শীত বসন্ত' গল্পে বসন্ত কীভাবে গজমোতি নিয়ে আসিল
শীত বসন্ত' গল্পে বসন্ত কীভাবে গজমোতি নিয়ে আসিল
![]() |
| শীত বসন্ত' গল্পে বসন্ত কীভাবে গজমোতি নিয়ে আসিল |
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'শীত বসন্ত' গল্পে রাজকন্যা পণ করেছিল যে রাজপুত্র গজমোতি আনিয়া দিবে রাজকন্যা তাহার হবে, আর না পারিলে রাজকন্যা নফর থাকিবে।
এই কথা শুনে অনেক রাজপুত্র গজমোতির সন্ধানে বাহির হইল। কত রাজ্যের কত হাতি এনে মাথা কাটা হলো কিন্তু গজমোতি পাওয়া গেল না।
একদিন রাজপুত্ররা শুনিলো যে সমুদ্রের কিনারে হাতির মাথায় গজমোতি আছে। সকল রাজপুত্র মিলিয়া সমুদ্রের ধারে গজমোতি আনতে গেলে একপাল হাতি আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া ফেলিল, অনেক রাজপুত্রের হাত পা গেল। বসন্ত বলিলেন-
“বনে বনে বাস, আমি মুনির কোউর।
পদ্ম বলিল- 'সাথে রাখ গজমোতি সোনার কমল বুকে
রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে।'
বসন্ত সোনার পদ্ম তুলিয়া বুকে রাখিলেন এবং গজমোতি তুলিয়া মাথায় রাখিলেন। বসন্ত ক্ষীর সাগরের উপর দিয়া বসন্ত দেশে চলার সময় বালির তলে কাহারা বলিয়া উঠিল ভাই আমাদের নিয়ে যাও।
তখন বসন্ত ত্রিশূল দিয়া বালু খুঁড়িয়া দেখিল তিনটি মাছ। তখন বসন্ত মাছ এবং গজমোতি নিয়ে দেশে ফিরে এল।
