পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
![]() |
| পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। ইউরোপীয়দের মধ্যে প্রথম ভারতবর্ষে কারা আসে?
উত্তর : ইউরোপীয়দের মধ্যে প্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজরা।
প্রশ্ন ২। কোন ইউরোপীয় নাবিক সর্বপ্রথম ভারতবর্ষে এসেছিলেন?
উত্তর : পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা সর্বপ্রথম ভারতবর্ষে এসেছিলেন।
প্রশ্ন ৩। ভাস্কো-ডা-গামা কত সালে ভারতবর্ষে আসেন?
উত্তর : ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন ।
প্রশ্ন ৪। কোন মুঘল সম্রাট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথম বাণিজ্য করার অনুমতি প্রদান করেন?
উত্তর : মুঘল সম্রাট জাহাঙ্গীর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথম বাণিজ্য করার অনুমতি প্রদান করেন।
প্রশ্ন ৫। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে?
উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে ভারতবর্ষে আগমন করে ।
প্রশ্ন ৬। সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : সিরাজউদ্দৌলা ১৭৫৬ সালে সিংহাসনে আরোহণ করেন ।
প্রশ্ন ৭। পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।
প্রশ্ন ৮। পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
উত্তর : পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ।
প্রশ্ন ৯। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিলেন?
উত্তর : পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন মীরজাফর।
প্রশ্ন ১০। বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর : বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ১৭৬৪ সালে ।
প্রশ্ন ১১। চিরস্থায়ী বন্দোবস্ত কী?
উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত হলো লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত এমন একটি ব্যবস্থা যার আওতায় জমির উপর মালিকানা এমনকি হস্তান্তর, পত্তন ও ইজারা দেয়ার ক্ষমতা জমিদাররা লাভ করে।
প্রশ্ন ১২। কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন?
উত্তর : লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
প্রশ্ন ১৩। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়?
উত্তর : ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়।
প্রশ্ন ১৪। সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
উত্তর : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালে সংঘটিত হয়।
প্রশ্ন ১৫। কোন সংগ্রামটি ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে পরিচিত?
উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে পরিচিত ।
প্রশ্ন ১৬। কোন বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়?
উত্তর : সিপাহী বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়।
প্রশ্ন ১৭। কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?
উত্তর : ১৮৫৮ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।
প্রশ্ন ১৮। ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন কী?
উত্তর : ব্রিটিশ শাসনকে ভারতবাসীর নিকট জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ভারতে আইনসভা প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ সংবলিত আইনটি ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন নামে পরিচিত।
প্রশ্ন ১৯। ১৮৬১ সালে ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন পাস হয়?
উত্তর : ১৮৬১ সালে ব্রিটিশ পার্লামেন্টে 'ভারতীয় কাউন্সিল' আইন পাস হয়।
প্রশ্ন ২০। কত সালে ইলবার্ট বিল পাস হয়?
উত্তর : ১৮৮৩ সালে ইলবার্ট বিল পাস হয়।
প্রশ্ন ২১। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্যার এলান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন ২২। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়?
উত্তর : সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয়।
প্রশ্ন ২৩। ভারতীয় জনগণের জাতীয়তাবাদী চেতনা উন্মেষের প্রথম কী?
উত্তর : ভারতীয় জনগণের জাতীয়তাবাদী চেতনা উন্মেষের প্রথম ফসল হলো ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা।
প্রশ্ন ২৪। ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উত্তর: ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ।
প্রশ্ন ২৫। ভারতীয়দের প্রথম সুসংগঠিত রাজনৈতিক সংগঠন কোনটি?
উত্তর: ভারতীয়দের প্রথম সুসংগঠিত রাজনৈতিক সংগঠন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস।
প্রশ্ন ২৬। বঙ্গভঙ্গ কী?
উত্তর: ১৯০৫ সালে ভারতের সর্ববৃহৎ 'বাংলা প্রদেশ'কে বিভক্ত করে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
প্রশ্ন ২৭। বজাভা কখন হয়?
উত্তর: ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ হয়।
প্রশ্ন ২৮। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন।
প্রশ্ন ২৯। বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন কে?
উত্তর: বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন নবাব স্যার সলিমুল্লাহ।
প্রশ্ন ৩০। কোন ব্রিটিশ ভাইসরয় বঙ্গভঙ্গের আদেশ দেন?
উত্তর: ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দেন।
প্রশ্ন ৩১। ভারত শাসনে ইংরেজদের নীতি কী ছিল?
উত্তর: ভারত শাসনে ইংরেজদের নীতি ছিল Divide and Rule Policy.
প্রশ্ন ৩২। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর কে ছিলেন?
উত্তর: পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার।
প্রশ্ন ৩৩। পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল কোনটি?
উত্তর: পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল প্রাচীন নগরী ঢাকা।
প্রশ্ন ৩৪। অবিভক্ত বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: অবিভক্ত বাংলার রাজধানী ছিল কোলকাতা।
প্রশ্ন ৩৫। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং কত সালে তা রদ হয়েছিল?
উত্তর: ১৯০৫ সালে বকান্ডকা হয়েছিল এবং তা ১৯১১ সালে রদ হয়েছিল।
প্রশ্ন ৩৬। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল?
উত্তর: বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে।
প্রশ্ন ৩৭। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রশ্ন ৩৮। কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল?
উত্তর: ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল।
প্রশ্ন ৩৯। আলীগড় আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: আলীগড় আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমদ।
প্রশ্ন ৪০। মলে-মিন্টো সংস্কার আইন কী?
উত্তর: ১৯০৯ সালে ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড মিন্টো ও ভারত সচিব লর্ড মর্তে যৌথভাবে ভারত শাসনের যে আইন প্রবর্তন করেন তাই মর্পে-মিন্টো সংস্কার আইন নামে পরিচিত।
প্রশ্ন ৪১। কখন মর্লে-মিন্টো সংস্কার আইন প্রণীত হয়?
উত্তর : ১৯০৯ সালে মর্লে-মিন্টো সংস্কার আইন প্রণীত হয়েছিল।
প্রশ্ন ৪২। কোন ভারতীয় কাউন্সিল আইনকে মর্লি-মিন্টো সংস্কার আইন বলা হয়?
উত্তর : ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইনকে মর্লি-মিন্টো সংস্কার আইন বলা হয় ।
প্রশ্ন ৪৩। কোন আইনবলে মুসলমানদের পৃথক নির্বাচন পদ্ধতি স্বীকৃত হয়?
উত্তর : মর্গে-মিন্টো সংস্কার আইনবলে মুসলমানদের পৃথক নির্বাচন পদ্ধতি স্বীকৃত হয় ।
প্রশ্ন ৪৪। ১৯০৯ সালে ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : ১৯০৯ সালে লর্ড-মিন্টো ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন।
প্রশ্ন ৪৫। কত সালে লক্ষ্ণৌ শহরে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৬ সালে লক্ষ্ণৌ শহরে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
প্রশ্ন ৪৬। লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে আইনসভার সদস্যসংখ্যা কত জন করার সুপারিশ করা হয়?
উত্তর : লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে আইনসভার সদস্যসংখ্যা ১৫০ জন করার সুপারিশ করা হয় ।
প্রশ্ন ৪৭। কোন চুক্তি ছিল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের প্রথম রাজনৈতিক সমঝোতার চেষ্টা?
উত্তর : লক্ষ্ণৌ চুক্তি ছিল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের প্রথম রাজনৈতিক সমঝোতার চেষ্টা ।
প্রশ্ন ৪৮। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত কুখ্যাত আইনটি কী নামে পরিচিত ছিল?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত কুখ্যাত আইনটি 'রাওলাট আইন' নামে পরিচিত ছিল।
প্রশ্ন ৪৯। রাওলাট আইন কত সালে পাস করা হয়?
উত্তর : রাওলাট আইন ১৯১৯ সালে পাস করা হয়।
প্রশ্ন ৫০। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কোথায়?
উত্তর : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতের অমৃতসরে ।
প্রশ্ন ৫১। ১৯১৯ সালের আইনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর : ১৯১৯ সালের আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থা প্রবর্তন।
প্রশ্ন ৫২। প্রদেশে স্বায়ত্তশাসন কোন আইনের মাধ্যমে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে প্রদেশে স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়।
প্রশ্ন ৫৩। ভারতবর্ষের কোন আইনে প্রদেশে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়?
উত্তর : ভারতবর্ষের ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রদেশে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করা হয় ।
প্রশ্ন ৫৪। ১৯১৯ সালের আইনসভার নিম্নকক্ষ কী নামে পরিচিত ছিল?
উত্তর: ১৯১৯ সালের আইনসভায় নিম্নকক্ষ 'Legislative Assembly বা ব্যবস্থা পরিষদ নামে পরিচিত ছিল।
প্রশ্ন ৫৫। ১৯১৯ সালের ভারত শাসন আইনে আইনসভার উচ্চকক্ষ কী নামে পরিচিত ছিল?
উত্তর: ১৯১৯ সালের ভারত শাসন আইনে আইনসভার উচ্চকক্ষ 'Council of State' বা 'রাজ্যসভা' নামে পরিচিত ছিল।
প্রশ্ন ৫৬। কাউন্সিল অব ইন্ডিয়া কোন আইনের মাধ্যমে গঠনের ব্যবস্থা বহাল রাখা হয়?
উত্তর: ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে কাউন্সিল অব ইন্ডিয়া গঠনের ব্যবস্থা বহাল রাখা হয়।
প্রশ্ন ৫৭। দ্বৈতশাসন কী?
উত্তর: বস্তুত ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক সরকারের বিষয়সমূহ দুই ভাগে ভাগ করে দেওয়া হয় বলে একে দ্বৈতশাসন বলে। দ্বৈতশাসন বলতে দুই ধরনের শাসনব্যবস্থাকে বোঝায়।
প্রশ্ন ৫৮। দ্বৈতশাসনের মূল লক্ষ্য কী ছিল?
উত্তর: দ্বৈতশাসনের মূল লক্ষ্য ছিল প্রদেশে দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রবর্তন।
প্রশ্ন ৫৯। দ্বৈতশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: দ্বৈতশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো Dyarchy,
প্রশ্ন ৬০। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?
উত্তর: ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগা - বৈশিষ্ট্য হলো একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা।
প্রশ্ন ৬১। ১৯৩৫ সালের আইনে ভারতীয় কেন্দ্রীয় সরকারের মূল ভন্ড কে ছিলেন?
উত্তর: ১৯৩৫ সালের আইনে ভারতীয় কেন্দ্রীয় সরকারের মূল ভন্ড ছিলেন গভর্নর জেনারেল।
প্রশ্ন ৬২। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কত কক্ষবিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছিল?
উত্তর: ১৯৩৫ সালের ভারত শাসন আইনে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে।
প্রশ্ন ৬৩। প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে?
উত্তর: প্রদেশের স্বাধীনতাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলা হয়।
প্রশ্ন ৬৪। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা কী ছিল?
উত্তর: প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা ছিল প্রাদেশিক মন্ত্রিসভা। প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহি থাকবে এবং আইনসভাই সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে।
প্রশ্ন ৬৫। জরুরি আইন জারি করার ক্ষমতা কার ছিল?
উত্তর: জরুরি আইন জারি করার ক্ষমতা ছিল গভর্নর জেনারেলের।
প্রশ্ন ৬৬। ১৯৩৫ সালের আইনে আইনশৃঙ্খলা বিভাগ কে নিয়ন্ত্রণ করতেন?
উত্তর: ১৯৩৫ সালের আইনে আইনশৃঙ্খলা বিভাগ গভর্নর জেনারেল নিয়ন্ত্রণ করতেন।
প্রশ্ন ৬৭। ১৯৩৭ সালে ব্রিটিশ-ভারতের কয়টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের ১১টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রশ্ন ৬৮। ১৯৩৭ সালের নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে হন?
উত্তর: ১৯৩৭ সালের নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
প্রশ্ন ৬৯। কত সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৭ সালে ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রশ্ন ৭০। কোন নির্বাচন ভারত ও পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচন ভারত ও পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন ৭১। জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা কী?
উত্তর: জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা হলো- ধর্মের ভিত্তিতে পৃথক আবাসভূমি।
প্রশ্ন ৭২। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: দ্বিজাতি তত্ত্বের প্রবস্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন ৭৩। কোন তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
প্রশ্ন ৭৪। লাহোর প্রস্তাব কী?
উত্তর: ১৯৪০ সালে শেরে বাংলা এ. কে ফজলুল হক কর্তৃক লাহোরে উত্থাপিত স্বাধীন বাংলার বীজ সংবলিত প্রস্তাবকে লাহোর প্রস্তাব বলা হয়।
প্রশ্ন ৭৫। কত সালের কত তারিখে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়?
উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাব উত্থাপিত হয়।
প্রশ্ন ৭৬। ১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
প্রশ্ন ৭৭। লাহোর প্রস্তাব কে পেশ/ উত্থাপন করেন?
উত্তর: লাহোর প্রস্তাব এ. কে. ফজলুল হক পেশ/ উত্থাপন করেন।
প্রশ্ন ৭৮। মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা কতজন?
উত্তর: মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা ৩ জন।
প্রশ্ন ৭৯। মন্ত্রিমিশন পরিকল্পনার নেতৃত্ব দেন কে?
উত্তর: মন্ত্রিমিশন পরিকল্পনায় নেতৃত্ব দেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।
প্রশ্ন ৮০। ১৯৪৬ সালের মিশনকে কোন নামে অভিহিত করা হয়?
উত্তর: ১৯৪৬ সালের মিশনকে 'মন্ত্রিমিশন পরিকল্পনা' নামে অভিহিত করা হয়।।
প্রশ্ন ৮১। ১৯৪৬ সালের ১ সেপ্টেম্বরকে 'মুসলিম লীগ' কী দিবস ঘোষণা করে?
উত্তর: ১৯৪৬ সালের ১ সেপ্টেম্বরকে মুসলিম লীগ 'Black Day' যোষণা করে।
প্রশ্ন ৮২। কত সালে হিন্দু-মুসলিম দাঙ্গা চরম আকার ধারণ করে?
উত্তর: ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম দাঙ্গা চরম আকার ধারণ করে।
প্রশ্ন ৮৩। ১৯৪৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ১৯৪৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এটলি।
প্রশ্ন ৮৪। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন ৮৫। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কবে স্বাধীন অখন্ড বাংলা প্রতিষ্ঠার ঘোষণা দেন?
উত্তর: ১৯৪৭ সালের ২৭ এপ্রিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাধীন অখন্ড বাংলা প্রতিষ্ঠার ঘোষণা দেন।
প্রশ্ন ৮৬। ৩ জুন পরিকল্পনা কী?
উত্তর: ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা নামে খ্যাত।
প্রশ্ন ৮৭। ৩ জুন পরিকল্পনা কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৩ জুন পরিকল্পনা ১৯৪৭ সালে সংঘটিত হয়।
প্রশ্ন ৮৮। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন পাস হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে The Indian Independent Act. 1947 পাস হয়।
প্রশ্ন ৮৯। কত সালের কত তারিখে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।
উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতীয় ইউনিয়ন নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।
প্রশ্ন ৯০। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন ৯১। কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
উত্তর: ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
প্রশ্ন ৯২। কোন আইনের ফলে ভারত-পাকিস্তান স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ফলে ভারত-পাকিস্তান স্বাধীনতা লাভ করে।
