গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
এই পোস্টে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহজ ও গুছানো ভাবে উপস্থাপন করা হয়েছে। যা এইচএসসি শিক্ষার্থীদের দ্রুত প্রস্তুতিতে সহায়তা করবে। ২য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানভিত্তিক প্রশ্নগুলো সংক্ষিপ্ত ও নির্ভুল উত্তরের মাধ্যমে সাজানো হয়েছে যাতে অল্প সময়ে কার্যকর ভাবে রিভিশন করা যায়।
![]() |
| গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর |
গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
প্রশ্ন-১। কুতুবউদ্দিন আইবেক জাতিতে কি ছিলেন?
উত্তর : তুর্কি।
প্রশ্ন-২। কুতুবউদ্দিন আইবেকের জামাতার নাম কী?
উত্তর : শামসুদ্দিন ইলতুৎমিশ।
প্রশ্ন-৩। আড়াই দিনকাঝোপড়া' কী?
উত্তর : কুতুবউদ্দিন আইবেক নির্মিত একটি মসজিদ ।
প্রশ্ন-৪। ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : শামসুদ্দিন ইলতুৎমিশ।
প্রশ্ন-৫। ইলতুৎমিশ জুন প্রান্তরে কাদের পরাজিত করেন?
উত্তর : বিদ্রোহী কুতবি আমিরদের।
প্রশ্ন-৬। প্রত্যেক ইকতায় কতজন ইকতাদার নিযুক্ত থাকতেন?
উত্তর : একজন ইকতাদার।
প্রশ্ন-৭। রুকনউদ্দিন ফিরোজের মাতার নাম কী ছিল?
উত্তর : শাহ তুরকান।
প্রশ্ন-৮। সুলতান রাজিয়া কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১২৪০ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৯। নাসিরউদ্দিন মাহমুদ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১২৬৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১০। আরাম শাহ কে ছিলেন?
উত্তর : ইলতুৎমিশের পৌত্র ও রুকনউদ্দিনের পুত্র।
প্রশ্ন-১১। গিয়াসউদ্দিন বলবন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১২৮৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১২। কায়খসরু কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : মাত্র ১৭ বছর বয়সে।
প্রশ্ন-১৩। আলাউদ্দিন খলজি কত খ্রিষ্টাব্দে ভিলসা অধিকার করেন?
উত্তর : ১২৯২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন-১৪ । মোঙ্গলরা সর্বশেষ অভিযান চালায় কার নেতৃত্বে?
উত্তর : ইকবাল মান্দের নেতৃত্বে।
প্রশ্ন-১৫। আলাউদ্দিন খলজির শাসন পদ্ধতির মূলকথা কী ছিল?
উত্তর : সুলতানের প্রাধান্য সর্বময় করে তোলা ।
প্রশ্ন-১৬। 'শাহানা-ই-মাস্তি' কী?
উত্তর : শস্যবাজার পর্যবেক্ষণের জন্য নিয়োজিত কর্মচারী।
প্রশ্ন-১৭। সুলতান কুতুবউদ্দিন মুবারক শাহকে হত্যা করেন কে?
উত্তর : খসরু খান ।
প্রশ্ন-১৮। 'হাজার দিনারি' বলা হতো কাকে?
উত্তর : মালিক কাফুরকে।
প্রশ্ন-১৯। ডাক বিভাগের প্রবর্তন কোন সুলতানের কৃতিত্ব?
উত্তর : সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের কৃতিত্ব।
প্রশ্ন-২০ । গিয়াসউদ্দিন তুঘলক কাকে ‘উলুঘ খান' উপাধি দেন?
উত্তর : জুনা খানকে।
প্রশ্ন-২১। মুহাম্মদ বিন তুঘলক সমগ্র রাজ্যকে কয়টি প্রদেশে ভাগ করেন?
উত্তর : ২৩টি প্রদেশে।
প্রশ্ন-২২। ইবনে বতুতা কে ছিলেন?
উত্তর : আফ্রিকার অধিবাসী একজন মুসলিম পরিব্রাজক?
প্রশ্ন-২৩। ফিরোজশাহকে 'সুলতানি আমলের আকবর' বলে আখ্যায়িত করেছেন কে?
উত্তর': হেনরি ইলিয়ট এবং এলফিন স্টোন ।
প্রশ্ন-২৪ । মসনদ-ই-আলা উপাধি ধারণ করেন কে?
উত্তর : খিজির খান।
প্রশ্ন-২৫ । সিকান্দর লোদি কত খ্রিষ্টাব্দে আগ্রায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর : ১৫০৪ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-২৬। সালাতানাত যুগের সূচনা হয় কত খ্রিষ্টাব্দে?
উত্তর : ১২০৬ খ্রিষ্টাব্দে।
Previous গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২৭। ১২০৬ থেকে ১২৯০ পর্যন্ত দিল্লির শাসকরা জাতিতে কী ছিলেন?
উত্তর : তুর্কি ছিলেন।
প্রশ্ন-২৮। তুর্কিদের কতজন শাসক ৮৪ বছরে ভারতবর্ষ শাসন করেন।
উত্তর : মোট ১১ জন শাসক।
প্রশ্ন-২৯। কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন প্রথম জীবনে কী ছিলেন?
উত্তর : ক্রীতদাস ছিলেন।
প্রশ্ন-৩০ । ইলতুৎমিশ ও বলবন কোন গোত্রের লোক ছিলেন?
উত্তর : তুর্কিস্তানের ইলবারি গোত্রের লোক ছিলেন ।
প্রশ্ন-৩১ । গিয়াসউদ্দিন বলবন কার শ্বশুর ছিলেন?
উত্তর : নাসিরউদ্দিন মাহমুদের।
প্রশ্ন-৩২। নাসিরউদ্দিন কুবাচা কোথাকার শাসনকর্তা ছিলেন?
উত্তর : মূলতান ও উচের শাসনকর্তা ছিলেন।
প্রশ্ন-৩৩। কুতুবউদ্দিন আইবেক কীভাবে মারা যান?
উত্তর : পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হন।এবং পরে মারা যান।
প্রশ্ন-৩৪ । কুতুব মিনার কয়টি স্তরে বিভক্ত ছিল?
উত্তর : সাতটি স্তরে।
প্রশ্ন-৩৫। কার রাজত্বকালে ধনাগারে কোনো প্রহরীর দরকার ছিল না?
উত্তর : কুতুবউদ্দিন আইবেকের রাজত্বকালে।
প্রশ্ন-৩৬। কোন শাসককে 'লাখবকস' হিসেবে আখ্যায়িত করা হয়?
উত্তর : কুতুবউদ্দিন আইবেককে।
প্রশ্ন-৩৭। কুতুব মিনার নির্মাণকাজ সম্পন্ন করেন কে?
উত্তর : সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ।
৩৮। কুতুবউদ্দিন আইবেকের নির্মিত সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি কী?
উত্তর : কুতুব মিনার।
৩৯। ইলতুৎমিশ কাকে পরাজিত করে ক্ষমতা লাভ করেন?
উত্তর: আরাম শাহকে।
প্রশ্ন-৪০। ইলতুৎমিশকে তার ভাইয়েরা কার কাছে বিক্রি করেন?
উত্তর : বোখারার কাজির কাছে।
প্রশ্ন-৪১। দেওয়ান-ই-বন্দেগান কী?
উত্তর : ক্রীতদাসদের রক্ষণাবেক্ষণের জন্য স্থাপিত বিভাগ ।
প্রশ্ন-৪২। কোন যুদ্ধাভিযানের সময় ইলতুৎমিশকে দাসমুক্ত করা হয়?
উত্তর : খোকারদের বিরুদ্ধে যুদ্ধাভিযানের সময়।
প্রশ্ন-৪৩। মোঙ্গলরা সর্বপ্রথম কত খ্রিষ্টাব্দে সিন্ধু নদীর তীরে উদয় হয়?
উত্তর : ১২২১ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৪৪ । খলিফা, আল-মুনতাসির বিল্লাহ ইলতুৎমিশকে কোন খেতাবে ভূষিত করেন?
উত্তর : সুলতাই-ই-আজম ।
প্রশ্ন-৪৫। 'এই রকম ধার্মিক, দয়ালু, খোদাভক্ত, বিদ্বান ও জ্ঞানীর প্রতি শ্রদ্ধাশীল সুলতান আর কখনো দিল্লির সিংহাসনে আরোহণ করেননি।'- কার সম্পর্কে বলা হয়েছে?
উত্তর : সুলতান ইলতুৎমিশ সম্পর্কে।
প্রশ্ন-৪৬। 'রূপাইয়া' নামে খাঁটি আরবি রৌপ্যমুদ্রা প্রবর্তন করেন কে?
উত্তর : সুলতান ইলতুৎমিশ।
প্রশ্ন-৪৭। ইলতুৎমিশ জনগণের অভিযোগ শোনার জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন?
উত্তর : তার প্রাসাদে একটি শিকলে বাঁধা ঘণ্টা ঝুলিয়ে রাখতেন।
প্রশ্ন-৪৮। ৪০ জন তুর্কি ক্রীতদাস সমন্বয়ে গঠিত শাসকগোষ্ঠীর নাম কী?
উত্তর : বন্দেগান-ই-চেহেলগান।
প্রশ্ন-৪৯। সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন?
উত্তর : সুলতান ইলতুৎমিশের।
প্রশ্ন-৫০। সুলতান রাজিয়ার অভিষেক সম্পন্ন হয় কত সালে?
উত্তর: ১২৩৬ সালে।
প্রশ্ন-৫১। সুলতান রাজিয়া কেমন পোশাক পরে দরবার পরিচালনা করতেন?
উত্তর : পুরুষের পোশাক পরে।
প্রশ্ন-৫২। সুলতান রাজিয়া কোন অনুচরের প্রতি বিশেষ অনুগ্রহ করতেন?
উত্তর : জালালউদ্দিন ইয়াকুত নামের হাবশি অনুচর।
প্রশ্ন-৫৩। পাঞ্জাবের কোন শাসনকর্তা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেন?
উত্তর: কবির খান।
প্রশ্ন-৫৪। 'তার (রাজিয়া) বড় দুর্বলতা ছিল যে, তিনি ছিলেন একজন নারী'— এটি কার উক্তি?
উত্তর : ডি. ডি. মহাজনের।
প্রশ্ন-৫৫। 'তাবাকাত-ই-নাসিরি'র রচয়িতা কে?
উত্তর : মিনহাজ উস সিরাজ।
প্রশ্ন-৫৬। নাসিরউদ্দিন মাহমুদ কত বছর শাসন পরিচালনা করেন?
উত্তর : ২০ বছর কাল ।
প্রশ্ন-৫৭। গিয়াসউদ্দিন বলবন প্রথম জীবনে কাদের হাতে বন্দি হন?
উত্তর: মোঙ্গলদের হাতে।
প্রশ্ন-৫৮। নাসিরউদ্দিন মাহমুদ কীভাবে জীবিকা নির্বাহ করতেন?
উত্তর : কুরআন শরিফ নকল করে ও টুপি সেলাই করে।
প্রশ্ন-৫৯। নাসিরউদ্দিন মাহমুদের ঘরে রান্না করতেন কে?
উত্তর : তার স্ত্রী নিজের হাতে রান্না করতেন ।
.
প্রশ্ন-৬০। গিয়াসউদ্দিন বলবন কত খ্রিষ্টাব্দে সিংহাসন লাভ করেন?
উত্তর : ১২৬৬ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন-৬১। সমস্যাদি মোকাবিলার জন্য গিয়াসউদ্দিন বলবন কী নীতি অবলম্বন করেন?
উত্তর : 'রক্তপাত ও কঠোর নীতি'।
প্রশ্ন-৬২। গিয়াসউদ্দিন বলবন রাজাকে কী মনে করতেন?
উত্তর : আল্লাহর প্রতিনিধি ।
প্রশ্ন-৬৩। বলবনের শাসনামলে কোন দস্যুদের আক্রমণে জনজীবন বিপন্ন হয়ে পড়ে?
উত্তর : মেওয়াটের পার্বত্য দস্যুদের আক্রমণে।
প্রশ্ন-৬৪ । কে 'ভারতের তোতা পাখি' বলে খ্যাত?
উত্তর : আমির খসরু।
প্রশ্ন-৬৫। ভারতের বাইরেও বলবন কী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন?
উত্তর : 'মুসলিম সভ্যতার রক্ষক' হিসেবে।
প্রশ্ন-৬৬। ফিরোজশাহ খলজি কত খ্রিষ্টাব্দে নিজেকে দিল্লির সুলতা বলে ঘোষণা করেন?
উত্তর : ১২৯০ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৬৭। দিল্লির লোকেরা খলজিদের কোন জাতিভুক্ত বলে মনে করত?
উত্তর : আফগান জাতিভুক্ত বলে মনে করত।
প্রশ্ন-৬৮ । জালালউদ্দিন খলজি কারা প্রদেশের শাসনভার কাকে দেন?
উত্তর : ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজিকে ।
প্রশ্ন-৬৯। হালাকু খানের পৌত্র আব্দুল্লাহর নেতৃত্বে মোঙ্গলরা ভারত আক্রমণ করেন কখন?
উত্তর : ১২৯২ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৭০। সুলতান জালালউদ্দিন খলজিকে হত্যা করে কে?
উত্তর : আলাউদ্দিন খলজির অনুচররা।
প্রশ্ন-৭১। আলাউদ্দিন খলজি কত খ্রিষ্টাব্দে নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন?
উত্তর : ১২৯৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৭২। ভারতের অভ্যন্তরে মুসলিম সাম্রাজ্য বিস্তারের যুগ শুরু হয় কার শাসনামল থেকে?
উত্তর : সুলতান আলাউদ্দিন খলজির শাসনামল থেকে।
প্রশ্ন-৭৩। দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিনের সমরনায়ক কে ছিলেন?
উত্তর : মালিক কাফুর
প্রশ্ন-৭৪। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই-এর ন্যায় আলাউদ্দিন খলজি কী ঘোষণা করেন?
উত্তর : তিনি ঘোষণা করেন, 'আমিই রাষ্ট্র' (I am the state)।
প্রশ্ন-৭৫। তুর্কি সুলতানদের মধ্য কে প্রথম রাজস্ব সংস্কারে মনোযোগী হন?
উত্তর : আলাউদ্দিন খলজি।
প্রশ্ন-৭৬। আলাউদ্দিন খলজি হিন্দুদের উপর কী কর ধার্য করেন?
উত্তর: জিজিয়া কর ধার্য করেন।
প্রশ্ন-৭৭। আলাউদ্দিন খলজি প্রতিমণ ধানের মূল্য কত নির্ধারণ করেছিলেন?
উত্তর: ৫ জিতল।
প্রশ্ন-৭৮। আলাউদ্দিন খলজি মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?
উত্তর : ১৩১৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৭৯। আলাউদ্দিনের রাজসভায় আমির খসরু ও আমির হাসান ছাড়া কতজন কবি-সাহিত্যিক ছিলেন?
উত্তর : ৪৬ জন।
প্রশ্ন-৮০। আলাউদ্দিন খলজির মৃত্যুর পর সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে চেষ্টা করেন কে?
উত্তর : মালিক কাফুর।
প্রশ্ন-৮১। খসরু শাহকে হত্যা করেন কে?
উত্তর : গাজি মালিক।
প্রশ্ন-৮২। গাজি মালিক কী উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন?
উত্তর : গিয়াসউদ্দিন তুঘলক।
প্রশ্ন-৮৩। | মালিক কাফুর কোন ধর্মের লোক ছিলেন?
উত্তর : খোজা হিন্দু।
প্রশ্ন-৮৪ । খিজির খানের বিধবা পত্নীকে জোরপূর্বক বিয়ে করেন কে?
উত্তর : মালিক কাফুর।
প্রশ্ন-৮৫। তুঘলকদের কী তুর্কি বলা হতো?
উত্তর : কারানা তুর্কি।
প্রশ্ন-৮৬। তুঘলক বংশ কত খ্রিষ্টাব্দ থেকে কত খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করে?
উত্তর : ১৩২০ থেকে ১৪১৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন-৮৭। গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে?
উত্তর : ১৩২৫ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৮৮। জুনা খান কী উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : মুহাম্মদ বিন তুঘলক উপাধি নিয়ে।
প্রশ্ন-৮৯। মুহাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম দেন?
উত্তর : দৌলতাবাদ
প্রশ্ন-৯০ । দিল্লি থেকে দেবগিরির দূরত্ব কত?
উত্তর : ৭০০ মাইল।
প্রশ্ন-৯১। মুহাম্মদ বিন তুঘলক কর্তৃক রাজধানী স্থানান্তর সম্পর্কে 'Not even a dog nor a cat was left in the city-এটি কার উক্তি?
উত্তর : ইবনে বতুতার
প্রশ্ন-৯২। বিন তুঘলক কত বছর পর দৌলতাবাদ থেকে দিল্লিতে পুনরায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর: ১০ বছর পর।
প্রশ্ন-৯৩। মুহাম্মদ বিন তুঘলকের দ্বিতীয় পরিকল্পনা কী ছিল?
উত্তর : খোরাসান অভিযান।
প্রশ্ন-৯৪ । বিন তুঘলকের সবচেয়ে দুঃসাহিক পরিকল্পনা কী ছিল?
উত্তর : প্রতীক তাম্রমুদ্রা প্রবর্তন ।
প্রশ্ন-৯৫। বিন তুঘলক কত খ্রিষ্টাব্দে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন?
উত্তর : ১৩৩৪ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৯৬। ইবনে বক্তৃতা কত বছর বয়সে বিশ্ব ভ্রমণে বের হন?
উত্তর : মাত্র ২১ বছর বয়সে।
প্রশ্ন-৯৭। ইবনে বতুতা কখন শাহজালাল (রহ.)-এর সাথে সাক্ষাৎ করেন?
উত্তর : স্বদেশে প্রত্যাবর্তনের পথে।
প্রশ্ন-৯৮। ফিরোজশাহ তুঘলক কে ছিলেন?
উত্তর : গিয়াসউদ্দিন তুঘলকের ভ্রাতা মালিক রজবের পুত্র।
প্রশ্ন-৯৯। আলাউদ্দিন খলজি কর্তৃক রহিত জায়গিরদারি প্রথা পুনঃপ্রবর্তন করেন কে?
উত্তর : ফিরোজশাহ তুঘলক।
প্রশ্ন-১০০। ফতুহাত-ই-ফিরোজশাহির মতে, ফিরোজশাহ কত প্রকার কর বিলুপ্ত করেন?
উত্তর : তেইশ প্রকার কর।
প্রশ্ন-১০১। কার পরামর্শে ফিরোজশাহ সোনা ও রুপার মুদ্রা চালু করেন?
উত্তর : মন্ত্রী খান ই জাহান মকবুলের পরামর্শে।
প্রশ্ন-১০২। 'কুরআনের আইনই ছিল প্রধান আইন' কার বিচারব্যবস্থায়?
উত্তর : ফিরোজশাহ তুঘলকের বিচারব্যবস্থায়।
প্রশ্ন-১০৩। ফিরোজশাহ কর্তৃক প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কী ছিল?
উত্তর : বিমারিস্তান।
প্রশ্ন-১০৪। ফিরোজশাহ তার সামরিক বিভাগ গড়ে তোলেন কোন প্রথার উপর ভিত্তি করে?
উত্তর : সামন্তপ্রথার উপর ভিত্তি করে।
প্রশ্ন-১০৫। ফিরোজশাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৩৮৮ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১০৬। তুঘলক বংশের সর্বশেষ সুলতান কে ছিলেন?
উত্তর : নাসিরউদ্দিন মাহমুদ শাহ ।
প্রশ্ন-১০৭। তৈমুর লঙ্গ-এর জন্মস্থান কোথায়?
উত্তর : মধ্য এশিয়ার সমরখন্দ ।
প্রশ্ন-১০৮ । তৈমুর লঙ্গ কত খ্রিষ্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তর : ১৩৯৮ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১০৯। পির মুহাম্মদ কে ছিলেন?
উত্তর : তৈমুর লঙ্গ-এর পৌত্র।
প্রশ্ন-১১০। লঙ্গ অর্থ কী?
উত্তর : লঙ্গ অর্থ খোঁড়া।
প্রশ্ন-১১১। তৈমুর লঙ্গ কত দিন ধরে দিল্লিতে লুণ্ঠন, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালান?
উত্তর : ১৫ দিন ধরে।
প্রশ্ন-১১২। আলাউদ্দিন আলম শাহ কত বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন?
উত্তর : ৫ বছর কাল।
প্রশ্ন-১১৩। বাহুলুল লোদি কত খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন?
উত্তর : ১৪৫১ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১১৪ । লোদি বংশের উত্থান হয় কোন বংশের পতনের পর
উত্তর : সৈয়দ বংশের পতনের পর।
প্রশ্ন-১১৫ । বাহলুল লোদির পিতা কে ছিলেন?
উত্তর : বাহলুল লোদির পিতা মালিক কালা খিজির খানের শাসনামলে
সরহিন্দের শাসনকর্তা ছিলেন।
প্রশ্ন-১১৬। সিকান্দর লোদি কত বছর রাজত্ব করেন?
উত্তর : ২৯ বছর।
প্রশ্ন-১১৭। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর : ইবরাহিম লোদি ।
প্রশ্ন-১১৮। দিল্লি সালতানাতের পতন ঘটে কখন?
উত্তর : ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের যুদ্ধে ইবরাহিম লোদির পরাজয়ের।
মাধ্যমে ।
প্রশ্ন-১১৯। ইবরাহিম লোদির আমলে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন?
উত্তর : দৌলত খান লোদি ।
প্রশ্ন-১২০। এ সময় কাবুলের অধিপতি কে ছিলেন?
উত্তর: বাবর।
প্রশ্ন-১২১। রানা সিংহ কে ছিলেন?
উত্তর: মেবারের রাজা।
প্রশ্ন-১২২। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন কে?
উত্তর : মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি।
২য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় গুলো চোখ নিতে এই জ্ঞানমূলক প্রশ্নোত্তর গুলো নিয়মিত অনুশীলন করা খুবই কার্যকর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর থেকে ধারাবাহিক ভাবে পড়াশোনা করলে পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হবে।
