সাত ভাই চম্পা' গল্পে মালী ফুল তুলিতে গেলে কী অবস্থা সৃষ্টি হয়
সাত ভাই চম্পা' গল্পে মালী ফুল তুলিতে গেলে কী অবস্থা সৃষ্টি হয়
![]() |
| সাত ভাই চম্পা' গল্পে মালী ফুল তুলিতে গেলে কী অবস্থা সৃষ্টি হয় |
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'সাত ভাই চম্পা' গল্পে একদিন মালী আসিয়া বলিল মহারাজ নিত্য পূজার ফুল পাই না আজ পাশগালার উপরে সাত চম্পা এক পারুল গাছে টুলটুল সাত চম্পা আর এক পারুল ফুল ফুটেছে।
তখন রাজা মালীকে বলে তবে সেই ফুল আন পূজা করিব। তখন মালী রাজার কথামতো ফুল আনিতে গেল। মালীকে দেখে পারুলগাছে পারুলফুল চাপাফুলদিগে ডাকিয়া বলে রাজার মালী এসেছে ফুল দিবা কিনা।
তখন চাপা ফুলগুলো বলে আগে রাজা আসুক তবে ফুল দিব। দেখিয়া শুনিয়া মালী অবাক হয়ে দৌড়িয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা ও রাজসভার লোকজন সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলতে গেলে তখন চাপাৱা বলে বড় রানি আসলে ফুল দেব।
রাজা তখন বড়রানিকে ডাকলেন। বড়রানি ফুল তুলতে গেলে চাঁপাফুলেরা বলে মেজবানি আসলে ফুল দেবে। তাহার পর সেজরানি আসিল, ন-রানি আসিল, কনেরানি আসিল কেউই ফুল তুলতে পারলো না। ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল।
শেষে দুয়োরানি আসিলে তখন ফুলেরা বলিল- দিব না দিব ফুল, উঠিব শতেক দূরে'নাযদি আসে রাজার খুঁটে কুড়ানী দাসীতবে দিব ফুল।তখন রাজা চৌদোলা পাঠাইয়া দিলেন, পাইক বেহারার চৌদোলা লইয়া মাঠে গিয়া খুঁটে কুড়ানী দাসী ছোটরানিকে নিয়ে আসিল।
ছোটরানির হাতে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপাৱা আকাশ হতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সাথে মিলিত হয়।
ফুলের মধ্যে থেকে তখন সুন্দর সুন্দর চাদের মতো সাত রাজপুত্র ও এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ছোটরানির কোলে কাঁখে ঝাপাইয়া পড়িল ।
