লোককাহিনী বলতে কি বুঝ
লোককাহিনী বলতে কি বুঝ
![]() |
| লোককাহিনি বা লোককথা বা রূপকথা বলতে কী বুঝায় |
উত্তর : বাংলা লোকসাহিত্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে লোককাহিনি বা লোককথা বা রূপকথা। সংজ্ঞা হিসেবে বলা যায়- গদ্যের মাধ্যমে কাহিনি বর্ণিত হলে তাকে কথা বা লোককথা বা লোককাহিনি বলা হয়। মানুষের গল্পশোনার সহজাত ও চিরন্তন প্রবৃত্তি থেকে এগুলোর উদ্ভব হয়েছে।
লোককথার কোন দেশগত সীমারেখা নেই। সারা পৃথিবী জুড়ে এর বিকাশ ঘটেছে এবং এক দেশের কাহিনীর সঙ্গে অন্য দেশের কাহিনির আশ্চর্য সামঞ্জস্য আছে। লোককথার উপাদান বিচিত্রধর্মী ।
লোককথাকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা যায়। আশুতোষ ভট্টাচার্যের মতে, লোককথার বা লোককাহিনির শ্রেণিবিন্যাস :
১. রূপকথা,
২. কিংবদন্তি,
৩. পুরাকথা,
৪. উপকথা,
৫. রোমান্সমূলক প্রণয়োপাখ্যান,
৬. নীতিকথা,
৭. ব্রতকথা,
৮. ব্যঙ্গরসাত্মক হাস্যরসাত্নক।
লোককথার উদাহরণ :
ক রাণি হইল দাসী আর দাসী হইল রাণি-কি কর্ম দোষে কাজল রেখা জন্ম অভাগিনি
খ. আমার কথাটি পুরাল নেটে গাছটি মুড়াল
