খুজে না পেলে সার্চ করো

তাকওয়ার উপকারিতা বর্ণনা কর

তাকওয়ার উপকারিতা বর্ণনা কর
তাকওয়ার উপকারিতা বর্ণনা কর 

তাকওয়ার উপকারিতা বর্ণনা কর 

 তাকওয়ার উপকারিতা কি

অথবা, তাকওয়ার গুরুত্ব বর্ণনা কর।

উত্তর: ভূমিকা: তাকওয়া মুমিনের সর্বশ্রেষ্ঠ গুণ। তাকওয়া মানুষকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহর কাছে প্রিয় করে তোলে। তাই ইসলামে তাকওয়ার গুরুত্ব অপরিসীম।

তাকওয়ার উপকারিতা/গুরুত্ব: মহান আল্লাহর নিষিদ্ধ কাজ হতে বিরত থাকার একমাত্র উপায় হলো তাকওয়া। নিম্নে তাকওয়ার উপকারিতা সংক্ষেপে বর্ণনা করা হলো-

১. ফুরকান লাভ হয়: 'ফুরকান' মানে সত্য-মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি। যারা মহান আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে মহান আল্লাহ তাদেরকে ফুরকান তথা সত্য-মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি দান করেন। মহান আল্লাহ বলেন- إِنْ تَتَّتَّقُوا اللَّهَ يَجْعَلْ لَّكُمْ فرقان

অর্থাৎ "তোমরা যদি আল্লাহকে ভয় কর, তবে তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন।" (সূরা আনফাল: ২৯)

২. অপরাধসমূহ দূরীভূত: তাকওয়া অবলম্বনের মাধ্যমে মানুষের দোষ-ত্রুটি ও অপরাধ সমূহ দূরীভূত হয়ে যায়। মুত্তাকীদের দোষ-ত্রুটি দূর করে দেয়ার আল্লাহ বিশেষ ওয়াদা প্রদান করেছেন। মহান আল্লাহ বলেন -وَيَكْفِرْ عَنْكُمْ سَيَاتِكُمْ .

অর্থাৎ "তিনি তোমাদের অপরাধসমূহ দূরীভূত করে দিবেন।" (সূরা আনফাল: ২৯)

৩. ক্ষমা লাভ হয়: তাকওয়ার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভ করা যায়। কেননা আল্লাহ তায়ালা তাকওয়াবান ব্যক্তিদেরকে ক্ষমা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন- وَيَغْفِرْ لَكُمْ

অর্থাৎ "আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন।" (সূরা আনফাল: ২৯)

৪. আল্লাহর অনুগ্রহ অর্জিত হয় তাকওয়ার অবলম্বনের মাধ্যমে মহান আল্লাহর অনুগ্রহ, করুনা, দয়া ও কল্যাণমূলক করা যায়। মহান আল্লাহ তাকওয়াবান ব্যক্তিদের অনুগ্রহের উদ্দেশ্যে বলেছেন- وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ

অর্থাৎ "আল্লাহ বড় অনুগ্রহশীল ও মঙ্গলময়।" (সূরা আনফাল: ২৯)

উপসংহার: পরিশেষে বলা যায় যে, তাকওয়া মানব চরিত্রের বিশেষগুণ এবং মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাকওয়ার মাধ্যমেই ব্যক্তি মহান আল্লাহর নিষিদ্ধ কর্ম হতে বিরত থাকতে সক্ষম হয়। তাই আল্লাহর কাছে তাকওয়ার গুরুত্ব অপরিসীম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ