তোলপাড় গল্পের অনুধাবন প্রশ্ন ও উত্তর সহ (Tolpar Golpo)

তোলপাড় গল্পের অনুধাবন প্রশ্ন  ও উত্তর সহ (Tolpar Golpo)
তোলপাড় গল্পের অনুধাবন প্রশ্ন  ও উত্তর সহ (Tolpar Golpo)

তোলপাড় গল্পের অনুধাবন প্রশ্ন  ও উত্তর সহ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমরা আজকে তোলপাড় গল্পের অনুধাবন প্রশ্ন  ও উত্তর সহ নিয়ে এসেছি। যারা তোলপাড় গল্পের অনুধাবন প্রশ্ন  ও উত্তর সহ খুজতেছেন তাদের জন্য আমাদের আজকের পোস্ট ।

১। জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে ব্যাখ্যা কর

উত্তর : জীবন্ত যাকে পাচ্ছে, তাকেই হত্যা করছে।'- উক্তিটি দ্বারা . পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও পৈশাচিকতা বোঝানো হয়েছে । পঁচিশে মার্চের রাতের আঁধারে পশ্চিম পাকিস্তানি সেনারা ঘুমন্ত বাঙালিদের ওপর হামলা চালায়। ঢাকার অসংখ্য মানুষকে গুলি করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যা করে। আলোচ্য উক্তিটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।

২। সাবু পানি জোগানোর কাজে এগিয়ে যায় কেন

উত্তর : লোকজনের মুড়ি খাওয়া শেষ হলে সাবু তাদের জন্য পানি জোগাতে এগিয়ে যায়। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ঢাকায় অতর্কিত আক্রমণ করে। এতে প্রাণহানি ঘটে অসংখ্য মানুষের। আর যারা বেঁচে ছিল তারা কোনোমতে প্রাণ নিয়ে গ্রামের দিকে পালিয়ে যেতে থাকে । মা সাবুকে বলে পরিশ্রান্ত মানুষকে মুড়ি ও পানি দিয়ে সাহায্য করার জন্য। পরিশ্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এসব মানুষকে সহযোগিতা করার প্রয়োজনকে উপলব্ধি করে সে খাবার ও পানি জোগানোর কাজে এগিয়ে যায়।

৩। সাবুর 'মা, মা' বলে চিৎকার করে ঘরে ঢোকার কারণ ব্যাখ্যা কর 

উত্তর : ঢাকা শহরে পাকিস্তানি সেনারা মানুষ গুলি করে মারছে— এ খবর শুনে সাবু উত্তেজিত হয়ে পড়ার কারণেই 'মা, মা' বলে চিৎকার করে ঘরে ঢোকে। ২৫শে মার্চ রাতে ঢাকা শহরে ঘুমন্ত মানুষের ওপর পাকিস্তানি সেনারা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। অগণিত মানুষকে বিভিন্ন যন্ত্রণা দিয়ে হত্যা করে। একদিন পর সাবু এ কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এ খবর মাকে দিতেই সাবু 'মা, মা' বলে চিৎকার করতে করতে ঘরে ঢোকে।

Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ