নবাবকে আমার কোন ভয় নেই ক্লাইভ কেন এ কথা বলেছে
নবাবকে আমার কোন ভয় নেই ক্লাইভ কেন এ কথা বলেছে
![]() |
| নবাবকে আমার কোন ভয় নেই ক্লাইভ কেন এ কথা বলেছে |
উত্তর: আলিবর্দীর মানসপুত্র নবাব সিরাজউদ্দৌলা সৎ, দেশপ্রেমিক ও প্রজাবৎসল । তার সততা, ন্যায়নিষ্ঠা ও জনহিতৈষীর কারণে নবাবের স্বার্থপর লোভী পারিষদবর্গের স্বার্থনষ্ট হয়, তাই নবাব তাদের দু'চোখের বিষ। পক্ষান্তরে সিরাজের আমলে ইংরেজ কোম্পানি স্বাধীন ও স্বেচ্ছাচারিতায় বাধাগ্রস্ত।
তাই ইংরেজ ও নবাবের পারিষদ মিলে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে। নবাবের প্রজার ওপর অকথ্য নির্যাতন করায় পারিষদের সামনে নবাব কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে অপমান করে পারিষদকেও ধমকে দিয়েছে। নবাব বিরোধীরা অগ্নিশর্মা।
বিশ্বাসঘাতক মীরজাফরের পুত্র মীরনের বাসগৃহে ষড়যন্ত্র সভা বসেছে। সেখানে মীরজাফর, রায় দুর্লভ, উমিচাঁদ, জগৎশেঠ প্রমুখ নবাব পারিষদ রয়েছে। তন্মধ্যে নারীর ছদ্মবেশে ষড়যন্ত্র সভায় যোগ দিয়েছে ওয়াটস এবং কর্নেল ক্লাইভ। ক্লাইভ মনে করে যে, সিরাজ তার পারিষদবর্গের ষড়যন্ত্রের শিকার। সিরাজ ব্রিটিশদের প্রতিপক্ষ, তাই বলা চলে ইংরেজরা সুবিধাজনক অবস্থাতেই আছে।
ক্লাইভের মতে সিরাজ এখন শক্তিশূন্য, হীনবল, কেননা যে নবাবের প্রধান অমাত্যবর্গ বিশ্বাসঘাতক, বেঈমান ও ষড়যন্ত্রকারী সে নবাব শক্তিহীন তো বটেই। তাই নবাবকে ক্লাইভ আদৌ ভয় পায় না, তবে ক্লাইভের ভয় হচ্ছে নবাবের পারিষদকে নিয়ে। কেননা, তারা নবাবের বিরুদ্ধেই যখন ষড়যন্ত্র করতে পারে, তখন ক্লাইভের সাথেও যে তেমন আচরণ করবে না তার নিশ্চয়তা কী?
নবাবকে যে ক্লাইভের কোন ভয় নেই একথার মধ্য দিয়ে আপাতত সিরাজের দৌর্বল্য প্রকাশ পেলেও মূলত ক্লাইভের কথায় মীরজাফর, উমিচাঁদ, জগৎশেঠ, রায় দুর্লভ প্রমুখের স্বভাব-চরিত্রকে সূক্ষ্মভাবে তীব্র নিন্দা করা হয়েছে
.png)