ভারতবর্ষে দর্শনের অবনতির কারণ উল্লেখ কর


ভারতবর্ষে দর্শনের অবনতির কারণ উল্লেখ কর

উত্তর : 'জ্ঞান' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র ভারতীয় দর্শন এবং ইউরোপীয় দর্শনের চুলচেরা বিশ্লেষণ করে নিজের মতামত তুলে ধরেছেন। 

প্রবন্ধের প্রারম্ভেই তিনি ভারতীয় দর্শন এবং ইউরোপীয় দর্শনের আক্ষরিক পার্থক্য তুলে ধরেছেন। তিনি মনে করেন ইউরোপে যে 'ফিলসফি' শব্দের ব্যবহার হয় ভারতীয় দর্শনে সে অর্থে ব্যবহার হয় না। বাস্তবিক 'ফিলসফি' শব্দের অর্থের স্থিরতা নেই। 

কখনো এর অর্থ আধ্যাত্মিক বা অধ্যাত্মতত্ত্ব আবার কখনো এর অর্থ প্রাকৃতিক বিজ্ঞান, আবার কখনো এর অর্থ ধর্মনীতি বা বিচারবিদ্যা। জ্ঞানবিশেষ ছাড়া ফিলসফির আর কোনো উদ্দেশ্য নেই ।

ভারতবর্ষে দর্শনের অবনতির বেশ কিছু কারণ আছে। ডি ভারতবর্ষে কোনো একজনের মত গ্রহণযোগ্য হলে তা যুগযুগ ধরে চলে আসে এবং তা সকলের মত বলে গ্রহণীয় হয়। এর কারণ হিসেবে তিনি আর্যশাস্ত্রের কথা বলেছেন। 

আর্যশাস্ত্রে আপ্তবাক্য মাত্র গ্রাহ্য। এরূপ বিশেষ বিচার ব্যতীত ঋষি ও পণ্ডিতদের মতমাত্রই গ্রহণ করা, এটা ভারতবর্ষের অবনতির অন্যতম কারণ। অতএব দার্শনিকদের এ ক্ষুদ্র ভ্রান্তিতে সামান্য কুফল ফলে নি। বস্তুত প্রত্যক্ষ এবং অনুমানই আনের মূল। 

তাই বলা যায় একটি অনুমানের মূল বহুতর, বহুজাতীয় এবং পূর্বপ্রত্যক্ষ। এক একটি বৈজ্ঞানিক নিয়ম সহস্র জাতীয় প্রত্যক্ষের ফল। প্রত্যক্ষ জ্ঞানের একমাত্র মূল- সকল প্রমাণের মূল।

Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ