পিপি রোগের পরিচয় দাও
পিপি রোগের পরিচয় দাও
![]() |
| পিপি রোগের পরিচয় দাও |
উত্তর :'নীল দর্পণ' নাটকে পিপি রোগ নীলকর। সে ছোট সাহেব বলে পরিচিত। সে অত্যাচারী। তার নৈতিক চরিত্র স্খলিত ও পতিত। লাঠিয়ালদের সহযোগিতায় সে গ্রামের সুন্দরী মেয়েদের ধরে এনে ভোগ করে।
তার বিলাসিনী পদী ময়রানী তার লিবিডোর দোসর। পদীকে দিয়ে সে অন্য নারীকে প্রথমে ফুসলায়, কাজ না হলে পেয়াদা পাঠায়। নরপিশাচ রোগের শিকার অন্তঃসত্ত্বা ক্ষেত্রমণি। ক্ষেত্রমণি তাকে বাবা বলেছে, ধর্মের দোহাই দিয়েছে।
ক্ষেত্রমণিকে নগ্ন করার সময় সে বলেছে- মুই তোমার মা- কিন্তু কোন কিছুতেই তার কামনার আগুন নেভে নি। সে যেন সুন্দর বনের বাঘ, নারীমাংস ছাড়া তার চলে না।
রোগের চরিত্রে বিষয় বুদ্ধির পরিচয় নেই, তবে সে লম্পটের শিরোমণি। তার হাত হতে বড় সাহেব উডের বোনও রক্ষা পায় নি। রোগের কারণেই ক্ষেত্রমণির মৃত্যু হয়। সাধুচরণের পরিবার শূন্য হয়ে পড়ে।
