জ্ঞান কী? জ্ঞান অর্জনের উপায় কী? আলোচনা কর


জ্ঞান কী? জ্ঞান অর্জনের উপায় কী? আলোচনা কর

উত্তর : বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধায় (১৮৩৮- ; ১৮৯৪) একজন সার্থক গদ্য শিল্পী। তিনি বাংলা গদ্য সাহিত্যকে । 

আপন প্রতিভা বলে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। ত্র বঙ্কিমচন্দ্র প্রতিভার অন্যতম দিক হলো মননশীল ও চিন্তাধর্মী অতি উঁচু মানের প্রবন্ধ রচনা। ভাষা রীতি ও বিষয়বস্তু দুটোতেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। বঙ্কিমচন্দ্র বিরচিত বিখ্যাত প্রবন্ধ সংকলন 'বিবিধ প্রবন্ধ'।

জ্ঞান : 'জ্ঞান' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র ভারতীয় দর্শন ও ইউরোপীয় দর্শনের চুলচেরা বিশেষণ করে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি বলেছেন দর্শনের উদ্দেশ্য জ্ঞান বটে কিন্তু জ্ঞানেরও উদ্দেশ্য আছে। সর্বত্রই পদার্থ মাত্রেরই জ্ঞান দর্শনের উদ্দেশ্য। ফলত সকল প্রকার জ্ঞানই দর্শনের অন্তর্ভুক্ত।

জ্ঞান অর্জনের উপায় : জ্ঞান অর্জনের তিনটি উপায় রয়েছে। 

যথা : ১. প্রত্যক্ষ জ্ঞান, ২. অনুমিত জ্ঞান ও ৩. শব্দ জ্ঞান । প্রত্যক্ষ জ্ঞান : আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করি তাকে প্রত্যক্ষ জ্ঞান বলে। এ পঞ্চ ইন্দ্রিয় হলো চোখ, নাখ, কান, জিহ্বা ও ত্বক। 

আমরা চোখে বাগান দেখলাম কানে ভ্রমরের গুঞ্জন শুনলাম নাকে ফুলের সুবাস নিলাম, জিহ্বায় স্বাদ নিলাম এবং ত্বকের সাহায্যে বাতাসের তাপমাত্রা অনুভব করলাম এই যে পাঁচ ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান অর্জিত হয় তাই ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষ জ্ঞান।

অনুমিত জ্ঞান : যে পদার্থ প্রত্যক্ষের বাইরে তা থেকে আমরা অনুমানের মাধ্যমে যে জ্ঞান লাভ করি তাকে অনুমিত জ্ঞান বলে। যেমন আমরা ঘরের মধ্যে থেকে মেঘের গর্জন শুনে বুঝতে পারি আকাশে মেঘ করেছে এবং এখনই বৃষ্টি আসতে পারে। মেঘের গর্জন আমাদের কাছে শ্রবণধ্বনি কিন্তু মেঘ-বৃষ্টি অনুমান নির্ভর।

শব্দ জ্ঞান : মানবজীবন সকল দিক দিয়ে সংকীর্ণ। তাই একজন মানুষ যেমন সবকিছু প্রত্যক্ষ করতে পারে না, তেমনি সবকিছু অনুমানও করতে পারে না। তখন স্বয়ং যে প্রত্যক্ষ করেছে বা অনুমান করেছে তার কথার উপর বিশ্বাস করতে হয়। এ ধরনের বিশ্বাসকে আর্য মতে শব্দ জ্ঞান বলে।

আর এ কারণে প্রাবন্ধিক বলেছেন,

“মনুষ্য অল্প বিষয়ই প্রত্যক্ষ করিতে পারে। অধিকাংশ জ্ঞানই অনুমিতির উপর নির্ভর করে। আমাদের অনুমান শক্তি না থাকিলে আমরা প্রায় কোন কার্যই করিতে পারিতাম না।”

অবশেষে বলা যায়, সকল প্রকার জ্ঞানই দর্শনের অন্তর্ভুক্ত আর প্রত্যক্ষ ও অনুমানই জ্ঞানের মূল। এক একটি বৈজ্ঞানিক নিয়ম সহস্র জাতীয় প্রত্যক্ষের ফল। প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র মূল- সকল প্রমাণের মূল। আর যথার্থ জ্ঞানই দর্শনের উদ্দেশ্য। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ