টর্কি নগরীর জীবন ও প্রকৃতির বর্ণনা দাও

টর্কি নগরীর জীবন ও প্রকৃতির বর্ণনা দাও

টর্কি নগরীর জীবন ও প্রকৃতির বর্ণনা দাও।

টর্কি নগরীর জীবন ও প্রকৃতির বর্ণনা দাও।

উত্তর : 'টর্কি ডেভনশিয়রের অন্তর্গত সুন্দর এক নগরী। লেখক সে টর্কি নগরে ভ্রমণে যান এবং য়ুরোপ প্রবাসীর পত্র' গ্রন্থের নবম পত্রে তার বর্ণনা তুলে ধরেন। টর্কি নগরীর অবস্থান সমুদ্রের ধারে। চারিদিকে পাহাড়। অতি পরিষ্কার দিন। মেঘ নেই, কুয়াশা নেই, অন্ধকার নেই। 

চারিদিকে গাছপালা, চারিদিকে পাখি ডাকছে, ফুল ফুটছে। এখানে এত ফুলের ছড়াছড়ি দেখে রবীন্দ্রনাথ মন্তব্য করেন : “টর্কিতে মদন যদি গ্যাটলিং কামানের মতো এমন একটা বাণ উদ্ভাবন করে থাকে, যার থেকে প্রতি মিনিটে হাজারটা করে তীর ছোঁড়া যায় আর সেই বাণ দিনরাত যদি কাজে ব্যস্ত থাকে, তবু মদনের ফুলশরের তহবিল এখানে দেউলে হবার কোন সম্ভাবনা নেই, এত ফুল।"

টর্কি নগরীর যেখানে-সেখানে পথে-ঘাটে, ফুল মাড়িয়ে চলতে হয়। পাহাড়ে বেড়াতে গেলে দেখা যায় গরু চরছে, ভেড়া চরছে। এক এক জায়গায় রাস্তা এত ঢালু যে, উঠতে নামতে কষ্ট হয়। এক এক জায়গায় খুব সংকীর্ণ পথ, দুধারে গাছ উঠেছে আঁধার করে। উঠার সুবিধার জন্য ভাঙা ভাঙা সিঁড়ির মতো আছে। পথের মধ্যেই লতা-গুল্ম উঠেছে। 

চারদিকে মধুর রোদ । এখানকার বাতাস বেশ গরম, এ বাতাস অনুভব করলে ভারতবর্ষ মনে পড়ে। একটু গরমেই লন্ডনের প্রাণীদের চেয়ে এখানকার জীবজন্তুদের কত নির্জীব ভাব প্রত্যক্ষ করা যায়। ঘোড়াগুলো আস্তে আস্তে যাচ্ছে, মানুষগুলো তেমন ভারি ব্যস্ত ভাব নেই, গড়িমসি করে চলছে।

এখানকার সমুদ্রের ধার বেড়ানোর উপযুক্ত স্থান। যখন জোয়ার আসে, তখন সমুদ্রতীরের খুব প্রকাণ্ড পাথরগুলো জলে ডুবে যায়, তাদের মাথা বেরিয়ে থাকে। ছোট ছোট দ্বীপের মতো দেখায়। জলের ধারেই ছোট বড়ো কত পাহাড়। ঢেউ লেগে লেগে পাহাড়ের নিচে গুহা তৈরি হয়ে গেছে। গুহার মধ্যে জায়গায় জায়গায় অতি পরিষ্কার একটু জল জমে রয়েছে, ইতস্তত সমুদ্র-শৈবাল জমে আছে, সমুদ্রের একটা স্বাস্থ্যজনক গন্ধ পাওয়া যায়।

চারদিকে পাথর ছড়ানো। অনেকে সে পাথরগুলো ঠেলাঠেলি করে নাড়াবার চেষ্টা করে। কেউ মেতে উঠে নানা শামুক ঝিনুক কুড়াতে। এক একটা পাহাড় সমুদ্রের জলের উপর খুব ঝুঁকে পড়েছে। সৌন্দর্যপিয়াসীরা প্রাণপণ করে সেই অতি দুর্গম পাহাড়গুলোর উপর উঠে বসে নিচে সমুদ্রের ঢেউয়ের উঠাপড়া দেখে। হু হু শব্দ উঠছে, ছোট ছোট নৌকা পাল তুলে চলে যাচ্ছে। এখানকার জীবন ও প্রকৃতি একাকার হয়ে আছে। টর্কি নগরীর প্রকৃতি ও পরিবেশ খুবই সাবলীল আর উপভোগ্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ