে থাকে।
এ সময় বাতাস এসে দুখুকে বলে “দুখু কাদিসনে আমার সঙ্গে আয়।” বাতাস দুখকে উড়িয়ে নিয়ে যায় তুলা দেওয়ার জন্য। বাতাস দুখুকে নিয়ে যাওয়ার পথে প্রথম একটি গাই গরুর সাথে দেখা হয়।
গাই গরু দুখকে বলে “আমার গোয়াল কাড়িয়া দিয়া যাবি?” গরুর অনুরোধে দুখু গোয়াল কাড়িল। পথে যেতে দ্বিতীয় বার দেখা হয় দুখুর এক কলাগাছের সাথে।
কলাগাছ দুখুকে বলে “আমায় বড় লতাপাতায় ঘিরিয়াছে, এগুলোকে টেনে দিয়ে যাবে?” কলাগাছের অনুরোধে দুখু কলাগাছের লতাপাতা ছিঁড়িয়া দেয়।
তৃতীয় বার দুখুর সাথে দেখা হয় এক সেওড়া গাছের সাথে। সেওড়া গাছ দুখুকে বলে “আমার শুঁড়িটায় বড় জঞ্জাল, ঝাড় দিয়া যাবে?" সেওড়া গাছের অনুরোধে দুখু সেওড়ার শুঁড়ি ঝাড় দেয় এবং তলার পাতাটুকু পরিষ্কার করে। চতুর্থ বার দেখা হয় দুখুর এক ঘোড়ার সাথে।
ঘোড়া দুখুকে অনুরোধ করে “আমাকে চারগোছা ঘাস দিয়া যাবে?” ঘোড়ার অনুরোধে দুখু ঘোড়াকে ঘাস দেয়
