নবীন মাধব নীলকরের সামনে কী কারণে 'প্রাণ পর্যন্ত পণ' করেছিল

নবীন মাধব নীলকরের সামনে কী কারণে 'প্রাণ পর্যন্ত পণ' করেছিল

নবীন মাধব নীলকরের সামনে কী কারণে 'প্রাণ পর্যন্ত পণ' করেছিল
নবীন মাধব নীলকরের সামনে কী কারণে 'প্রাণ পর্যন্ত পণ' করেছিল

উত্তর: বাংলার অন্যান্য স্থানের মত স্বরপুর গ্রামেও নীল কুঠিয়াল স্থাপিত হয়েছে। নীলকরেরা কৃষকদেরকে নীলচাষে বাধ্য করে কিন্তু চাষের ন্যায্য মজুরি দেয় না। 

স্বরপুর গ্রামের গোলকবসুর বড় ছেলে নবীন মাধব। তাদের জমাজমি যথেষ্ট। গতবছর তারা ৫০ বিঘা জমিতে নীল চাষ করেছে, কিন্তু নীলকর সে বাবদ কোন টাকা দেয় নি। 

এবার তার জমিতে আমিন খালাসী এলে তাকে তাড়িয়ে দেয়। নীলকর সাহেব তার এ ঔদ্ধত্যু দেখে বিস্মিত হয়। নীলকর তাকে জানিয়ে দেয় যে চিহ্নিত জমিতে যদি নবীন মাধব নীল চাষ না করে তবে তাদের ঘরবাড়ি ভেঙে বেত্রবতী নদীর জলে ফেলে দেবে এবং নবীন মাধবকে গুদামে ভরে রাখবে। 

নির্ভীক নবীন মাধব নীলকরের কথার প্রতিবাদ করে বলেছে যে, গত বছরের নীলের দাম পরিশোধ না করলে সে এক বিঘা জমিতেও নীল চাষ করবে না, এতে প্রাণ পর্যন্ত পণ । মূলত নবীন মাধব নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদী যুবক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ