'নীল দর্পণ' নাটকের সাথে মধুসূদনের নাম কীভাবে সম্পর্কযুক্ত

'নীল দর্পণ' নাটকের সাথে মধুসূদনের নাম কীভাবে সম্পর্কযুক্ত


'নীল দর্পণ' নাটকের সাথে মধুসূদনের নাম কীভাবে সম্পর্কযুক্ত
'নীল দর্পণ' নাটকের সাথে মধুসূদনের নাম কীভাবে সম্পর্কযুক্ত

উত্তর দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটকের সাথে বাংলা সাহিত্যের প্রতিভাবান কবি ও নাট্যকার মধুসূদনের (১৮২৪-১৮৭৩) নাম যুক্ত হয়ে আছে। 

'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদই এই যোগাযোগের কারণ। অধিকাংশ গবেষক মধুসূদনকে 'নীল দর্পণ' নাটকের অনুবাদক বলে মনে করেন। ক্ষেত্রগুপ্ত এ সম্পর্কে নিশ্চিত হয়েই তাঁর সম্পাদিত মধুসূদন রচনাবলীতে 'Nildarpan or Indigo Planting Mirror শিরোনামে এ নাটকের সংকলন করেছেন।

 ক্ষেত্রগুপ্ত তাঁর সম্পাদিত গ্রন্থের ভূমিকায় লিখেছেন—“দীনবন্ধুর 'নীল দর্পণ' নাটকটি ১৮৬০ সালে প্রকাশিত হলে দেশব্যাপী তুমুল আন্দোলনের সৃষ্টি হয়। 

শুভবুদ্ধি সম্পন্ন বহু ইংরেজ নাটকটির মর্ম অবগত হবার জন্য আগ্রহ প্রকাশ করেন। ভারতবন্ধু জেমস লং নাটকটির ইংরেজি অনুবাদ করিয়ে প্রকাশ করেন। 

আখ্যান পত্রটিতে অনুবাদকের নাম ছিল না। আদালতেও জেমস্ লং অনুবাদকের নাম প্রকাশ করেন নি। কিন্তু নিশ্চিত যে মধুসূদনই এই অনুবাদ করেছিলেন।” সুতরাং স্পষ্ট যে ‘নীল দর্পণ' নাটকের সাথে মধুসূদনের সম্পর্ক অনুবাদক হিসেবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ