ইন্দির ঠাকরুন কেমন করে হরিহরের সংসারে প্রবেশ করে?- ব্যাখ্যা কর


ইন্দির ঠাকরুন কেমন করে হরিহরের সংসারে প্রবেশ করে?- ব্যাখ্যা কর

উত্তর : ঔপন্যাসিক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস ‘পথের পাঁচালী'র একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ চরিত্র ইন্দির ঠাকরুন। 

হরিহরের দূরসম্পর্কীয় দিদি ইন্দির ঠাকরুন। শোনা যায়, পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকরুনের বিবাহ হয়। 

স্বামী বিবাহের পর কালেভদ্রে তাকে দেখতে আসতো। এক-আধ রাত্রি কাটিয়ে পথের খরচ ও কৌলীন্য সম্মান আদায় করে নিয়ে, খাতায় দাগ একে পরবর্তী নম্বরের শ্বশুর বাড়ির অভিমুখে তল্পি-বাহকসহ রওনা হতেন। কাজেই ইন্দির ঠাকরুণ স্বামীকে ভালো করে মনে করতে পারে না। 

বাপ-মায়ের মৃত্যু হলে ভায়ের সংসারে সে থেকে যায়। কালক্রমে তার ভাইটিও একদিন মারা যায়। হরিহরের পিতা রামচাদ অল্প পরেই সে ভিটাতেই বাড়ি তুললে ইন্দির ঠাকরুনও রামচাদের সংসারে প্রবেশ করে। আর এভাবেই ইন্দির ঠাকরুন হরিহরের সংসারে প্রবেশ করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ