ইন্দুলেখা কীভাবে মারা যায় তার একটি বর্ণনা দাও
ইন্দুলেখা কীভাবে মারা যায় তার একটি বর্ণনা দাও
উত্তর : মানুষের ইতিহাস রচয়িতা খ্যাত লেখক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'তে নিশ্চিন্দিপুরে যাত্রা হওয়ার উল্লেখ পাওয়া যায়।
যাত্রার কাহিনিতে একসময় দেখা যায়- মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে রাজা রাজ্যচ্যুত হয়ে স্ত্রী-পুত্র নিয়ে বনে চলে যায়। একসময় রাজা ও রানি তাদের সন্ত চানদের নিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘন নিবিড়োবেনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাইবোন ঘুরে বেড়ায়। কেউ নেই যে তাদের মুখের দিকে চায়, কেউ নেই যে নির্জন বনে তাদের পথ দেখিয়ে নিয়ে চলে। ছোটো ভাইয়ের জন্য ফল আনতে একটু দূরে চলে যায় ইন্দুলেখা আর ফেরে না।
অজয় বনের মধ্যে বোনকে খুঁজে বেড়ায়- তারপর নদীর ধারে হঠাৎ- খুঁজে পায় ইন্দুলেখার মৃতদেহ- ক্ষুধার তাড়নায় বিষফল খেয়ে ইন্দুলেখা মারা যায়।
যাত্রাপালার কাহিনি হলেও এই যাত্রার অভিনয় দেখে যখন ইন্দুলেখা মারা যায় ও তার ভাই তাকে নিয়ে করুণ গান ধরে সে গান শুনে অপু ফুলে ফুলে কেঁদে ওঠে। দুঃখের রং সর্বত্রই সমান হয় তা সকলের মনকেই ছুঁয়ে যায়।
.png)