খুজে না পেলে সার্চ করো

কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয় | কাদারিয়া সম্প্রদায় বলতে কি বুঝ

 

কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়  কাদারিয়া সম্প্রদায় বলতে কি বুঝ
কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়  কাদারিয়া সম্প্রদায় বলতে কি বুঝ

কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয় | কাদারিয়া সম্প্রদায় বলতে কি বুঝ

অথবা, কাদারিয়া সম্প্রদায় বলতে কি বুঝ? অথবা, সংক্ষেপে কানারিয়া সম্প্রদায় সম্পর্কে ধারণা দাও ।

উত্তর : ভূমিকা: ইসলামি চিন্তাজগতে যাঁরা বিশেষভাবে মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাসী তাদেরকে কাদারিয়া বলা হয়। তারা জাবারিয়া মতবাদের বিরুদ্ধে কুরআনের বিভিন্ন আয়াতের সমর্থনে ঘোষণা করেন যে, মানুষের বিচারবুদ্ধি প্রসূত মুক্ত চিন্তা ভাবনার অধিকার আছে। 

মানুষ স্বীয় কর্মের জন্য জবাবদিহি করবে এবং কর্মফল ভোগ করতে বাধ্য। এভাবে মানুষের ইচ্ছার স্বাধীনতায় কাদারিয়া সম্প্রদায় বিশ্বাসী।

কাদারিয়া সম্প্রদায় : আরবি, 'কদর' শব্দটি থেকে কাদারিয়া কথাটি এসেছে। কদর মানে শক্তি। কাদারিয়ারা মানুষের ইচ্ছার স্বাতন্ত্র্যে ও কর্মের স্বাধীনতায় বিশ্বাস করত বলে এই সম্প্রদায় কাদারিয়া নামে পরিচিত। এই সম্প্রদায়ের চিন্তানায়কগণের মতে, মানুষের ঐচ্ছিক সত্তায় তাঁর ইচ্ছা ও কর্মের স্বাধীনতা রয়েছে। 

সে বাইরের অবস্থায় দাস নয় বরং সে নিজেই নিজের কার্যাবলির নিয়ন্তা। আল্লাহ সরাসরি কোনো মানুষের মধ্যে কাজ উৎপন্ন করেন না। তিনি মানুষকে কর্মদক্ষতা প্রদান করেছেন এবং এই অর্থে তার কোনো স্বাধীনতা নেই ।

মাবাদ আল- জুহানী বলেন যে, মানুষ তার নিজের কর্মকে অ নিজের ইচ্ছানুসারে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ মানুষের এ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন না। মানুষ তার অশুভ কর্মের জন্য দায়ী। তাই সে তার পাপ ও পুণ্যের পুরস্কার বা তিরস্কার প্রাপ্ত হবে।

কুরআনের আলোকে কাদারিয়া সম্প্রদায় বলেন যে, “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা আ নিজেদের অবস্থা পরিবর্তন করে।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, কাদারিয়ারা মানুষকে সম শক্তি স্বাধীনতার স্বেচ্ছাচারিতা প্রদান করে আল্লাহর অপরিসীম শক্তি খর্ব করেন। মানুষের কোনো সার্বভৌম ক্ষমতা নেই। তারা বলেন যে, যে পাপকাজ করে সে নিজের জন্যই করে এবং যে ব্যক্তি নিজেকে পাপাচারে লিপ্ত করে, সে নিজের দায়িত্বেই তা করে। কাদারিয়ারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ