ভারত উপমহাদেশে মুঘল শাসন এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
![]() |
| ভারত উপমহাদেশে মুঘল শাসন এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
প্রশ্ন-১। কত খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।
প্রশ্ন-২। 'মোঙ্গল' শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর : 'মোঙ্গ' শব্দ থেকে 'মোঙ্গল' শব্দের উৎপত্তি।
প্রশ্ন-৩। চেঙ্গিস খানের অন্য নাম কী?
উত্তর : চেঙ্গিস খানের অন্য নাম হলো তেমুচিন ।
প্রশ্ন-৪। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : জহিরউদ্দিন মুহাম্মদ বাবর রুশ তুর্কিস্তানের একটি ক্ষুদ্র রাজ্য ফারগানার রাজধানী আন্দিজানে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৫। কুতলুঘ নেসার কার কন্যা ছিলেন?
উত্তর : কুতলুঘ নেসার ছিলেন ইউনুস খানের কন্যা।
প্রশ্ন-৬। কত খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন?
উত্তর : ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন।
প্রশ্ন-৭। কে মৌলা মুর্শিদকে পাঁচ মাস আটকে রাখেন?
উত্তর : দৌলত খান লোদি মৌলা মুর্শিদকে পাঁচ মাস আটকে রাখেন।
প্রশ্ন-৮। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ কোনটি?
উত্তর : মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো পানিপথের যুদ্ধ।
প্রশ্ন-৯। পাটনা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : পাটনা গোগরা নদীর তীরে অবস্থিত ।
প্রশ্ন-১০। হুমায়ুন কবে আগ্রার সিংহাসনে অধিষ্ঠিত হন?
উত্তর : ১৫৩০ খ্রিষ্টাব্দের ৩০শে ডিসেম্বর।
প্রশ্ন-১১। তাজ খানের পত্নীর নাম কী?
উত্তর : তাজ খানের পত্নীর নাম লাদ মালিকা।
প্রশ্ন-১২। হুমায়ুন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : হুমায়ুন ১৫৫৬ খ্রিষ্টাব্দের ২৪শে জানুয়ারি মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন-১৩। শেরশাহ শেষ অভিযান কোথায় করেন?
উত্তর : শেরশাহ শেষ অভিযান করেন কালিঞ্জর দুর্গ।
প্রশ্ন-১৪ । হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্রের নাম কী?
উত্তর: হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্রের নাম আকবর।
প্রশ্ন-১৫। স্কিন-ই-ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেন?
উত্তর : জ্বিন-ই-ইলাহি ধর্মমত প্রবর্তন করেন সম্রাট আকবর।
প্রশ্ন-১৬। গাল্লা অর্থ কী?
উত্তর : গাল্লা অর্থ শস্য।
প্রশ্ন-১৭। বকস অর্থ কী?
উত্তর : বকস অর্থ বিভক্ত বা বণ্টন।
প্রশ্ন-১৮। কাকে 'A child of many prayers.' বলা হয়?
উত্তর : সম্রাট জাহাঙ্গীরকে।
প্রশ্ন-১৯। শাহজাহান কার জন্য তাজমহল নির্মাণ করেন?
উত্তর : প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের জন্য ।
প্রশ্ন-২০। কার তত্ত্বাবধানে তাজমহল নির্মিত হয়?
উত্তর : ঈশা খানের তত্ত্বাবধানে তাজমহল নির্মিত হয়।
প্রশ্ন-২১। জাহাঙ্গীর কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৬২৭ খ্রিষ্টাব্দের ২৮শে অক্টোবর জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-২২ আওরঙ্গজেব জাহাঙ্গীরের কততম পুত্র ছিলেন?
উত্তর : আওরঙ্গজেব জাহাঙ্গীরের তৃতীয় পুত্র ছিলেন।
প্রশ্ন-২৩। শায়েস্তা খান কাকে পরাজিত করে চাকান দুর্গ ও কোনকান জেলার কল্যাণ অধিকার করেন?
উত্তর : শিবাজীকে পরাজিত করে।
প্রশ্ন-২৪। আওরঙ্গজেবের বিদুষী কন্যা কে?
উত্তর : আওরঙ্গজেবের বিদুষী কন্যা জেবুন্নেসা।
প্রশ্ন ২৫। মুঘল আমলে শহরের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার উপর ছিল?
উত্তর : কোতোয়ালের উপর ছিল।
প্রশ্ন-২৬। আওরঙ্গজেব কী করে নিজের ভরণপোষণ করতেন?
উত্তর : কুরআন শরিফ নকল এবং টুপি সেলাই করে।
প্রশ্ন-২৭। জাহাঙ্গীরের বাল্যনাম কী?
উত্তর : জাহাঙ্গীরের বাল্যনাম সেলিম।
– গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-২৮ । পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন?
উত্তর : জহিরউদ্দিন মুহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন।
প্রশ্ন-২৯। বাবরের প্রতিষ্ঠিত রাজবংশ কত সাল পর্যন্ত ভারত উপমহাদেশে শাসনকাজ চালায়?
উত্তর : ১৮৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন-৩০ । মোঙ্গদের আদি বাসভূমি কোথায় ছিল?
উত্তর : মোঙ্গদের আদি বাসভূমি মোঙ্গলিয়াতে ছিল।
প্রশ্ন-৩১। চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্রের নাম কী?
উত্তর : চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্রের নাম হলো চাঘতাই খান
প্রশ্ন-৩২। বাবর কবে ইবরাহিম লোদিকে পরাজিত করেন?
উত্তর : বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে ইবরাহিম লোদিকে পরাজিত করেন।
প্রশ্ন-৩৩ । বাবরের পিতা কে ছিলেন?
উত্তর : বাবরের পিতা ছিলেন ওমর শেখ মির্জা।
প্রশ্ন-৩৪ । ওমর শেখ মির্জা কে ছিলেন?
উত্তর : তৈমুর লঙ্গের অধস্তন পঞ্চম পুরুষ।
প্রশ্ন-৩৫। বাবরের মাতার নাম কী?
উত্তর : বাবরের মাতার নাম কুতলুঘ নেসার খানম ।
প্রশ্ন-৩৬। বাবরনামায় বাবর নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
উত্তর : বাবরনামায় বাবর নিজেকে চাঘতাই তুর্কি হিসেবে উল্লেখ করেছেন।
প্রশ্ন-৩৭। বাবর কবে কাবুল অধিকার করেন?
উত্তর : বাবর ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল অধিকার করেন।
৩৮। দাক্ষিণাত্যের রাজমনি রাজ্য বিভক্ত হয়ে কয়টি স্বাধীন রাজ্য
উত্তর : পাঁচটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়।
৩৯। বাবর কান্দাহার অধিকার করেন কত সালে?
উত্তর: বাবর ১৫২২ খ্রিষ্টাব্দে কান্দাহার অধিকার করেন।
৪০। কোন যুদ্ধে বাবর সর্বপ্রথম কামানের ব্যবহার করেন?
উত্তর: পানিপথের যুদ্ধে বাবর সর্বপ্রথম কামানের ব্যবহার করেন।
৪১। দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধে?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সালতানাতের পতন ঘটে।
৪২। ধানুয়ার যুদ্ধে বাবর সুলতান উপাধির পরিবর্তে কোন উপাধিগ্রহণ করেন।
উত্তর : সুলতান উপাধির পরিবর্তে বাদশাহ উপাধি গ্রহণ করেন।
৪৩। ১৫২৯ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান কে ছিলেন?
উত্তর : ১৫২৯ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান ছিলেন নসরত শাহ ।
৪৪। বাবর কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর : বাবর ১৫৩০ খ্রিষ্টাব্দের ২৬শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-৪৫। মুঘল সম্রাট বাবরের জ্যেষ্ঠপুত্রের নাম কী?
উত্তর : মুঘল সম্রাট বাবরের জ্যেষ্ঠপুত্রের নাম নাসিরউদ্দিন হুমায়ুন ।
৪৬। নাসিরউদ্দিন হুমায়ুনের মাতার নাম কী?
উত্তর : নাসিরউদ্দিন হুমায়ুনের মাতার নাম মহিমা বেগম। -
৪৭। হুমায়ুন কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৫০৮ খ্রিষ্টাব্দের ৬ই মার্চ হুমায়ুন জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৪৮। হুমায়ুন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : হুমায়ুন কাবুলে জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন-৪৯। হুমায়ুনের শাসনকাল কয়টি পর্যায়ে বিভক্ত ছিল?
উত্তর : হুমায়ুনের শাসনকাল দুটি পর্যায়ে বিভক্ত ছিল।
প্রশ্ন-৫০। কাকে বিয়ে করে শেরশাহ চুনার দুর্গের অধিপতি হন?
উত্তর : চুনার দুর্গের অধিপতি তাজখানের বিধবা স্ত্রী লাদ মালিকাকে বিয়ে করে শেরশাহ চুনার দুর্গের অধিপতি হন ।
প্রশ্ন-৫১। হুমায়ুন বাংলার নাম পরিবর্তন করে কী রাখেন?
উত্তর : হুমায়ুন বাংলার নাম পরিবর্তন করে 'জান্নাতাবাদ' রাখেন।
প্রশ্ন৫২। হুমায়ুন গৌড় অবরোধ করেন কবে?
উত্তর : ১৫৩৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে।
প্রশ্ন-৫৩। চৌসার যুদ্ধ জয়ের ফলে শেরখানের উপাধি কী হয়?
উত্তর : চৌসার যুদ্ধ জয়ের ফলে শেরখানের উপাধি 'শেরশাহ' হয়।
প্রশ্ন৫৪। ডুবে মরার হাত থেকে বাঁচতে কে হুমায়ুনকে সাহায্য করেছিল?
উত্তর : নিজামউদ্দিন নামক এক ভিস্তিওয়ালা ।
৫৫। হুমায়ূনের মৃত্যু হয় কোথা থেকে পড়ে?
উত্তর : পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়।
৫৬। শেরশাহের বাল্যনাম কী?
উত্তর: শেরশাহের বাল্যনাম ফরিদ খান শুর।
প্রশ্ন৫৭। শেরশাহের জন্ম হয় কবে?
উত্তর : ১৪৭২ খ্রিষ্টাব্দে শেরশাহের জন্ম হয়।
৫৮। শেরশাহের পিতার নাম কী?
উত্তর: শেরশাহের পিতার নাম হাসান শুর।
৫৯। কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ দিল্লির ইনসে বসেন?
উত্তর : বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে।
প্রশ্ন-৬০। শেরশাহ করে মৃত্যুবরণ করেন?
উত্তর : শেরশাহ ১৫৪৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-৬১। দেওয়ান-ই-আরজের প্রধান কে ছিলেন?
উত্তর : দেওয়ান-ই-আরজের প্রধান ছিলেন আরজ-ই-মামালিক।
প্রশ্ন-৬২। কবুলিয়ত ও পাট্টা-ব্যবস্থা প্রবর্তন করেন কে?
উত্তর : শেরশাহ কবুলিয়ত ও পাট্টা-ব্যবস্থা প্রবর্তন করেন।
প্রশ্ন-৬৩। শেরশাহের আমলে তাম্রমুদ্রা কী নামে অভিহিত হতো?
উত্তর : শেরশাহের আমলে তাম্রমুদ্রা 'দাম' নামে অভিহিত হতো।
প্রশ্ন-৬৪। 'গ্র্যান্ড ট্রাঙ্ক রোড' নির্মাণ করেন কে?
উত্তর : 'গ্র্যান্ড ট্রাঙ্ক রোড' নির্মাণ করেন শেরশাহ।
প্রশ্ন-৬৫। আকবরের জন্ম হয় কার গর্ভ থেকে?
উত্তর : হামিদা বানু বেগমের গর্ভ থেকে আকবরের জন্ম হয়।
প্রশ্ন-৬৭। আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উত্তর : আকবর ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন।
প্রশ্ন-৬৮। আকবর কার তত্ত্বাবধানে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : আকবর বৈরাম খানের তত্ত্বাবধানে সিংহাসনে আরোহণ করেন।
প্রশ্ন-৬৯। আদিলের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : আদিলের প্রধানমন্ত্রীর নাম, হিমু।
প্রশ্ন-৭০। হিমু কী উপাধি ধারণ করে নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করেন?
উত্তর : বিক্রমাদিত্য বা বিক্রম জিৎ উপাধি ধারণ করে।
প্রশ্ন-৭১। বৈরাম খানের মৃত্যু হয় কার ষড়যন্ত্রে?
উত্তর : লোহানি আফগান মুবারক খানের ষড়যন্ত্রে।
প্রশ্ন-৭২। কত খ্রিষ্টাব্দে মুঘল বাহিনী চিতোর দখল করে?
উত্তর : ১৫৬৮ খ্রিষ্টাব্দে মুঘল বাহিনী চিতোর দখল করে।
প্রশ্ন-৭৩ । আকবর কাকে পরাজিত করে গুজরাটকে সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তর : তৃতীয় মুজাফফর শাহকে পরাজিত করে।
প্রশ্ন-৭৪। আকবর কাকে বাংলা অভিযানের দায়িত্ব দেন?
উত্তর : আকবর মুনিম খানকে বাংলা অভিযানের দায়িত্ব দেন।
প্রশ্ন-৭৫ । কবে আকবর মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৬০৫ খ্রিষ্টাব্দের ১৭ই অক্টোবর আকবর মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন-৭৬। আকবরকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর : আগ্রার সন্নিকটে সিকান্দ্রায় আকবরকে সমাহিত করা হয়।
প্রশ্ন-৭৭। কে আকবরের গৃহশিক্ষক ছিলেন?
উত্তর : আব্দুল লতিফ আকবরের গৃহশিক্ষক ছিলেন।
প্রশ্ন-৭৮ । যোধাবাঈ কে ছিলেন?
উত্তর : জয়পুরের রাজপুত রাজা বিহারীমলের কন্যা ও আকবরের স্ত্রী।
প্রশ্ন-৭৯। আকবর সেলিমের সাথে কার বিয়ে দেন?
উত্তর : জয়পুরের ভগবান দাসের কন্যা মানবাঈয়ের সাথে।
প্রশ্ন-৮০। সম্রাট আকবর সাম্রাজ্যকে কয়টি সুরায় বিভক্ত করেন?
উত্তর : সম্রাট আকবর সাম্রাজ্যকে ১৫টি সুবায় বিভক্ত করেন।
প্রশ্ন-৮১। প্রাদেশিক শাসনকর্তার উপাধি কী ছিল?
উত্তর : প্রাদেশিক শাসনকর্তার উপাধি ছিল সুবাদার।
প্রশ্ন-৮২। চাচার জমি কত বছরের জন্য পতিত রাখা হয়?
উত্তর : চাচার জমি ৩ বছরের জন্য পতিত রাখা হয়।
প্রশ্ন-৮৩। সেলিম কোন উপাধি ধারণ করে সিংহাসনে বসেন?
উত্তর : 'নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজি।
প্রশ্ন-৮৪ । জাহাঙ্গীর কী নামে বারোটি আইন করেন?
উত্তর : 'দরুল আমল' নামে।
প্রশ্ন-৮৫। জাহাঙ্গীরের শাসনামলে বাংলার মুঘল শাসনকর্তা কে ছিলেন?
উত্তর : বাংলার মুঘল শাসনকর্তা ছিলেন ইসলাম খান।
প্রশ্ন-৮৬। ঢাকার নাম 'জাহাঙ্গীরনগর' রাখেন কে?
উত্তর : ইসলাম খান ঢাকার নাম জাহাঙ্গীরনগর' রাখেন।
প্রশ্ন-৮৭। মুসা খান কার পুত্র ছিলেন?
উত্তর : মুসা খান ঈশা খানের পুত্র ছিলেন।
প্রশ্ন-৮৮। সম্রাট জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর : সম্রাট জাহাঙ্গীরকে লাহোরের সাহদারায় সমাহিত করা হয়।
প্রশ্ন-৮৯। নূরজাহানের পিতা কে ছিলেন?
উত্তর : নুরজাহানের পিতা ছিলেন মির্জা গিয়াস বেগ।
প্রশ্ন-৯০। জাহাঙ্গীর মেহের-উন-নেসাকে কোথায় দেখেন?
উত্তর : হারেমের মিনা বাজারে দেখেন।
প্রশ্ন-৯১। নূরজাহান কখন রাজনীতি থেকে অবসর গ্রহণে বাধ্য হন?
উত্তর : ১৬২৭ খ্রিষ্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যুর পর।
প্রশ্ন-৯২। তুজুক-ই-জাহাঙ্গীরি কার অমর সৃষ্টি?
উত্তর : তুজুক-ই-জাহাঙ্গীরি জাহাঙ্গীরের অমর সৃষ্টি।
প্রশ্ন-৯৩। 'বিচার ঘণ্টী' স্থাপন করেন কে?
উত্তর : "বিচার ঘন্টী' স্থাপন করেন সম্রাট জাহাঙ্গীর।
প্রশ্ন-৯৪। শাহজাহানের প্রথম নাম কী ছিল?
উত্তর : শাহজাহানের প্রথম নাম খুররম।
প্রশ্ন-৯৫। কার সহায়তায় শাহজাহান মুঘল সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : শ্বশুর আসফ খানের সহায়তায় ।
প্রশ্ন-৯৬। তাজমহল নির্মাণকাজে কত টাকা ব্যয় হয়?
উত্তর : তাজমহল নির্মাণকাজে ৩ কোটি মুদ্রা ব্যয় হয়।
প্রশ্ন-৯৭। ময়ূর সিংহাসন কে পারস্যে নিয়ে যান?
উত্তর : ময়ূর সিংহাসন পারস্য সম্রাট নাদির শাহ পারস্যে নিয়ে যান।
প্রশ্ন-৯৮ । শাহজাহান আগ্রা থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর : শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন।
প্রশ্ন-৯৯। শাহজাহান কাকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন?
উত্তর : জ্যেষ্ঠ পুত্র দারাশিকোকে।
প্রশ্ন-১০০। আওরঙ্গজেব কোন মতবাদে বিশ্বাসী ছিলেন?
উত্তর : আওরঙ্গজেব সুন্নি মতবাদে বিশ্বাসী ছিলেন।
প্রশ্ন ১০১। ১৬৫৮ খ্রিষ্টাব্দে আওরঙ্গজের কী উপাধি ধারণ করেন?
উত্তর : ১৬৫৮ খ্রিষ্টাব্দে আওরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করেন।
প্রশ্ন-১০২। শিবাজী কার শয়নকক্ষে প্রবেশ করে অতর্কিতে হামলা চালায়?
উত্তর : শায়েস্তা খানের শয়নকক্ষে প্রবেশ করে।
প্রশ্ন-১০৩। শিবাজী মুঘল দরবার থেকে কীভাবে পলায়ন করেন?
উত্তর : ফলের ঝুড়িতে আত্মগোপন করে পলায়ন করেন।
প্রশ্ন-১০৪। আওরঙ্গজেবের লিখিত চিত্র ও নথিপত্র কী নামে সংকলিত হয়েছে?
উত্তর : 'আদব-ই-আওরঙ্গজেব' নামে সংকলিত হয়েছে।
প্রশ্ন-১০৫। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।
প্রশ্ন-১০৬। কার নির্বাসনের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের শাসনের পরিসমাপ্তি ঘটে?
উত্তর : বাহাদুর শাহ জাফরের নির্বাসনের মধ্য দিয়ে।
প্রশ্ন-১০৭। মুঘল সাম্রাজ্যে রাজস্ব বিভাগ কী নামে পরিচিত ছিল?
উত্তর : মুঘল সাম্রাজ্যে রাজস্ব বিভাগ দেওয়ান-ই-আলা নামে পরিচিত ছিল।
প্রশ্ন-১০৮। সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কী?
উত্তর : সম্রাট বাবরের আত্মজীবনীর নাম 'বাবরনামা'।
প্রশ্ন-১০৯। নূরজাহান করে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৬৪৫ খ্রিষ্টাব্দে নূরজাহান মৃত্যুবরণ করেন।
